World Cup 2026 Argentina vs Spain: ইয়ামালকে আটকাতে কী প্ল্যান? ফাইনালের আগে জানিয়েই দিলেন আর্জেন্টিনা কোচ

এবারের বিশ্বকাপের ফাইনাল আসলে গুরু শিষ্যের লড়াই। মাঠের মধ্যে লামিনে ইয়ামাল বনাম লিওনেল মেসির লড়াইয়ের আগে বার্সেলোনার তারকাকে নিয়ে নিজের মুগ্ধতার কথা জানিয়েছেন আর্জেন্টিনার তারকা।  

Advertisement
ইয়ামালকে আটকাতে কী প্ল্যান? ফাইনালের আগে জানিয়েই দিলেন আর্জেন্টিনা কোচলিওনেল মেসি ও লামিনে অয়ামাল

এবারের বিশ্বকাপের ফাইনাল আসলে গুরু শিষ্যের লড়াই। মাঠের মধ্যে লামিনে ইয়ামাল বনাম লিওনেল মেসির লড়াইয়ের আগে বার্সেলোনার তারকাকে নিয়ে নিজের মুগ্ধতার কথা জানিয়েছেন আর্জেন্টিনার তারকা।  

বার্সেলোনার এই তরুণ উইঙ্গারের ভূয়সী প্রশংসা করে মেসি আরও বলেন, ‘লামিন অসাধারণ ফুটবলার। আমি ওকে অনেকদিন ধরেই খুব কাছ থেকে ফলো করছি, কারণ ও এমন একটি ক্লাবে (বার্সেলোনা) খেলে, যেটিকে আমি ভালোবাসি এবং যার ভালো চাই। মাত্র ১৯ বছর বয়সেই ও বিশ্ব ফুটবলের এক আইকন, পুরো কেরিয়ারই তো সামনে পড়ে আছে। ওর সামনে এখন ইতিহাস গড়ার দারুণ সুযোগ। আমি চাই ওর ভবিষ্যৎ উজ্জ্বল হোক, কারণ ওর ভালো মানে বার্সেলোনারও ভালো। তবে আমরা মাঠে আমাদের সর্বোচ্চ চেষ্টা করব যেন এবার অন্তত ও সেটা করতে না পারে।’

ইয়ামালকে নিয়ে প্রশ্ন করা হয় আর্জেন্তিনার বস লিওনেল স্কালোনিকেও। তাঁকে ইয়ামালকে থামানোর স্ট্র্যাটেজি জানতে চাওয়া হলে তিনি মজা করে বলেন, ‘কী ভাবে ইয়ামালকে থামানো যায়? যদি ম্যাচের সময় ওকে ঘরে লক করে রাখতে পারতাম! ও দারুণ প্লেয়ার, ফুটবলের জন্য সম্পদ। তবে এখনও অনেক ছোট। ফুটবলকে দেওয়ার মতো ওর কাছে অনেক কিছু বাকি আছে।’

শুক্রবার (১৭ জুলাই) নিউইয়র্কে ফিফার ‘ফ্যানাটিকস ফেস্ট’-এ অংশ নিয়ে ইয়ামালের বর্তমান ফর্মের প্রশংসা করে মেসি বলেন, ‘সে এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। আমি তার সাফল্য কামনা করি। কারণ তার সাফল্য মানেই বার্সেলোনার সাফল্য। তবে (ফাইনালে) আমরা চেষ্টা করব সে যেন নিজের সেরাটা দিতে না পারে। স্পেনের দলটা দারুণ, শুধু লামিন একাই নয়। তবে আমাদেরও নিজস্ব শক্তি ও অস্ত্র রয়েছে।’ 

বিশ্বমঞ্চে প্রথমবারের মতো একে অপরের মুখোমুখি হতে যাচ্ছেন এই দুই ফুটবলার। ৩৯ বছর বয়সি মেসি যেখানে নিজের ক্যারিয়ারের দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরার লক্ষ্যে অবিচল, সেখানে ২০ বছর ছোঁয়ার আগেই স্পেনের এই নতুন পোস্টারবয় ইয়ামাল চাইছেন নিজের প্রথম বৈশ্বিক শিরোপার স্বাদ পেতে। 

Advertisement

POST A COMMENT
Advertisement