Arun Lal Marriage: গায়ে হলুদ হল অরুণ লালের, ৬৬-র অরুণ বিয়ে করছেন ২৮-এর বুলবুলকে

এদিন দুই বাড়ির যৌথ উদ্যোগে গায়ে হলুদ পর্ব আয়োজিত হয়েছিল। মূলত বুলবুল সাহার পরিবারের লোকজন উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে। গায়ে হলুদের সমস্ত নিয়ম পালন করলেন ৬৬ বছরের অরুণ লাল। হবু স্বামী-স্ত্রীকে একসঙ্গেই হলুদ পোশাকে পাওয়া গেল এদিনের অনুষ্ঠানে। এদিন লালজীর পরনে ছিলেন হলুদ পাঞ্জাবি ও পায়জামা। বুলবুল পরেছিলেন হলুদ শাড়ি। গায়ে হলুদ পর্বের পর ছিল এলাহী খাওয়া-দাওয়ার আয়োজন। 

Advertisement
গায়ে হলুদ হল অরুণ লালের, ৬৬-র অরুণ বিয়ে করছেন ২৮-এর বুলবুলকে অরুল লালের গায়ে হলুদ অনুষ্ঠান
হাইলাইটস
  • ২ মে বিয়ে করতে চলেছেন অরুণ লাল
  • গায়ে হলুদ হল অরুণ লালের

রবিবার গায়ে হলুদ হয়ে গেল বাংলার ক্রিকেট দলের কোচ অরুণ লালের (Arun Lal)। পাত্রি বুলবুল সাহা (Bulbul Saha)। প্রথম পক্ষের স্ত্রীর অনুমতি নিয়ে ২ মে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অরুণ লাল। 

এদিন দুই বাড়ির যৌথ উদ্যোগে গায়ে হলুদ পর্ব আয়োজিত হয়েছিল। মূলত বুলবুলের পরিবারের লোকজন উপস্থিত ছিলেন রবিবারের অনুষ্ঠানে। গায়ে হলুদের সমস্ত নিয়ম পালন করলেন ৬৬ বছরের অরুণ লাল। হবু স্বামী-স্ত্রীকে একসঙ্গেই হলুদ পোশাকে পাওয়া গেল এদিনের অনুষ্ঠানে। এদিন লালজীর পরনে ছিলেন হলুদ পাঞ্জাবি আর জহর কোট ও পায়জামা। বুলবুল পরেছিলেন হলুদ শাড়ি। গায়ে হলুদ পর্বের পর ছিল এলাহী খাওয়া-দাওয়ার আয়োজন। 

আরও পড়ুন: ফের MI-এর বিরুদ্ধে জ্বলে উঠলেন Rahul, ১০০ LSG ক্যাপ্টেনের

আরও পড়ুন: পাখির মতো ওড়ার স্বাদ! ভারতেও শুরু হচ্ছে স্কাই ডাইভিং

২ মে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন অরুণ-বুলবুল। দুই পরিবারের ঘনিষ্ঠ লোকজন, বাংলা ক্রিকেট দলের সদস্যরা এবং সিএবি (CAB) কর্তারা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। সূত্রের খবর, বিয়ের অনুষ্ঠানের বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly) আমন্ত্রণ জানানো হয়েছে। মাসখানেক আগেই অরুণ লাল এবং বুলবুলের মধ্যে এনগেজমেন্ট হয়। অরুণ লাল বা বুলবুল কেউই বিয়ের ব্যাপারে মুখ খুলতে চাননি। দুইজনেই এড়িয়ে গিয়েছেন গোটা বিষয়টা। ২ মে মধ্য কলকাতার এক হোটেলে বিয়ের অনুষ্ঠান হবে। বুলবুল পেশায় স্কুল শিক্ষক।  

POST A COMMENT
Advertisement