World Cup 2026 Brazil: কেন পেনাল্টি মারলেন গুইমারেস? মুখ খুললেন আনসালোত্তি

দলে ভিনিশিয়াস জুনিয়র থাকার পরেও কেন গুইমারেশকে পেনাল্টি মারতে হল? এমন প্রশ্নও করছেন অনেকে। পেনাল্টি পাওয়ার পর রিয়াল মাদ্রিদের তারকাকেই বল হাতে দেখা গিয়েছিল। তবে শেষ মুহূর্তে তিনি তা দিয়ে দেন গুইমারেশকে। কেন এমন হল? ম্যাচ শেষে এই প্রশ্নের উত্তর দিলেন দলের কোচ কার্লো আনসালোত্তি।

Advertisement
কেন পেনাল্টি মারলেন গুইমারেস? মুখ খুললেন আনসালোত্তিব্রুনো গুইমারেশ

ব্রুনো গুইমারেশের পেনাল্টি সেভ কি ব্রাজিলের দেশে ফেরার টিকিট কেটে দিল? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সমর্থকদের মনে। দলে ভিনিশিয়াস জুনিয়র থাকার পরেও কেন গুইমারেশকে পেনাল্টি মারতে হল? এমন প্রশ্নও করছেন অনেকে। পেনাল্টি পাওয়ার পর রিয়াল মাদ্রিদের তারকাকেই বল হাতে দেখা গিয়েছিল। তবে শেষ মুহূর্তে তিনি তা দিয়ে দেন গুইমারেশকে। কেন এমন হল? ম্যাচ শেষে এই প্রশ্নের উত্তর দিলেন দলের কোচ কার্লো আনসালোত্তি।

কী জানালেন ব্রাজিল কোচ?
ম্যাচ শেষ হওয়ার পরে দলের ফুটবলারদের পাশেই থাকার চেষ্টা করে গেলেন ব্রাজিল কোচ। পেনাল্টি নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, দলে নেইমার পেনাল্টি মারার ক্ষেত্রে প্রথম পছন্দ। তারপর রাফিনহা। দুই তারকাই সেই সময় দলে না থাকায়, ব্রুনো গুইমারেশকে পেনাল্টি মারতে দেওয়া হয়েছিল। এরপরেই দলের ফুটবলারের পাশে দাঁড়িয়ে তিনি বলেন, 'ব্রুনো প্র্যাকটিস করেছে। আসলে ফুটবলে এমন ঘটনা ঘটে।' ইতিহাস ঘাঁটলে এমন উদাহরন পাওয়া যায় ঠিকই, তবে এমন দিনে গুইমারেশ মিস করলেন, যে সেই ধাক্কা কাটিয়ে উঠতে তাঁর তো বটেই , অনেকটা সময় লাগবে ব্রাজিল সমর্থকদেরও।

আনসালোত্তি মনে করেন, গুইমারেশের শটে কোনও সমস্যা ছিল না। বলেন, 'গুমারেশ ভাল শট করেছিল। কিন্তু, গোলকিপার দারুণ সেভ করেছে। আমার ব্রুনোর প্রতি সবসময়ই ভরসা ছিল।' 

এই সেভ নরওয়েকে আরও উজ্জীবিত করে তোলে। নাইল্যান্ড একের পর এক দুর্দান্ত সেভ করে ব্রাজিলকে হতাশ করতে থাকেন। এরপর দ্বিতীয়ার্ধে হালান্ড দু'টি নিখুঁত ফিনিশিংয়ের মাধ্যমে পাঁচবারের চ্যাম্পিয়নদের বিদায় নিশ্চিত হয়ে যায়।

অতিরিক্ত সময়ের একেবারে শেষদিকে ডি-বক্সের ভেতরে ক্যাসিমিরো পড়ে গেলে ব্রাজিল আরও একটি পেনাল্টি পায়। ততক্ষণে বেঞ্চ থেকে মাঠে নেমে পড়েছিলেন নেইমার। পেনাল্টি কিক নেওয়ার দায়িত্ব নেন। তিনি শান্তভাবে গোল করে ব্যবধান কমিয়ে ২-১ করেন।

তবে, শেষ মুহূর্তে ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগ আসেনি। নরওয়ে টুর্নামেন্টের অন্যতম বড় অঘটন ঘটিয়ে কোয়ার্টার-ফাইনালে নিজেদের জায়গা পাকা করে নেয়, অন্যদিকে ব্রাজিলকে এমন একটি সুযোগ হাতছাড়া করার আফসোস করতে হয়। ফলে বলাই যায়, ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিল। 

Advertisement

POST A COMMENT
Advertisement