Advertisement

Coach Panagiotis Dilmperis এই ভরসা রাখছে Mohun Bagan, কী বললেন দেবাশিস, সৃঞ্জয়রা? দেখুন

কোচ পানাজিয়োটিস দিমপেরিসের উপর ভরসা রাখছেন মোহনবাগানের সভাপতি দেবাশিস দত্ত ও সচিব সৃঞ্জয় বসু। তাঁরা খোঁচা মেরেছেন ইস্টবেঙ্গলকে। ক্লাব তাঁবুতে সাংবাদিকদের সামনে কোচ ও দলের প্রশংসা শোনা গিয়েছে দুই কর্তার মুখে। দেবাশিস বলেন, 'কোচ খুবই বিদগ্ধ। তিনি যদি কোনও ভুল করেন,একটা বিষয় মাথায় রাখবেন, বিশ্বফুটবলের এটাই নিয়ম, তা হল, হাফ টাইমে যে কোচ সঠিক সিদ্ধান্ত নিতে পারবে, সেই হলেন বড় কোচ। কোচের উপর আমাদের আস্থা রাখতে হবে। এখানে একটা কথা বলতে চাই, যখন থেকে মোহনবাগান সঞ্জীব গোয়েঙ্কার কোম্পানির সঙ্গে চুক্তি করে টিম বানিয়ে খেলছে, তার মধ্যে এই ভদ্রলোকের মোহনবাগান ক্লাব সম্পর্কে যে আন্তরিকতা আছে, যে ভাবে মোহনবাগান ক্লাবের ইতিহাস নিয়ে পড়াশোনা আছে, আগের কোচেরা এতটা আন্তরিক ছিলেন না। তাঁরা শুধু মোহনবাগান সুপারজায়ান্ট টিমকে নিয়ে ভাবতেন। কিন্তু এই কোচ মোহনবাগান ক্লাবের ঐতিহ্য, ইতিহাস নিয়ে ভাবেন। এবং সেই জায়গায় সাফল্য পেতে চাইছেন। আমরা ডুরান্ডও পেতাম, যদি না আমাদের ইচ্ছাকৃত ভাবে নর্থইস্টে খেলতে পাঠানো হত। আমরা আইএসএল-এ হেরেও চ্যাম্পিয়ন হয়েছি।'

Debashis Dutta And Srinjay Basu Praises Coach Panagiotis Dilmperis

Advertisement
POST A COMMENT