সকালে মেসি, রাতে রোনাল্ডো, বিশ্বকাপে এই সপ্তাহে মেগা ম্যাচ কবে কবে?

এখনও ফুটবল বিশ্বকাপ ২০২৬-এ মাঠে নামেননি লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এই দুই তারকার প্রথম ম্যাচ কবে?

Advertisement
সকালে মেসি, রাতে রোনাল্ডো, বিশ্বকাপে এই সপ্তাহে মেগা ম্যাচ কবে কবে?বিশ্বকাপে এই সপ্তাহে মেগা ম্যাচ কবে কবে?
হাইলাইটস
  • ১২ জুন থেকে দিনভর-রাত জেগে বিশ্বকাপ দেখছেন ফুটবলপ্রেমীরা।
  • ৭-১ 'বিস্ফোরণ' ঘটিয়ে এন্ট্রি নিয়েছে জার্মানিও।
  • মেসি-রোনাল্ডোদের প্রথম ম্য়াচ কবে, জেনে নিন

ফুটবল বিশ্বে শুরু হয়ে গিয়েছে মহারণ। গত ১২ জুন থেকে দিনভর-রাত জেগে বিশ্বকাপ দেখছেন ফুটবলপ্রেমীরা। ভারতেও চলছে ফুটবল ফিভার। ইতিমধ্যেই হয়ে গিয়েছে ব্রাজিলের ম্যাচ। গতকাল ৭-১ 'বিস্ফোরণ' ঘটিয়ে এন্ট্রি নিয়েছে জার্মানিও। তবে এখনও দুই ধুরন্ধরের প্রথম ম্যাচ বাকি। এখনও ফুটবল বিশ্বকাপ ২০২৬-এ মাঠে নামেননি লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এই দুই তারকার প্রথম ম্যাচ কবে?

আর্জেন্তিনার ম্যাচ কবে?

বুধবার সকাল সাড়ে ৬টায় (ভারতীয় সময়) বিশ্বকাপ ২৬-এর নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে আর্জেন্তিনা। এদিন মেসিদের বিপক্ষে খেলবে আলজেরিয়া। কোনও সন্দেহ নেই এই ম্যাচে ধারেভারে এগিয়ে রয়েছে মার্টিনেজরাই।

পর্তুগালের ম্যাচ কবে?

বুধবার রাতে প্রথম ম্যাচ খেলতে নামছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এদিন ডিআর কঙ্গোর বিরুদ্ধে ম্যাচ খেলবে পর্তুগাল। বুধবার (১৭ জুন) রাত সাড়ে ১০টায় সরাসরি সম্প্রচারিত হবে এই ম্যাচটি। নিঃসন্দেহে বলা যেতে পারে, এবারেই শেষ বিশ্বকাপে নামতে চলেছেন ক্রিশ্চিয়ানো। ফলে শিরোপা জেতার বাড়তি তাগিদ দেখা যেতে পারে পর্তুগাল দলে।

চলতি সপ্তাহে আর কোন কোন বড় ম্যাচ রয়েছে?

১৫ জুন: সোমবারেও রয়েছে বড় ম্যাচ। এদিন রাত সাড়ে ৯টায় কাবু ভের্দি খেলবে স্পেনের বিরুদ্ধে। টিকি-টাকা ফুটবল দেখতে আজ রাতেই টিভির পর্দায় চোখ রাখবেন ফুটবলপ্রেমীরা।

১৬ জুন: আগামীকাল তিনটি ম্যাচই বড় ম্যাচ। আজ রাত ১২টার পর (সাড়ে ১২টায়) বেলজিয়ামের মুখোমুখি হবে ইজিপ্ট। এরপর ভোর রাত সাড়ে ৩টেয় উরুগুয়ের মুখোমুখি হবে সৌদি আরবিয়া এবং ভোর সাড়ে ৬টায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবে ইরান।

১৭ জুন: বুধবার আর্জেন্তিনা ও পর্তুগালের ম্যাচ ছাড়াও আরও ৩টি ম্যাচ রয়েছে। মঙ্গলবার রাত ১২টার পর (সাড়ে ১২টায়) খেলা রয়েছে ফ্রান্স বনাম সেনেগালের। মধ্যরাত সাড়ে ৩টেয় ইরাকের মুখোমুখি হবে নরওয়ে। সকাল সাড়ে ৯ টায় অস্ট্রিয়া খেলবে জর্ডনের বিরুদ্ধে। এছাড়া, বুধবার সকাল সাড়ে ৬টায়  নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে আর্জেন্তিনা। রাত সাড়ে ১০টায় ডিআর কঙ্গোর বিরুদ্ধে ম্যাচ খেলবে পর্তুগাল।

Advertisement

১৮ জুন: বুধবার রাত ১২টার পর ১৮ জুনের শুরুতে মধ্যরাতে দেড়টায় ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ খেলতে নামবে ক্রোয়েশিয়া। এছাড়াও, ভোর সাড়ে ৪টেয় ঘানার বিপক্ষে খেলবে পানামা।

১৯ জুন: এই দিন মোট তিনটি ম্যাচ রয়েছে। এরমধ্যে সকাল সাড়ে ৬টায় দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে মাঠে নামবে মেক্সিকো। অপর দুটি ম্যাচ রয়েছে কানাডা বনাম কাতার ও সুইৎজারল্যান্ড বনাম বোসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার মধ্যে।

২০ জুন: এদিন আবার রয়েছে ব্রাজিলের ম্যাচ। ২০ জুন সকাল ৬টায় হাইতির বিরুদ্ধে মাঠে নামবে ব্রাজিল। এছাড়াও, ওই দিন আরও ৩টি ম্যাচ রয়েছে।

 

POST A COMMENT
Advertisement