ATK Mohun Bagan In Kolkata League: বকেয়া ৬০ লক্ষ, টাকার ব্যাপারে না জানালে কলকাতা লিগে খেলবে না ATK মোহনবাগান

দেবাশিস দত্ত আজতক বাংলাকে বলেন, ''আমরা এর আগে আইএফএ-এর কাছে আমাদের বকেয়া টাকা নিয়ে চিঠি পাঠিয়েছিলাম। সেই চিঠির উত্তরে আইএফএ আমাদের সঙ্গে বৈঠক করার আশ্বাস দিয়েছিলেন। তবে এখনও সেই বৈঠক হয়নি। আমাদের সেই বকেয়া টাকার ব্যাপারে আইএফএ কিছু না জানালে আমাদের কিছু করার করার নেই।''  

Advertisement
বকেয়া ৬০ লক্ষ, টাকার ব্যাপারে না জানালে কলকাতা লিগে খেলবে না ATK মোহনবাগানদেবাশিস দত্ত
হাইলাইটস
  • ৬০ লক্ষ টাকা প্রাপ্য এটিকে মোহনবাগানের
  • কলকাতা লিগ নাও খেলতে পারে তারা

কলকাতা লিগে এটিকে মোহনবাগানকে (ATK Mohun Bagan) দেখা যাবে কি না তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। শনিবার দুপুরে প্রিমিয়ার এ ডিভিশনের ক্লাব গুলোকে নিয়ে বৈঠকে বসেছিলেন আইএফএ (IFA) কর্তারা। সেই বৈঠকেও গড় হাজির এটিকে মোহনবাগান। স্থানীয় লিগে দল নামাবে সবুজ-মেরুন দল? এখনও এই ব্যাপারে কোনও সিদ্ধান্ত হয়নি। আগের মরশুমেও কলকাতা লিগে দেখা যায়নি এটিকে মোহনবাগান বা ইস্টবেঙ্গলকে। এবারেও এটিকে মোহনবাগানের খেলার সম্ভবনা খুব একটা দেখা যাচ্ছে না।

দেবাশিস দত্ত আজতক বাংলাকে বলেন, ''আমরা এর আগে আইএফএ-এর কাছে আমাদের বকেয়া টাকা নিয়ে চিঠি পাঠিয়েছিলাম। সেই চিঠির উত্তরে আইএফএ আমাদের সঙ্গে বৈঠক করার আশ্বাস দিয়েছিলেন। তবে এখনও সেই বৈঠক হয়নি। আমাদের সেই বকেয়া টাকার ব্যাপারে আইএফএ কিছু না জানালে আমাদের কিছু করার করার নেই।''

আরও পড়ুন: কাটছে জট, আগামী সপ্তাহেই ইমামির সঙ্গে চুক্তি সই ইস্টবেঙ্গলে?

 এটিকে মোহনবাগান খেলতে চাইছে না, ইস্টবেঙ্গলের দলও তৈরি নয়। এই অবস্থায় কী হবে কলকাতা লিগের ভবিষ্যৎ? বারবার না খেলায় শাস্তি পাবে বড় ক্লাবগুলি? ছোট ক্লাব হলে কড়া শাস্তির মুখে পড়তে হতে পারত, না খেলা দলকে। এটিকে মোহনবাগান বা ইস্টবেঙ্গল যদি এই মরশুমেও না খেলে তবে কি তাদের শস্তির মুখে পড়তে হবে? এই প্রশ্নের উত্তরে অনির্বাণ বলেন, ''ক্লাবগুলোর জন্যই আইএফএ রয়েছে। আর কেউ বলেনি খেলব না। কোনও ক্লাব যদি বলে খেলব না তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এখনও সে রকম কিছু কোনও দল বা ক্লাব বলেনি।''

এই অবস্থায় তিন প্রধানকে নিয়েই কলকাতা লিগ চালু করতে চাইছে বাংলা ফুটবলের নিয়ামক সংস্থা। তবে সেই আশা বাস্তবায়িত হবে কি না তা সময়ই বলবে।           

POST A COMMENT
Advertisement