World Cup 2026: ফাইনালের আগে প্র্যাকটিস বাতিল স্পেনের, ৪৫ মিনিট পরে নামলেন মেসিরা

নির্ধারিত সময়ের ৪৫ মিনিট পরে শুরু হল আর্জেন্টিনার প্র্যাকটিস। নিউ জার্সিতে ঝড় ও প্রবল বৃষ্টির কারণে আর্জেন্টিনার শেষ অফিশিয়াল অনুশীলন সেশনটি নির্ধারিত সময়ের চেয়ে ৪৫ মিনিট দেরিতে শুরু করতে হয়েছিল। 

Advertisement
ফাইনালের আগে প্র্যাকটিস বাতিল স্পেনের, ৪৫ মিনিট পরে নামলেন মেসিরা  আর্জেন্টিনা বনাম স্পেন

নির্ধারিত সময়ের ৪৫ মিনিট পরে শুরু হল আর্জেন্টিনার প্র্যাকটিস। নিউ জার্সিতে ঝড় ও প্রবল বৃষ্টির কারণে আর্জেন্টিনার শেষ অফিশিয়াল অনুশীলন সেশনটি নির্ধারিত সময়ের চেয়ে ৪৫ মিনিট দেরিতে শুরু করতে হয়েছিল। 

নিউ জার্সির মরিসটাউনে রেড বুলস পারফরম্যান্স সেন্টারে আর্জেন্টিনার অনুশীলন স্থানীয় সময় সকাল ১১:৩০ মিনিটে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু স্টেডিয়ামের ৮ মাইল এলাকার মধ্যে বজ্রপাত হতে পারে বলে খবর ছিল। আর সে কারণে ফিফার নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী তা স্থগিত করা হয়। পরে আকাশ কিছুটা পরিষ্কার হলে দুপুর ১২:১৫ মিনিটে (৪৫ মিনিট পর) লিওনেল মেসি ও তাঁর সতীর্থরা মাঠে নেমে হালকা অনুশীলন সারেন। 

স্পেনের অনুশীলন সম্পূর্ণ বাতিল 
আর্জেন্টিনার অনুশীলন দেরিতে শুরু হলেও, তাদের প্রতিপক্ষ স্পেনের আউটডোর অনুশীলন সম্পূর্ণ বাতিল করতে হয়। বজ্রপাত ও ঝড়ের তীব্রতা বেশি থাকায় স্প্যানিশ ফুটবল ফেডারেশন মাঠের অনুশীলন বাতিল করে খেলোয়াড়দের ইনডোরে বা জিমের ভেতরে ওয়ার্ম-আপ করাতে বাধ্য হয়।

আবহাওয়া ছাড়াও এই ফাইনালের আগে দুই দলকেই কানাডার দাবানল থেকে আসা বাতাসের চরম অস্বাস্থ্যকর গুণমান ও ঘন ধোঁয়ার মুখোমুখি হতে হয়েছে, যা খেলোয়াড়দের শ্বাসপ্রশ্বাসের জন্য বড় উদ্বেগের কারণ ছিল। রবিবার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বসেরার মুকুটের লড়াইয়ে নামার আগে শেষ মুহূর্তের এই খারাপ আবহাওয়া দুই দলের পরিকল্পনা অনেকটাই এলোমেলো করে দিয়েছে। 

প্র্যাকটিসের শিডিউল নিয়ে ক্ষোভ
সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর আটলান্টা থেকে বৃহস্পতিবার রাতে নিউ জার্সিতে পৌঁছায় আর্জেন্টিনা দল। এরপর শুক্রবার বিকেলে অনুষ্ঠিত অনুশীলনের সময়সূচি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্কালোনি। শুরুর একাদশে পরিবর্তন আনা হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা গত রাতে প্রায় ১১টার দিকে এখানে পৌঁছেছি। আজ আমাদের এমন সময় অনুশীলন করতে বাধ্য করা হয়েছে, যা আমরা চাইনি। সংবাদিক সম্মেলনসহ অন্যান্য আনুষ্ঠানিকতার কারণে খুব দ্রুত এবং অস্বাভাবিকভাবে অনুশীলন শেষ করতে হয়েছে। ফলে মাঠে পরিকল্পনা নিয়ে কাজ করার সুযোগই প্রায় পাইনি।’

Advertisement

গরমের মধ্যে অনুশীলন করছে আর্জেন্টিনা 
স্কালোনির আপত্তির মূল কারণ ছিল তীব্র গরমের মধ্যে বিকেল সাড়ে ৩টায় অনুশীলন করতে হওয়া। আমেরিকায় এ সময়ের আবহাওয়া বেশ গরম থাকায় খেলোয়াড়দের জন্য তা বাড়তি চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এর সঙ্গে নকআউট পর্বে টানা কঠিন ম্যাচ খেলার ধকলও যোগ হয়েছে, যা নিয়ে আগেও উদ্বেগ প্রকাশ করেছিলেন আর্জেন্টাইন কোচ।

স্পেন নিয়ে স্কালোনি কী বললেন?
আর্জেন্টিনার কোচ বলেন, ‘এখন আমাদের মূল লক্ষ্য খেলোয়াড়দের বিশ্রাম নিশ্চিত করা। এরপর দেখব তারা কী অবস্থায় আছে। কয়েকজন ফুটবলার এখনও শতভাগ ফিট নয়, তাই তাদের অবস্থা পর্যবেক্ষণ করেই সিদ্ধান্ত নেওয়া হবে।’ তবে প্রতিপক্ষ স্পেনকে সমীহ করলেও নিজের দলের সামর্থ্যের ওপর আস্থা রাখছেন স্কালোনি। তিনি বলেন, ‘আমরা সব সময় নিজেদের খেলায় মনোযোগ দিই। একই সঙ্গে প্রতিপক্ষের শক্তির দিকগুলোও বিবেচনায় রাখি।’

POST A COMMENT
Advertisement