World Cup 2026 Final: আর্জেন্টিনা vs স্পেন ম্যাচ মানেই হাড্ডাহাড্ডি লড়াই, শেষ ৫ ম্যাচে কারা এগিয়ে?

বিশ্ব ফুটবলের দুই অন্যতম বড় শক্তি আর্জেন্টিনা এবং স্পেনের লড়াই সব সময়ই হাড্ডাহাড্ডি। দুই দল এ পর্যন্ত মোট ১৪ বার মুখোমুখি হয়েছে, যার মধ্যে দুই দলেরই জয় সমান ৬টি করে এবং বাকি ২টি ম্যাচ ড্র হয়েছে। দেখে নিন শেষ পাঁচ ম্যাচের লড়াইয়ে কোন দল এগিয়ে? 

Advertisement
আর্জেন্টিনা vs স্পেন ম্যাচ মানেই হাড্ডাহাড্ডি লড়াই, শেষ ৫ ম্যাচে কারা এগিয়ে? ২০২৬ বিশ্বকাপের ফাইনাল নির্ধারিত: এক ঐতিহাসিক রোমাঞ্চকর লড়াইয়ের জন্য প্রস্তুত স্পেন ও আর্জেন্টিনা

বিশ্ব ফুটবলের দুই অন্যতম বড় শক্তি আর্জেন্টিনা এবং স্পেনের লড়াই সব সময়ই হাড্ডাহাড্ডি। দুই দল এ পর্যন্ত মোট ১৪ বার মুখোমুখি হয়েছে, যার মধ্যে দুই দলেরই জয় সমান ৬টি করে এবং বাকি ২টি ম্যাচ ড্র হয়েছে। দেখে নিন শেষ পাঁচ ম্যাচের লড়াইয়ে কোন দল এগিয়ে? 

 আর্জেন্টিনা বনাম স্পেন: শেষ ৫ ম্যাচের ফলাফল
স্পেনের ঐতিহাসিক সেই ৬-১ গোলের জয় (২০১৮):
দুই দলের শেষ দেখায় ২০১৮ সালের মার্চ মাসে মাদ্রিদে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে স্পেন ঘরের মাঠে আর্জেন্টিনাকে ৬-১ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে। সেই ম্যাচে আর্জেন্টিনার নিয়মিত অধিনায়ক লিওনেল মেসি চোটের কারণে খেলতে পারেননি। স্পেনের হয়ে মিডফিল্ডার ইসকো দুর্দান্ত হ্যাটট্রিক করেন। এটি আর্জেন্টিনা ফুটবল ইতিহাসের অন্যতম বড় পরাজয় হিসেবে চিহ্নিত হয়ে আছে।

আর্জেন্টিনার রাজকীয় প্রত্যাবর্তন (২০১০)
২০১০ বিশ্বকাপের পরপরই বুয়েনস আইরেসে মুখোমুখি হয়েছিল এই দুই দল। তৎকালীন নব্য বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে ৪-১ গোলে উড়িয়ে দেয় আর্জেন্টিনা। লিওনেল মেসি, গনজালো হিগুয়েন এবং কার্লোস তেভেজের দুর্দান্ত পারফরম্যান্সে আলবিসেলেস্তেরা বিশ্বমঞ্চে নিজেদের শক্তির জানান দিয়েছিল।

২০০৬ ও ২০০৯ সালের রোমাঞ্চকর লড়াই
এই দুটি ম্যাচই অনুষ্ঠিত হয়েছিল স্পেনের মাটিতে এবং দুইবারই স্পেন ২-১ ব্যবধানে জয়লাভ করে। ২০০৯ সালের ম্যাচে স্পেনের হয়ে জোড়া গোল করেছিলেন জাভি আলোনসো। দুটি ম্যাচেই আর্জেন্টিনা তীব্র প্রতিদ্বন্দ্বিতা করলেও স্পেনের টিকিটাকা পাসিং ফুটবলের সামনে শেষ পর্যন্ত হার মানতে হয়েছিল।

গত শতাব্দীর শেষভাগের লড়াই (১৯৯৯)
১৯৯৯ সালের নভেম্বরে স্পেনের মাটিতে খেলতে গিয়ে ০-২ ব্যবধানে জয় ছিনিয়ে এনেছিল আর্জেন্টিনা। সেই ম্যাচে শক্তিশালী রক্ষণভাগ ও প্রতিআক্রমণ নির্ভর ফুটবল খেলে স্প্যানিশ দুর্গ ভেঙেছিল লাতিন আমেরিকার দলটি।

সামগ্রিকভাবে, আর্জেন্টিনা বনাম স্পেনের শেষ ৫টি ম্যাচের পরিসংখ্যানে স্পেন ৩টি ম্যাচে জয় পেয়ে কিছুটা এগিয়ে রয়েছে এবং আর্জেন্টিনা জিতেছে ২টি ম্যাচ। গতবারের বিশ্বচ্যাম্পিয়নরা এবারেও কাপ জেতার জন্য মুখিয়ে রয়েছে। ফলে এবারের লড়াইও বেশ হাড্ডাজাড্ডি হবে বলেই আশা ফুটবলপ্রেমীদের।  

Advertisement

POST A COMMENT
Advertisement