World Cup 2026 Uruguay: গ্রুপ থেকে বিদায়ের শাস্তি, নিজেদের টাকায় দেশে ফিরতে হচ্ছে উরুগুয়ের ফুটবলারদের

বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে উরুগুয়ে দলকে। আর তার জেরেই শাস্তির মুখে পড়তে হল দলকে। ফেদেরিকো ভালভের্দে, ডারউইন নুনেজ, ম্যাক্সিমিলিয়ানো আরাউহোরাদের দলে ভাঙ্গনের খবর আগেই পাওয়া গিয়েছিল। একাধিক স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, দলের হতাশাজনক পারফর্ম্যান্সের পরে উরুগুয়ে ফুটবল ফেডারেশন খেলোয়াড়দের দেশে ফেরার জন্য নির্ধারিত চার্টার বিমান বাতিল করে দিয়েছে। নিজের খরচে দেশে ফিরতে হচ্ছে ভালভের্দেদের।

Advertisement
গ্রুপ থেকে বিদায়ের শাস্তি, নিজেদের টাকায় দেশে ফিরতে হচ্ছে  উরুগুয়ের ফুটবলারদেরউরুগুয়ে দল

বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে উরুগুয়ে দলকে। আর তার জেরেই শাস্তির মুখে পড়তে হল দলকে। ফেদেরিকো ভালভের্দে, ডারউইন নুনেজ, ম্যাক্সিমিলিয়ানো আরাউহোরাদের দলে ভাঙ্গনের খবর আগেই পাওয়া গিয়েছিল। একাধিক স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, দলের হতাশাজনক পারফর্ম্যান্সের পরে উরুগুয়ে ফুটবল ফেডারেশন খেলোয়াড়দের দেশে ফেরার জন্য নির্ধারিত চার্টার বিমান বাতিল করে দিয়েছে। নিজের খরচে দেশে ফিরতে হচ্ছে ভালভের্দেদের।

FIFA র‍্যাঙ্কিংয়ে ১৬ নম্বরে থাকা এবং বিশ্বফুটবলে যথেষ্ট শক্তিশালী এই দেশ যে ছিটকে যাবে এত তাড়াতাড়ি, তা কল্পনাই করেননি কেউ। এ বার প্রকাশ্যে এল উরুগুয়ে শিবিরে বড় ধরনের এক অশান্তির খবর। মেক্সিকোর প্লায়া দেল কারমেনে দলের ট্রেনিং বেস থেকে মন্তেভিদেও ফেরার জন্য যে চার্টার ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছিল, তা বাতিল করে দেওয়া হয়েছে। পরিবর্তে ফুটবলারদের নিজেদের মতো ব্যবস্থা করে নিয়ে কমার্শিয়াল ফ্লাইটে দেশে ফিরতে বলা হয়েছে। এই ঘটনা নিয়ে আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি উরুগুয়ে ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে। তবে জোর চর্চা চলছে ফুটবলপ্রেমীদের মধ্যে। এটি লজিস্টিক সমস্যা, আর্থিক কারণ, নাকি দলের পারফর্ম্যান্স নিয়ে অসন্তোষের ফল— তা এখনও স্পষ্ট নয়।

ব্যর্থ উরুগুয়ে দল
বিশ্বকাপ শুরুর আগে ফিফা র‍্যাঙ্কিংয়ে ১৬ নম্বরে থাকা উরুগুয়ের কাছে প্রত্যাশা ছিল অনেক বেশি। কিন্তু শুরু থেকেই ছন্দ খুঁজে পায়নি তারা। প্রথম ম্যাচে সৌদি আরবের বিরুদ্ধে ১-১ ড্র করে তারা। দ্বিতীয় ম্যাচে বিশ্বকাপে অভিষেক হওয়া কেপ ভের্দের বিরুদ্ধে এগিয়ে থেকেও ২-২ ড্র করে পয়েন্ট নষ্ট করে। স্পেনের বিরুদ্ধে শেষ ম্যাচে গোলকিপার মুসলেরার বড় ভুলে হেরে গ্রুপপর্ব থেকেই বিদায় নেয় উরুগুয়ে।

স্পেনের বিরুদ্ধে হারের পর থেকেই দলে ভাঙ্গনের ইঙ্গিত পাওয়া গিয়েছিল। শেষ দিকে ফুটবলারদের একাংশ কার্যত বিদ্রোহ করেছিলেন। অন্য দিকে, উরুগুয়ের স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দলের কয়েকজন ফুটবলারের সঙ্গে কোচিং স্টাফের সম্পর্কেও ফাটল ধরে। তবে এই বিমান বাতিলের ঘটনায় আরও বাড়ল জল্পনা। 

Advertisement

POST A COMMENT
Advertisement