Asia Cup Hockey: জাপানকে হারিয়ে এশিয়া কাপ হকিতে ব্রোঞ্জ ভারতের

ভারতের হয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন রাজ কুমার পাল ম্যাচের ৭৫ মিনিটে। স্বর্ণপদকের খেলা হবে কোরিয়া ও মালয়েশিয়ার মধ্যে। লিগের ম্যাচগুলির জন্য, ভারতকে, জাপান, পাকিস্তান এবং আয়োজক ইন্দোনেশিয়ার সঙ্গে পুল এ রাখা হয়েছিল। একই সঙ্গে পুল বি-তে মালয়েশিয়া, কোরিয়া, ওমান ও বাংলাদেশকে রাখা হয়েছিল। পরে ভারত ছাড়াও জাপান, দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়া সুপার-৪ পর্বে জায়গা করে নেয়।

Advertisement
জাপানকে হারিয়ে এশিয়া কাপ হকিতে ব্রোঞ্জ ভারতেরভারতীয় হকি দল
হাইলাইটস
  • ১-০ গোলে জিতল ভারত
  • ব্রোঞ্জ জিতল টিম ইন্ডিয়া

এশিয়া কাপ হকিতে ব্রোঞ্জ পদক জিতল ভারত (Team India)। জাপানকে ১-০ গোলে হারিয়ে দিয়ে এই পদক জিতে নিল তারা। মঙ্গলবার সুপার-4 পর্বের ফাইনাল ম্যাচে ভারত ও কোরিয়ার ম্যাচটি ৪-৪ গোলে টাই হয়। ফাইনালে উঠতে হলে ভারতকে জিততে হত। কিন্তু তা করতে ব্যর্থ হয় টিম ইন্ডিয়া। বুধবার যদিও ব্রোঞ্জ জিতে নিল তারা। আপাত ভাবে এই  ফলকে খুব খারাপ মনে হলেও আসলে এটা ভারতের যুব দল। এশিয়া কাপে ভাল ফল করতে পারলে বিশ্বকাপের ছাড়পত্র মিলবে। এই কারণে সমস্ত দেশই তাদের সেরা দল পাঠালেও এবার যেহেতু ভারতে বিশ্বকাপ হবে তাই ভারত আগেই সেখানে খেলার যোগ্যতা অর্জন করেছে। তাই তারা যুব খেলোয়াড়দের দেখে নিতে চাইছে। 

রাজকুমার পালের গোলে জিতল ভারত 

ভারতের হয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন রাজ কুমার পাল ম্যাচের ৭৫ মিনিটে। স্বর্ণপদকের খেলা হবে কোরিয়া ও মালয়েশিয়ার মধ্যে। লিগের ম্যাচগুলির জন্য, ভারতকে, জাপান, পাকিস্তান এবং আয়োজক ইন্দোনেশিয়ার সঙ্গে পুল এ রাখা হয়েছিল। একই সঙ্গে পুল বি-তে মালয়েশিয়া, কোরিয়া, ওমান ও বাংলাদেশকে রাখা হয়েছিল। পরে ভারত ছাড়াও জাপান, দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়া সুপার-৪ পর্বে জায়গা করে নেয়।

সুপার ফোর পর্বের প্রথম ম্যাচে জাপানকে ২-১ গোলে হারিয়েছে ভারত। মালয়েশিয়ার সঙ্গে ৩-৩ গোলে ড্র করে তারা । এর পরে সুপার-ফোর পর্বের তৃতীয় ম্যাচ কোরিয়ার বিরুদ্ধে ৪-৪ গোলে ড্র করে ভারত।  এই টুর্নামেন্টে অনেক নতুন মুখকে দেখা গিয়েছে টিম ইন্ডিয়ায়। দলের অধিনায়কত্ব কেন বীরেন্দ্র লাকড়া। একই সঙ্গে কোচের ভূমিকায় দেখা যায় সর্দার সিংকে। এর আগের এশিয়া কাপে মালয়েশিয়াকে হারিয়ে তৃতীয়বারের জন্য চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। 

আরও পড়ুন: তৃতীয় রাউন্ডেই হার, ফরাসি ওপেন থেকে বিদায় সানিয়ার

তবে এই ব্রোঞ্জ পদক জয় ভারতের হকি দলের তরুণ খেলোয়াড়দের মনোবল আরও চাঙ্গা করবে তা বলাই বাহুল্য। কারণ তারা সমস্ত এশিয়ান দলগুলির সিনিয়র হকি প্লেয়ারদের বিরুদ্ধে খেলেছে।   

Advertisement

POST A COMMENT
Advertisement