বাঁকুড়া মিমসের সঙ্গে ডিল করল ইংলিশ প্রিমিয়ার লিগ, ইতিহাস গড়ে কী বলছেন উন্মেষ?

ইতিহাস গড়ল বাঁকুড়া মিমস। ইংলিশ প্রিমিয়ার লিগের সঙ্গে গাঁটছড়া বাধল বাংলার এই সোশ্যাল মিডিয়া পেজ। এর আগে আইপিএল-এর সঙ্গে গাঁটছড়া বেধেছিল এই সোশ্যাল মিডিয়া পেজ। আর এবার সরাসরি ইংলিশ প্রিমিয়ার লিগের সঙ্গে চুক্তি। বাংলার আর কোনও কন্টেন্ট ক্রিয়েটারের এই রেকর্ড নেই। ইতিমধ্যেই ভিডিও শ্যুট হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় তা ইতিমধ্যেই ভাইরাল।

Advertisement
বাঁকুড়া মিমসের সঙ্গে ডিল করল ইংলিশ প্রিমিয়ার লিগ, ইতিহাস গড়ে কী বলছেন উন্মেষ?উন্মেষের বাঁকুড়া মিমসের সঙ্গে চুক্তি প্রিমিয়ার লিগের
হাইলাইটস
  • প্রথম কোনও বাঙালি ক্রিয়েটারের সঙ্গে ডিল করল ইংলিশ প্রিমিয়ার লিগ
  • বাঁকুড়া মিমসের মুকুটে নয়া পালক

ইতিহাস গড়ল বাঁকুড়া মিমস। ইংলিশ প্রিমিয়ার লিগের সঙ্গে গাঁটছড়া বাধল বাংলার এই সোশ্যাল মিডিয়া পেজ। এর আগে আইপিএল-এর সঙ্গে গাঁটছড়া বেধেছিল এই সোশ্যাল মিডিয়া পেজ। আর এবার সরাসরি ইংলিশ প্রিমিয়ার লিগের সঙ্গে চুক্তি। বাংলার আর কোনও কন্টেন্ট ক্রিয়েটারের এই রেকর্ড নেই। ইতিমধ্যেই ভিডিও শ্যুট হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় তা ইতিমধ্যেই ভাইরাল।

কী রয়েছে এই ভিডিওতে?
ভিডিওটা শুরু হয়েছে দুই ভাইয়ের ঝগড়ার মধ্যে দিয়ে। সাধারণ ঝগড়া দিয়ে শুরু হলেও, এরপর তা চলে যায় ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ও লিভারপুলের মধ্যে। দুই ভাইকে দুই দলের জার্সি পরে একে অপরকে সমর্থন করতে দেখা যায়। দুই ভাইয়ের মধ্যে চলে কথার লড়াই। বাঁকুড়া মিমের অন্যতম ক্রিয়েটার উন্মেষ গঙ্গোপাধ্যায় bangla.aajtak.in-কে দেওয়া সাক্ষাৎকারে বলেন, 'আমাদের কাছে এটা বিরাট প্রাপ্তি। এর আগে আইপিএল-এ কাজ করেছি। তবে এটা একেবারে অন্যরকম।'

পাশাপাশি প্রিমিয়ার লিগের সঙ্গে কীভাবে তাঁদের যোগাযোগ হল? এই প্রশ্নের উত্তরে উন্মেষ বলেন, 'আমাদেরকে ওরা এই ম্যাচটা নিয়ে ভিডিও বানাতে বলে। আমরা সেটাই করেছি। আইপিএল-এ কাজ করা একটা অন্য অভিজ্ঞতা। আর এটা প্রিমিয়ার লিগ, অনেকদিন আগে থেকে চলছে। মানে একটা ঐতিহ্য আছে। আর সেখানে এমন দু'টো দল একে অপরের মুখোমুখি হচ্ছে। আইপিএল-এর ক্ষেত্রে যেমন মুম্বই-চেন্নাই, তেমনই এই ম্যাচটা। তাই এটা বিরাট ব্যাপার।'

দেখুন সেই ভিডিও

সাত বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটারের কাজ করছে এই পেজ। সেখানে নানা ধরণের সম্মান পেয়েছেন উন্মেষরা। তবে এটা একেবারে আলাদা। বাংলার অন্য কোনও কন্টেন্ট ক্রিয়েটার এর আগে এই সম্মান পায়নি বলে দাবি উন্মেষের। তিনি বলেন, 'এর আগে বাংলার কোনও কন্টেন্ট ক্রিয়েটার এই ধরণের কাজ করার সুযোগ পায়নি। আমরা অনেকদিন ধরেই চেষ্টা করছিলাম। এবার সেটা সফল হয়েছে।' 

হাড্ডাহাড্ডি লড়াই দুই দলের
৩৪ ম্যাচ খেলে ৬১ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। আর অন্যদিকে লিভারপুল ৩৪ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে। এই দুই দলের মধ্যে কেউই এবারের প্রিমিয়ার লিগ যে জিততে পারছে না সেটা স্পষ্ট। তবে, চ্যাম্পিয়ন্স লিগে সরাসরি সুযোগ পেতে প্রিমিয়ার লিগে প্রথম চার দলের মধ্যে থাকতে হয়। সে ক্ষেত্রে এই দুই দলের মধ্যেই হাড্ডাহাড্ডি টক্কর। এই ম্যাচই ঠিক করে দেবে চ্যাম্পিয়ন্স লিগে সরাসরি কোন দল যাবে।

Advertisement

POST A COMMENT
Advertisement