World Cup 2026 Round of 32 Fixtures: বিশ্বকাপে কাল থেকেই নক আউট লড়াই, কবে কাদের বিরুদ্ধে নামছেন মেসি-নেইমার-রোনাল্ডোরা?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর (FIFA World Cup 2026) গ্রুপ পর্বের নাটকীয় সমাপ্তি। শেষ ৩২-এ কোন দল কাদের বিরুদ্ধে খেলবে? তবে এবার শুরু আরও কঠিন লড়াই। কারণ, এবার নক আউট। ৪৮ দলের এই নতুন ফরম্যাটে ১২টি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের পাশাপাশি সেরা ৮টি তৃতীয় স্থান অধিকারী দল নকআউটের এই মূল মঞ্চে জায়গা করে নিয়েছে। 

Advertisement
বিশ্বকাপে কাল থেকেই নক আউট লড়াই, কবে কাদের বিরুদ্ধে নামছেন মেসি-নেইমার-রোনাল্ডোরা?নকআউটে কার বিরুদ্ধে কে?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর (FIFA World Cup 2026) গ্রুপ পর্বের নাটকীয় সমাপ্তি। শেষ ৩২-এ কোন দল কাদের বিরুদ্ধে খেলবে? তবে এবার শুরু আরও কঠিন লড়াই। কারণ, এবার নক আউট। ৪৮ দলের এই নতুন ফরম্যাটে ১২টি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের পাশাপাশি সেরা ৮টি তৃতীয় স্থান অধিকারী দল নকআউটের এই মূল মঞ্চে জায়গা করে নিয়েছে। 

বিশ্বকাপের শেষ ৩২-এ কারা?
নকআউট পর্বের শুরুতেই ফুটবল বিশ্ব বেশ কয়েকটি হাই-ভোল্টেজ ইউরোপীয় ও লাতিন ক্লাসিক ম্যাচের সাক্ষী হতে যাচ্ছে। গ্রুপ 'কে'-এর রানার্স-আপ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল মুখোমুখি হবে ক্রোয়েশিয়ার। অন্যদিকে, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের প্রতিপক্ষ এশিয়ার অন্যতম শক্তি জাপান। ট্রফির অন্যতম দাবিদার ফ্রান্স মাঠে নামবে শক্তিশালী সুইডেনের বিরুদ্ধে, এবং জার্মানির লড়াই করবে প্যারাগুয়ের বিরুদ্ধে। বিশ্বচ্যাম্পিয়ন লিওনেল মেসির আর্জেন্টিনা এই পর্বে খেলবে কেপ ভার্দের বিরুদ্ধে। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া হ্যারি কেইনের ইংল্যান্ড মুখোমুখি হচ্ছে ডিআর কঙ্গোর। 

ফিফা বিশ্বকাপ: ৩২ রাউন্ডের সব ম্যাচ২৯ জুন, সোমবার
দক্ষিণ আফ্রিকা বনাম কানাডা — রাত ১২:৩০ মিনিট
ব্রাজিল বনাম জাপান — রাত ১০:৩০ মিনিট
৩০ জুন, মঙ্গলবার
জার্মানি বনাম প্যারাগুয়ে — রাত ২:০০ টায়
নেদারল্যান্ডস বনাম মরক্কো — সকাল ৬:৩০ মিনিট
কোত দিভোয়ার (আইভরি কোস্ট) বনাম নরওয়ে — রাত ১০:৩০ মিনিট
১ জুলাই, বুধবার
ফ্রান্স বনাম সুইডেন — রাত ২:৩০ মিনিট
মেক্সিকো বনাম ইকুয়েডর — সকাল ৬:৩০ মিনিট
ইংল্যান্ড বনাম ডিআর কঙ্গো — রাত ৯:৩০ মিনিট
২ জুলাই, বৃহস্পতিবার
বেলজিয়াম বনাম সেনেগাল — রাত ১:৩০ মিনিট
আমেরিকা বনাম বসনিয়া ও হার্জেগোভিনা — ভোর ৫:৩০ মিনিট
৩ জুলাই, শুক্রবার
স্পেন বনাম অস্ট্রিয়া — রাত ১২:৩০ মিনিট
সুইজারল্যান্ড বনাম আলজেরিয়া — সকাল ৮:৩০ মিনিট
পর্তুগাল বনাম ক্রোয়েশিয়া — ভোর ৪:৩০ মিনিট
অস্ট্রেলিয়া বনাম মিশর — রাত ১১:৩০ মিনিট
৪ জুলাই, শনিবার
কলম্বিয়া বনাম ঘানা — (ফিক্সচার অনুযায়ী ৩ জুলাই ভেন্যু সময়ের কারণে ভারতে ৪ জুলাই ভোরে হতে পারে)
আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে — ভোর ৩:৩০ মিনিট

Advertisement

নতুন ফরম্যাটের নিয়ম
কানাডা, মেক্সিকো এবং আমেরকায় অনুষ্ঠিত এই বিশ্বকাপে প্রথমবার রাউন্ড অব ৩২ পর্বটি চালু করা হয়েছে। আগামী ২৮ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত এই ম্যাচগুলো চলবে। এই পর্বের ম্যাচগুলো নকআউট নিয়মে অনুষ্ঠিত হবে। নির্ধারিত ৯০ মিনিটে ম্যাচ টাই থাকলে প্রথমে ৩০ মিনিটের অতিরিক্ত সময় খেলা হবে। সেখানেও মীমাংসা না হলে পেনাল্টি শুটআউটের মাধ্যমে জয়ী দল শেষ ১৬ বা রাউন্ড অব ১৬-তে পা রাখবে। ফুটবল বিশ্লেষকদের মতে, এখন থেকে প্রতিটি ম্যাচই দলগুলোর জন্য 'বাঁচামরার লড়াই', যেখানে ছোট একটি ভুলও টুর্নামেন্ট থেকে বিদায়ের কারণ হতে পারে। 

POST A COMMENT
Advertisement