৪৫ বছর বয়সেও বিশ্বকাপে খেলবেন রোনাল্ডো? বড় আপডেট পর্তুগালের কোচের

২০৩০-এও বিশ্বকাপেও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে (Cristiano Ronaldo) দেখা যেতে পারে? সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না পর্তুগালের (Portugal) হেডকোচ রবার্তো মার্টিনেজ (Robarto Martinez)। এ বছরের বিশ্বকাপ আমেরিকা, মেক্সিকো ও কানাডাতে অনুষ্ঠিত হলেও, পরেরবার তা আয়োজন করবে মরক্কো, পর্তুগাল ও স্পেন। অর্থাৎ নিজের দেশে অনুষ্ঠিত হতে চলা বিশ্বকাপেও সিআর সেভেনকে দেখা যেতে পারে। সেই সময় যদিও তাঁর বয়স হবে ৪৫ বছর। আর সেটা হলে ষষ্ঠ বিশ্বকাপ খেলে ফেলবেন পর্তুগিজ তারকা।

Advertisement
৪৫ বছর বয়সেও বিশ্বকাপে খেলবেন রোনাল্ডো? বড় আপডেট পর্তুগালের কোচেরক্রিশ্চিয়ানো রোনাল্ডো

২০৩০-এও বিশ্বকাপেও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে (Cristiano Ronaldo) দেখা যেতে পারে? সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না পর্তুগালের (Portugal) হেডকোচ রবার্তো মার্টিনেজ (Robarto Martinez)। এ বছরের বিশ্বকাপ আমেরিকা, মেক্সিকো ও কানাডাতে অনুষ্ঠিত হলেও, পরেরবার তা আয়োজন করবে মরক্কো, পর্তুগাল ও স্পেন। অর্থাৎ নিজের দেশে অনুষ্ঠিত হতে চলা বিশ্বকাপেও সিআর সেভেনকে দেখা যেতে পারে। সেই সময় যদিও তাঁর বয়স হবে ৪৫ বছর। আর সেটা হলে ষষ্ঠ বিশ্বকাপ খেলে ফেলবেন পর্তুগিজ তারকা।

রোনাল্ডো ৪৫-এও ফিট থাকবেন
একটি রেডিয়ও অনুষ্ঠানে রবার্তো মার্তিনেজ় স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রোনাল্ডো পারফরম্যান্স নিয়ে এখনই সন্দেহ করার সময় আসেনি। তাঁর কথায়, ‘কেউ এটা নিয়ে সন্দেহ করবেন না যে রোনাল্ডো ২০৩০ বিশ্বকাপে খেলতে পারে। নিজের পরিশ্রম আর পারফরম্যান্স দিয়েই সে এই বিশ্বাস অর্জন করেছে।’ কোচের মতে, ‘রোনাল্ডো এখনও নিজের লক্ষ্য নিয়ে খুবই সিরিয়াস এবং সেটাই ওকে অন্যদের থেকে আলাদা করেছে।’

সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড
২০০৩ সালের অগস্টে মাত্র ১৮ বছর বয়সে পর্তুগালের হয়ে প্রথম ম্যাচ খেলেছিলেন রোনাল্ডো। তার পর থেকে দেশের ফুটবলে একের পর এক রেকর্ড গড়েছেন তিনি। সবচেয়ে বেশি ম্যাচ খেলা এবং সবচেয়ে বেশি গোল করার রেকর্ড এখন তাঁর দখলেই। ২০১৬ সালে তাঁর নেতৃত্বে ইউরো জেতে পর্তুগাল। এ ছাড়া ২০০৬ বিশ্বকাপে দলকে চতুর্থ স্থানে শেষ করাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর।

কোন মন্ত্রে হতে পারে অসাধ্যসাধন? 

রবার্তো মার্তিনেজ মনে করেন, রোনাল্ডোর সবচেয়ে বড় শক্তি শুধু তাঁর শরীরিক ফিটনেস নয়, বরং তাঁর মানসিকতাও। কোচের দাবি, ‘আমি অনেক ফুটবলারের সঙ্গে কাজ করেছি, যারা বড় পুরস্কার জেতার পর আগের মতো আগ্রহ দেখায় না। কিন্তু রোনাল্ডো পুরোপুরি আলাদা। ওর মধ্যে এখনও জেতার খিদে আছে। শরীর ভালো রাখতে যা যা দরকার, সবই করে।’

ফলে তিনি মনে করেন, সিআর সেভেন ৪৫ বছর বয়সেও বিশ্বকাপের মতো বড় আসরে খেলার মতো ফিট থাকবেন। যা সাধারণভাবে তো বিরল বটেই, পাশাপাশি এটা যদি সত্যি হয় তা হলে ভেঙে যাবে একাধিক রেকর্ড। আর সেদিকেই তাকিয়ে রোনাল্ডো ফ্যানরা। 

Advertisement

POST A COMMENT
Advertisement