ইডেন গার্ডেন্স। ফাইল ছবি।সাফল্যের সঙ্গেই চলছে বেঙ্গল টি২০ চ্যালেঞ্জ। এই প্রথম করোনা আবহে দুরন্ত কাজ করে দেখিয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল। যেখানে আইপিএল, বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট প্রায় অনিশ্চয়তায় ছিল। সেই জায়গা থেকে এবার ভারতের মাটিতে কলকাতা ও বঙ্গের মাটিতে প্রথম ক্রিকেট ফিরেছে সিএবির হাত ধরে। এবার এই নজিরকেই দেশে ছড়িয়ে দিতে চাইছে সিএবি। এবার ঘরোয়া ক্রিকেট বিসিসিআই-র রঞ্জি ট্রফি ও সৈয়দ মুস্তাক আলি ট্রফি আয়োজন করতে উদ্যোগ নেওয়ার ইচ্ছাপ্রকাশ করল সিএবি। এবার সেই প্রসঙ্গে বিসিসিআইকে চিঠি পাঠালো সিএবি।
সিএবির তরফে এবার বোর্ড সভাপতি জয় শাহকে চিঠি দিলেন অভিষেক ডালমিয়া। বঙ্গ ক্রিকেট সংস্থার তরফে খবর, বিসিসিআই-র তরফে বিশ্বাস রাখা হয়েছে সিএবির ওপর। ফলে সেই কারণেই বিসিসিআই-র সচিব জয় শাহ চিঠি পাঠিয়েছিলেন সিএবির অভিষেক ডালমিয়াকে। সূত্রের খবর, সিএবির ওপর দায়িত্ব দেওয়া হতে পারে ভারতের ঘরোয়া ক্রিকেট আয়োজন করার। সিএবি ইতিমধ্যেই আয়োজন করে ফেলেছে বেঙ্গল টি২০ চ্যালেঞ্জ। ফলে বঙ্গ ক্রিকেট সংস্থার ওপর আস্থা রাখছে বোর্ড।
প্রথমে সৈয়দ মুস্তাক আলি টি২০ টুর্নামেন্ট আয়োজনের ভার তুলে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে সিএবি। ফলস্বরূপ, প্রাথমিক সময় মতো করেই কলকাতার মাটিতে বসতে দেখা যেতে পারে ঘরোয়া ক্রিকেটের আসর। বায়ো বাবলের মধ্যে থেকেই খেলবেন ক্রিকেটাররা।
বেঙ্গল টি২০ চ্যালেঞ্জ করে প্রতিটি স্টাফ সহ ক্রিকেটারদের ২দিন অন্তর কোভিড টেস্ট করিয়েছে সিএবি। শুধু তাই নয়, ক্রিকেটার সহ বাকিদের রাখা হয়েছে হোটেলের কোয়ারান্টিন। যাতে তাঁরা বন্ধ থাকেন বায়ো বাবলের মধ্যেই, একই সঙ্গে সেখান থেকেই শুধু বাসে করে খেলতে আসবেন ক্রিকেটাররা। আর শেষ হলেই হোটেলে ফিরে যাচ্ছেন তাঁরা। আর সেই আয়োজন দেখেই এবার বোর্ড ভরসা করে ফেলেছে সিএবিকে। ফলে ঘরোয়া ক্রিকেটের একাধিক ম্যাচই আয়োজন করা হতে পারে সিএবির পক্ষে। এবার সেভাবে বিভিন্ন রাজ্যের ক্রিকেটারদের জন্যও ব্যবস্থা করে খেলা করতে হতে পারে সিএবির বিভিন্ন মাঠে। যদি এমনটা হয়, উদাহরণ হিসাবে এবার গোটা দেশের কাছে থেকে যাবে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল।