চোট পেলেন আলিরেজাইংল্যান্ডের (England vs Iran) বিরুদ্ধে কাতার বিশ্বকাপের (FIFA World Cup 2022) প্রথম ম্যাচে খেলতে নেমে সমস্যায় পড়তে হল ইরানের গোলরক্ষক আলিরেজাকে। চোট পেয়ে মাঠের বাইরে চলে যেতে হয় তাঁকে। সতীর্থের সঙ্গে সংঘর্ষে চোট পান আলিরেজা (Alieraza Beyranvand)। বেশ খানিকক্ষণ চিকিৎসার পর মাঠ ছাড়তে বাধ্য হন ইরানিয়ান গোলরক্ষক।
ফুটবল বিশ্বকাপের সব খবর দেখুন এখানে
উঠে যেতে হয় আলিরেজাকে
১০ মিনিটেই মাঠ ছাড়তে হয় ইরানের গোলরক্ষককে। মজিদ হোসাইনির সঙ্গে সংঘর্ষে বাজেভাবে আহত হন আলিরেজা। নাক দিয়ে অঝোরে রক্ত পড়তে দেখা যায় তাঁর। প্রথমিক চিকিৎসার পরে মনে করা হচ্ছিল তিনি খেলা চালিয়ে যেতে পারবেন। তবে তা হল না। কিছু সময় পরেই তাঁকে মাঠের মধ্যেই শুয়ে পড়তে দেখা যায়। রিজার্ভ বেঞ্চের দিকে হাত নেড়ে জানিয়ে দেন তিনি আর খেলতে পারবেন না। মাথায় হাত পরে যায় কোচ কার্লোস কুইরোজের। পরিবর্ত হিসেবে হোসেইন হোসেইনিকে নামানো হয়।
আরও পড়ুন: 'Shut up!'স্টেডিয়ামে ইকুয়েডরের ভক্তকে ধমক কাতার সমর্থকের, তারপর...
স্ট্রেচারে করে মাঠ ছাড়েন আলিরেজা। গোলরক্ষক পরিবর্তন করা এবং আলিরেজার শুশ্রূষা করতে গিয়ে অনেকটা সময় চলে যায়। হাফ টাইমে তাই ৬ মিনিট অতিরিক্ত সময় যোগ করেন ফোর্থ অফিশিয়াল।
আরও পড়ুন: মেসি না রোনাল্ডো, কে এগিয়ে? CR7 বলছেন...
হাফ টাইমের আগেই৩ গোল খেল ইরান
তবে বিরতির আগেই ৩ গোল খেয়ে বসে ইরান। ৩৫ মিনিট থেকে ৪৫ মিনিট এই দশ মিনিটের ব্যবধানেই তিন তিনটে গোল খেয়ে যায় এশিয়ান জায়েন্টসরা। ৩৫ মিনিটে প্রথম গোল জুড বেলিংহ্যামের। লুক শ'র কাছ থেকে বল পেয়ে দুরন্ত হেডে গোল করে গেলেন বেলিংহ্যাম। গোল পাওয়ার আগে থেকেই বেশ চনমনে লাগছিল তরুণ মিডফল্ডারকে। দ্বিতীয় গোল আসে ৪৩ মিনিটে। হ্যারি ম্যাগুইয়েরার পাস থেকে দুরন্ত ভলিতে গোল করেন বুকায়ো সাকা। তৃতীয় গোল রহিম স্টারলিং-এর। হ্যারি কেনের পাস ধরে বক্সের বাইরে থেকে শট করেন স্টারলিং। বল জালে জড়ায়। বিরতির ঠিক আগেই ৩ গোল হজম করে বসে ইরান।