East Bengal: এই সপ্তাহেই স্টিফেনের বিদায় আসন্ন? লাল-হলুদ কোচের ভবিষ্যৎ নিয়ে বড় সিদ্ধান্ত

এই মরশুমের আইএসএল-এও (ISL) ব্যর্থ ইস্টবেঙ্গল (East Bengal) । কোচ স্টিফেন কনস্ট্যানটাইনের (Stephen Constantine) ভবিষৎ কী? পরের মরশুমেও তিনিই কি কোচিং করাবেন? সেই প্রশ্নের উত্তর খুঁজছেন লাল-হলুদ সমর্থকরা। সূত্রের খবর, স্টিফেনের ভবিষৎ ঠিক করার জন্য চলতি মাসের প্রথম সপ্তাহেই বৈঠকে বসতে চলেছেন ইমামি ইস্টবেঙ্গল (Emami East Bengal) কর্তারা। সুপার কাপের (Super Cup) আগেই নতুন কোচ আনা হবে? নাকি আরও কিছুটা অপেক্ষা করে স্টিফেনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে তা ঠিক করবেন বোর্ড অফ ডিরেক্টর পদে থাকা কর্তারা।

Advertisement
এই সপ্তাহেই স্টিফেনের বিদায় আসন্ন? বড় সিদ্ধান্ত স্টিফেন কনস্ট্যানটাইন
হাইলাইটস
  • স্টিফেন কনস্ট্যানটাইনের পারফর্ম্যান্সে খুশি নন কর্তারা
  • পরের মরশুমে কোচ থাকবেন না স্টিফেন?

এই মরশুমের আইএসএল-এও (ISL) ব্যর্থ ইস্টবেঙ্গল (East Bengal) । কোচ স্টিফেন কনস্ট্যানটাইনের (Stephen Constantine) ভবিষৎ কী? পরের মরশুমেও তিনিই কি কোচিং করাবেন? সেই প্রশ্নের উত্তর খুঁজছেন লাল-হলুদ সমর্থকরা। সূত্রের খবর, স্টিফেনের ভবিষৎ ঠিক করার জন্য চলতি মাসের প্রথম সপ্তাহেই বৈঠকে বসতে চলেছেন ইমামি ইস্টবেঙ্গল (Emami East Bengal) কর্তারা। সুপার কাপের (Super Cup) আগেই নতুন কোচ আনা হবে? নাকি আরও কিছুটা অপেক্ষা করে স্টিফেনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে তা ঠিক করবেন বোর্ড অফ ডিরেক্টর পদে থাকা কর্তারা।

একের পর এক ম্যাচে হারতে থাকা ইস্টবেঙ্গলের কোচ হিসেবে পরের মরশুমেও কোচ হিসেবে থেকে যাওয়ার সম্ভাবনা খুব বেশি নেই স্টিফেনের। এই বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া না হলেও হুঁশিয়ারি দেওয়া হতে পারে ব্রিটিশ কোচকে। ক্লাব কর্তারাও দলের এমন খেলায় হতাশ।

আরও পড়ুন: FIFA-র বর্ষসেরা ফুটবলার মেসি, যোজন দূরে এমবাপে

শোনা যাচ্ছে, কিছু ফুটবলারও খুশি নন স্টিফেনের কাজে। তাঁরাও নাকি জানিয়ে দিয়েছেন, স্টিফেন থাকলে পরের মরশুমে অন্য ক্লাবে চলে যাবেন তাঁরা। এই মরশুমে প্রচুর গোল করেছেন লাল-হলুদ ফুটবলাররা। বিশেষ করে ক্লেইটন সিলভা ও নাওরেম মহেশ সিংরা। যদিও সেই গোল ধরে রাখতে না পারার খেসারত দিতে হয়েছে ইস্টবেঙ্গলকে। ডুরান্ড কাপের সময় দল যে তৈরী ছিল না তা মানছেন সকলেই। কিন্তু ইন্ডিয়ান সুপার লিগে (Indian Super League) গোল দিয়েও তা ডিফেন্ড করার অক্ষমতা ভাবাচ্ছে কর্তাদের।

আরও পড়ুন: ৬ বছরের খরা কাটল, লিগ কাপ চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড

দায়িত্ব নেওয়ার পর সমর্থকদের খুব বেশি আশ্বাস দিতে না পারলেও স্টিফেন জানিয়েছিলেন, তাঁর দলের বিরুদ্ধে খেলতে সকলেই ভয় পাবে। বাস্তবে হয়েছে ঠিক তার উল্টোটাই। সহজেই পয়েন্ট পেয়ে গিয়েছে বিপক্ষ দল। 

Advertisement

দলের বিদেশি ফুটবলারদের নিয়েও খুশি নন ইস্টবেঙ্গল কর্তারা। শোনা যাচ্ছে, ক্লেইটন সিলভা (Cleiton Silva) ছাড়া আর কাউকে পরের মরশুমের জন্য রাখা হবে না। প্রসঙ্গত, এবারের আইএসএল-এ ২০ ম্যাচে ১২ গোল করেছেন ইস্টবেঙ্গলের ব্রাজিলিয়ান স্ট্রাইকার। 

POST A COMMENT
Advertisement