cristiano ronaldo, ronaldo criticism, ronaldo old, ronaldo not same effrorst, Ronaldo Old, Ronaldo, Ronaldo, Ronaldo, Ronaldo এর জন্য কোন পরিকল্পনা নেই রোনালদো ওল্ড, পর্তুগাল বনাম কঙ্গো, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) দলে থাকলে তাঁকে নিয়ে বিতর্ক হবেই। এমনটাই মনে করেন পর্তুগাল (Portugal) ডিফেন্ডার দিয়েগো ড্যালট (Diogo Dalot)। সমালোচনার ঝড়ের মুখে সতীর্থের পাশে দাঁড়িয়েছেন। ডিআর কঙ্গোর (DR Congo) বিপক্ষে ১-১ ড্র ম্যাচে ৪১ বছর বয়সী রোনাল্ডো নিষ্প্রভ থাকায় তীব্র সমালোচনা শুরু হয়েছে। তবে ক্যাপ্টেনের পাষেই থাকছেন সিআর সেভেনের সতীর্থ। উড়িয়ে দিলেন, দলে সমস্যার কথা।
ড্যালট বলেন, 'সমালোচনা হবেই, কিন্তু আমাদের বার্তা হলো, লাখ লাখ মানুষ চায় পর্তুগাল জিতুক এবং এমনও অনেকে আছে যারা চায় না পর্তুগাল জিতুক। আমি ফুটবলের সঙ্গে অনেক দিন ধরে যুক্ত আছি, তাই আমি জানি, সমালোচনা এই প্রক্রিয়ারই একটি অংশ।' দল ঐক্যবদ্ধ আছে বলেই জানালেন ড্যালট। বলেন, 'আমাদের বার্তা স্পষ্ট: আমরা দল হিসেবে ঐক্যবদ্ধ, আমরা শক্তিশালী এবং জয়ের জন্য আমরা সবকিছু করতে প্রস্তুত।'
রোনাল্ডোর অভিজ্ঞতার কথা মনে করিয়ে ড্যালট বলেন, 'সমালোচনা সামলানোর ব্যাপারে ক্রিশ্চিয়ানোর দক্ষতার কথা সবাই জানে। তিনি ২০ বছরের বেশি সময় ধরে জাতীয় দলের হয়ে খেলছেন। আমার মনে হয়, তিনি দলকে যা দেন, তা আমাদের এই বার্তা দেয় যে, সমালোচনা খেলারই একটি অংশ।'
গুঞ্জন শোনা যাচ্ছিল, পর্তুগাল শিবির নাকি আড়াআড়ি দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। তবে সেই গুঞ্জন একেবারে উড়িয়ে দিয়েছেন ড্যালট। দলের উপর আস্থা অটুট বলে দাবি 'তিনি আমাদের যে আত্মবিশ্বাস দেন এবং আমরা তাকে যে আত্মবিশ্বাস দিই, তা সবসময় একই ছিল এবং থাকবে, যতদিন তিনি জাতীয় দলের প্রতিনিধিত্ব করবেন।'
মঙ্গলবার উজবেকিস্তানের বিরুদ্ধে নামছে পর্তুগাল। সূত্রের খবর, রোনাল্ডো সেই ম্যাচেও খেলছেন। শুরু থেকেই। ১ ম্যাচ খেলে ১ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে পর্তুগাল। এক নম্বরে কলম্বিয়া ৩ পয়েন্ট তাদের পকেটে। গণতান্ত্রিক কঙ্গো ১ ম্যাচ খেলে ১ পয়েন্টে। ফলে পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা আছে আফ্রিকার এই দেশের। তবে রোনাল্ডোর পর্তুগালকে জিততেই হবে মঙ্গলবারের ম্যাচ।