World Cup 2026 France vs Morocco: ফ্রান্স-মরক্কো ম্যাচে ৫ আর্জেন্টাইন রেফারি! ফের পক্ষপাতের অভিযোগ

গতবার ফাইনালে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। যা পরিস্থিতি তাতে ফের ফাইনালের আগে দুই দলের দেখা হওয়ার সম্ভাবনা নেই। ফুটবল বিশেষজ্ঞদের মতে এই দুই দলই চ্যম্পিয়ন হওয়ার দাবিদার। এমন অবস্থায় কোয়ার্টার ফাইনালে ফ্রান্স বনাম মরক্কো (France vs Morocco) ম্যাচে আর্জেন্টিনার রেফারিদের দায়িত্ব দেওয়া নিয়ে প্রশ্নের মুখে ফিফা (FIFA)।

Advertisement
ফ্রান্স-মরক্কো ম্যাচে ৫ আর্জেন্টাইন রেফারি! ফের পক্ষপাতের অভিযোগ২০২৬ বিশ্বকাপের প্রথম কোয়ার্টার-ফাইনাল লড়াইয়ের জন্য প্রস্তুত ফ্রান্স ও মরক্কো

এই মুহূর্তে বিশ্বকাপের (World Cup 2026) যা অবস্থা তাতে বড় দল বলতে টিকে রয়েছে কেবল আর্জেন্টিনা (Argentina), স্পেন (Spain), ইংল্যান্ড (England) ও ফ্রান্স (France)। ফ্রান্সের বিরুদ্ধে গতবার ফাইনালে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। যা পরিস্থিতি তাতে ফের ফাইনালের আগে দুই দলের দেখা হওয়ার সম্ভাবনা নেই। ফুটবল বিশেষজ্ঞদের মতে এই দুই দলই চ্যম্পিয়ন হওয়ার দাবিদার। এমন অবস্থায় কোয়ার্টার ফাইনালে ফ্রান্স বনাম মরক্কো (France vs Morocco) ম্যাচে আর্জেন্টিনার রেফারিদের দায়িত্ব দেওয়া নিয়ে প্রশ্নের মুখে ফিফা (FIFA)।

কেন এই বিতর্ক?

আর্জেন্টিনা বনাম মিশর ম্যাচে রেফারির সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই নানা আলোচনা চলছে। অনেকেই অভিযোগ করছেন, নেইমার জুনিয়র, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের মতো তারকা বিদায় নেওয়ার পর, বানিজ্যিক কারণে লিওনেল মেসির আর্জেন্টিনা বেশি সুবিধা পাচ্ছে। আর সেই কারণেই ফ্রান্স ম্যাচে ৫ জন আর্জেন্টাইন রেফারিকে দায়িত্ব দেওয়া হয়েছে ম্যাচ পরিচালনা করার। 

কারা রেফারির দায়িত্বে?

ফিফা এই ম্যাচের রেফারির তালিকা প্রকাশ করে জানিয়েছে, এই ম্যাচের প্রধান রেফারি আর্জেন্টিনার ফাকুন্দো তেলো। অ্যাসিস্ট্যান্ট রেফারি ১ ও ২ হলেন যথাক্রমে জুয়ান পাবলো বেলেত্তি ও গ্যাব্রিয়েল চাদে। চতুর্থ রেফারি দারিও এরেরা, রিজার্ভ সহকারী ক্রিশ্চিয়ান নাভারো ও ভিএআর দলের সদস্যরাও আর্জেন্টিনার। সাধারণত, এমন গুরুত্বপূর্ণ ম্যাচে বিভিন্ন দেশের রেফারিদের ফিফা দায়িত্ব দেয় কিন্তু এবার সবাই এক দেশ হওয়ার ফলে বিতর্ক বাড়ছে ফুটবলমহলে। 

ফ্রান্সের তিন ফুটবলারের হলুদ কার্ড

ফ্রান্সের একাধিক ফুটবলার হলুদ কার্ড নিয়ে চাপে রয়েছেন। আর একটা হলুদ কার্ড দেখলেই পরের ম্যাচে খেলতে পারবেন না মাইকেল ওলিজ (Michael Olise) ব্র্যাডলি বারকোলা (Bradley Barcola) ও মানু কোনে (Manu Koné)। এর মধ্যেই আর্জেন্টিনার রেফারি ম্যাচ পরিচালনা করলে তাঁদের আরও একটা হলুদ কার্ড দেওয়া হতে পারে বলে আশঙ্কা ফ্যানদের একাংশের। অনেকেই অভিযোগ করছেন, আর্জেন্টিনাকে টানা দ্বিতীয় বিশ্বকাপ জেতানোর জন্য ফিফা উঠে পড়ে লেগেছে। আর সেই কারণেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থার পক্ষ থেকে। 

Advertisement

ফিফার বিরুদ্ধে অভিযোগ

এর আগে মিশরের কোচ হোসেন হাসান প্রকাশ্যে বলেছিলেন,'ফিফা মেসির হাতে বিশ্বকাপ জিততে উঠেপড়ে লেগেছে। যেভাবে হোক আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতাবেই ফিফা।' তবে এবার যে কোয়ার্টার ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে সব রেফারিকেই এক দেশের নিয়োগ করা হয়েছে, তাতেই ক্ষুব্ধ অন্য দেশের সমর্থকরা। তাঁদের সবার মতেই, আর্জেন্টিনাকে বিশ্বকাপ পাইয়ে দেওয়া হচ্ছে। তবে আদৌ কি ফ্রান্সের পথ কঠিন? মরক্কোর বিরুদ্ধে দুরন্ত ফর্মেই থাকবেন এমবাপেরা? এই দিকেই নজর থাকবে ফুটবল বিশ্বের।

  

POST A COMMENT
Advertisement