East Bengal: ইস্টবেঙ্গল তারকা মিগুয়েলের শাস্তি বাড়বে? সিদ্ধান্ত জানা যাবে শুক্রবার

বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে দশ জনে লড়াই করে মূলবান এক পয়েন্ট অর্জন করেছে ইস্টবেঙ্গল। সেই ম্যাচেই লাল কার্ড দেখেছেন মিগুয়েল ফিগুয়েরা। তবে রেফারির সিদ্ধান্ত মেনে নিতে না পেরে, মাঠেই মেজাজ হারান ইস্টবেঙ্গলের ব্রাজিলিয়ান মিডফিল্ডার। যার জেরে বড়সড় শাস্তির মুখে পড়তে পারেন তিনি। 

Advertisement
ইস্টবেঙ্গল তারকা মিগুয়েলের শাস্তি বাড়বে? সিদ্ধান্ত জানা যাবে শুক্রবারমিগুয়েল ফিগুয়েরা

বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে দশ জনে লড়াই করে মূলবান এক পয়েন্ট অর্জন করেছে ইস্টবেঙ্গল। সেই ম্যাচেই লাল কার্ড দেখেছেন মিগুয়েল ফিগুয়েরা। তবে রেফারির সিদ্ধান্ত মেনে নিতে না পেরে, মাঠেই মেজাজ হারান ইস্টবেঙ্গলের ব্রাজিলিয়ান মিডফিল্ডার। যার জেরে বড়সড় শাস্তির মুখে পড়তে পারেন তিনি। 

ইতিমধ্যেই ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটি জানিয়েছে, তিন ম্যাচের নির্বাসন এবং আর্থিক জরিমানা করা হতে পারে মিগুয়েলকে। এই সিদ্ধান্তের পর ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিক্রিয়া জানতে চেয়েছিল ফেডারেশন। নিয়মমাফিক চিঠি দিয়ে নিজেদের প্রতিক্রিয়া জানায় লাল-হলুদ ব্রিগেড। তার ভিত্তিতেই আগামী শুক্রবার মিগুয়েলের শাস্তির ব্যাপারে শুনানি হতে চলেছে।

সূত্রের খবর, শুক্রবারের শুনানিতে উপস্থিত থাকবেন ডিসিক্লিনারি কমিটির সদস্যরা এবং ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে আইনজীবীও উপস্থিত থাকবেন। তবে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের পক্ষ থেকে করা উপস্থিত থাকবেন তা এখনও জানা যায়নি। শুক্রবার দুপুর দু'টোয় শুনানি। সেখানেই মিগুয়েলের শাস্তি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তবে সিদ্ধান্ত যাই হোক, পুনরায় সেই সিদ্ধান্ত বিবেচনা করার আবেদন করতে পারবে ইস্টবেঙ্গল। 

সেক্ষেত্রে ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটির কাছেই পুনরায় শাস্তি লাঘবের আবেদন করতে হবে। তখন ডিসিপ্লিনারি কমিটি সেই আবেদন ফেডারেশনের আপিল কমিটির কাছে পাঠাবে। তবে আপিল কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। আপাতত ডিসিপ্লিনারি কমিটির প্রাথমিক সিদ্ধান্তের দিকেই তাকিয়ে রয়েছে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট। সামনেই ইস্টবেঙ্গলের গুরুত্বপূর্ণ ম্যাচ মিগুয়েলকে না পেলে বিকল্প পরিকল্পনা তৈরি করতে হবে অস্কার ব্রুজোকে।

এই মুহূর্তে ইস্টবেঙ্গল দারুণভাবেই আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে রয়েছে। ফলে মিগুয়েলের শাস্তি কমাতে সমস্ত রকমের চেষ্টা চালাবে লাল-হলুদ ক্লাব। তবে আদৌ তা হবে কিনা সেটা এখনই বলা যাচ্ছে না। তবে অনেকেই এই গোটা ঘটনায় রেফারির ভুলই দেখছেন। শেষ পর্যন্ত এই গোটা ঘটনা কোনদিকে মোড় নেয় সেদিকে নজর রাখছেন ইস্টবেঙ্গল সমর্থকরাও। সোমবার কলকাতায় ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবেকে পেয়ে রেফারির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ করেন ইস্টবেঙ্গল সমর্থকরা। তবে কল্যাণ বলেন, 'আমি তো রেফারিদের কানে কানে গিয়ে বলে আসি না।'

Advertisement

তবে রেফারির উন্নতি হওয়া যে জরুরি, সেটাও জানাতে ভোলেননি কল্যাণ। আর সে কারণে কী কী ব্যবস্থা নিচ্ছেন তারা, সেটাও জানান তিনি। তবে এ মরসুমে ইস্টবেঙ্গল আইএসএল চ্যাম্পিয়ন হতে পারবে কিনা সেটা অনেকটাই নির্ভর করবে মিগুয়েলের উপর।    

POST A COMMENT
Advertisement