নেইমার ও কার্লো আনসালোত্তিহাইতি ম্যাচে কি নামতে পারেবেন নেইমার জুনিয়র (Neymar Jr)? মরক্কোর (Morocco vs Brazil) বিরুদ্ধে ম্যাচ ড্র করে ঘরে-বাইরে প্রবল চাপে ব্রাজিল দল। হাইতি (Haiti) ম্যাচে জিতে রাউন্ড অফ ৩২-র রাস্তা প্রশস্ত করতে হবে কার্লো আনসালত্তির (Carlo Ancelotti) দলকে। এমন সময় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের অন্যতম ভরসা নেইমার বেঞ্চে। মরক্কো ম্যাচ খেলেননি, হাইতি ম্যাচেও তাঁকে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ।
প্রস্তুতি ম্যাচেও খেলেননি নেইমার
দলের সঙ্গে অনুশীলন করেছে, জিমে গা ঘামিয়েছেন, চোট থেকে ফেরত আসার চেষ্টা চালাচ্ছেন। গ্রেড-২ মাসল টিয়ার সারতে সময় লাগবেই। তাই ঝুঁকি নিতে নারাজ ব্রাজিল দল। নেইমারকে ছাড়াই দ্বিতীয় ম্যাচে নামতে হচ্ছে ব্রাজিলকে। এর আগে চোটের কারণে নেইমার ব্রাজিলের দুটি প্রস্তুতি ম্যাচ মিস করেন – ৩১ মে পানামা ও ৬ জুন মিশরের বিপক্ষে। ১৩ জুন মরক্কোর বিপক্ষে গ্রুপ C-র উদ্বোধনী ম্যাচেও তাঁকে ছাড়াই মাঠে নামে সেলেকাওরা। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। কোচ কার্লো আনচেলত্তি আগেই বলেছিলেন, 'শুধু পুরো ফিট প্লেয়ারদেরই বিবেচনা করা হবে।'
এখন কী অবস্থা?
বিশ্বকাপের জন্য আমেরিকায় পৌঁছানোর পর প্রথম কয়েকদিন নেইমার শুধু জিম ও ফিজিওথেরাপিতেই সীমাবদ্ধ ছিলেন। ১৬-১৭ জুন প্রথমবার মাঠে নামেন তিনি। ব্রাজিল ফুটবল ফেডারেশন জানায়, নেইমার ফিজিক্যাল ওয়ার্ক করেছেন এবং বলের সঙ্গে হালকা কন্টাক্টও করেছেন, তবে এখনও ট্যাকটিক্যাল ড্রিলে যোগ দেননি। ১৮ জুন বুধবার সতীর্থদের সঙ্গে অনুশীলনে যোগ দেন, প্রথমে আলাদা ওয়ার্ম-আপ, পরে কিছু ড্রিল।
গ্রুপ পর্বে খেলবেন না নেইমার?
ব্রাজিলের মেডিকেল স্টাফের মূল লক্ষ্য নেইমারকে নকআউট পর্বের জন্য পুরো ফিট রাখা। ESPN-এর রিপোর্ট অনুযায়ী, ২০ জুন হাইতি ও ২৪ জুন স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপের বাকি দুই ম্যাচেও তাঁকে না খেলানোর সম্ভাবনাই বেশি। নেইমার নিজেও ম্যাচ ফিটনেস ও শার্পনেস ফিরে পেতে কাজ করছেন, কারণ ২০২৩ সালের পর জাতীয় দলের হয়ে খেলেননি।
তবুও কেন দলে নেইমার?
৩৪ বছর বয়সী নেইমার ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে খেলছেন। কিন্তু গত তিন বছরে চোট তাঁর নিত্যসঙ্গী। ২০২৬ সালে স্যান্টোসের হয়ে লিগ, কাপ ও কোপা সুদামেরিকানায় মাত্র অর্ধেক ম্যাচ খেলতে পেরেছেন। কাফের এই চোট তাঁর ক্যারিয়ারের দীর্ঘ ইনজুরি তালিকায় নতুন সংযোজন। কোচ আনচেলত্তি বলেছেন, 'নেইমারকে শুধু ফুটবল স্কিলের জন্য নয়, অভিজ্ঞতা ও তরুণদের জন্য উদাহরণ হিসেবেও ডেকেছি।'