World Cup 2026 Brazil vs Norway: হাল্যান্ডের জোড়া গোলে হেক্সার স্বপ্ন শেষ, বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিলের

রাউন্ড অফ ১৬-এই শেষ ব্রাজিলের হেক্সার স্বপ্ন। আর্লিং হাল্যান্ডের জোড়া গোলে জয় পেয়ে কোয়ার্টার ফাইনালে নরওয়ে। নেইমার, এন্ড্রিকদের নামিয়েও হার বাঁচাতে পারলেন না কার্লো আনসালোত্তি। দলের জয়ের কৃতিত্ব হাল্যান্ডের সঙ্গে নরওয়ে গোলকিপার নিল্যান্ডের প্রাপ্য। একের পর এক সেভ করে ম্যাচের রঙ বদলে দেন। 

Advertisement
হাল্যান্ডের জোড়া গোলে হেক্সার স্বপ্ন শেষ, বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিলের  হাল্যান্ড

রাউন্ড অফ ১৬-এই শেষ ব্রাজিলের হেক্সার স্বপ্ন। আর্লিং হাল্যান্ডের জোড়া গোলে জয় পেয়ে কোয়ার্টার ফাইনালে নরওয়ে। নেইমার, এন্ড্রিকদের নামিয়েও হার বাঁচাতে পারলেন না কার্লো আনসালোত্তি। দলের জয়ের কৃতিত্ব হাল্যান্ডের সঙ্গে নরওয়ে গোলকিপার নিল্যান্ডের প্রাপ্য। একের পর এক সেভ করে ম্যাচের রঙ বদলে দেন।

৩ মিনিটের মাথায় এগিয়ে গিয়েছিলো নরওয়ে। তবে অফসাইডের কারণে গোল বাতিল হয়। ১২ মিনিটে বক্সের মধ্যে মাথিয়াস কুনহাকে ফেলে দেওয়ায় পেনাল্টি পায় ব্রাজিল। ভিএআর দেখে সিদ্ধান্ত নেন রেফারি। ব্রুনো গুইমারেশের শট বাঁ দিকে ঝাঁপিয়ে বাঁচান নরওয়ে গোলকিপার নায়ল্যান্ড।প্রথমার্ধে বারবার ম্যাচ স্লো করার চেষ্টা চালিয়ে গিয়েছে নরওয়ে। সুযোগ পেলেই দ্রুত কাউন্টার অ্যাটাকে উঠে বিপদে ফেলার চেষ্টা করে গিয়েছে ব্রাজিল।

৩৫ মিনিটে ওডিগার্ডের শট অল্পের জন্য বাইরে যায়। ৪০ মিনিটে বক্সের ভিতর বল পেয়ে গিয়েছিলেন ভিনিশিয়াস। ওয়ান টু খেলে এগিয়ে ডান পায়ের জোরালো শট বাঁচান গোলকিপার। অতিরিক্ত সময়ে ওডিগার্ড সুযোগ পেয়েছিলেন নরওয়েকে এগিয়ে দেওয়ার। তবে তাঁর শট বাঁচিয়ে দেন ব্রাজিল গোলকিপার অ্যালিসন। এগিয়ে এসে জায়গা ছোট করে দেন ব্রাজিল গোলকিপার। নরওয়ে তারকা তাঁর হাতেই কার্যত শট মারেন।

৫৯ মিনিটেই সুযোগ পান এন্ড্রিক। গোলকিপারকে একা পেয়েও আউটস্টেপে নেওয়া শটে বল বাইরে চলে যায়। রায়ানের শট বাঁচান গোলকিপার আয়া।হাল্যান্ডের গোল আসে ৮০ মিনিটে। দারুণ হেডে দলকে এগিয়ে দেন। বাঁ দিক থেকে শেল্ডেলপের ক্রসে মাথা ছুঁয়ে গোল করেন তিনি।

ব্রাজিলের কফিনে শেষ পেরেক পোঁতেন হাল্যান্ড। বক্সের বাইরে থেকে তার শট সোজা গোলে ঢুকে যায়। আর এতেই স্বপ্ন শেষ হয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের।  ম্যাচের শেষদিকে কিছুটা হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই দলের ফুটবলাররা। হলুদ কার্ড দেখেন নেইমার।

ম্যাচের একেবারে শেষদিকে পেনাল্টি পায় ব্রাজিল। সেখান থেকে গোল করেন নেইমার। তবে সময় হাতে ছিল না তাঁদের সামনে ফলে হেরেই মাঠ ছাড়তে হয় ব্রাজিলকে। 

Advertisement

POST A COMMENT
Advertisement