Rohan Bopanna: ৪২-এও কামাল বোপান্নার, ফরাসী ওপেন জয় থেকে মাত্র দুই পা দূরে

৪২ বছর বয়সী বোপান্না ২০১৫ সালের পর প্রথমবার পুরুষদের ডাবলসে কোন গ্র্যান্ড স্লামের সেমিফাইনালে উঠলেন। ভারতের অপর টেনিস তারকা লিয়েন্ডার পেজ এর মত বোপান্নার কাছেও বয়স যেন একটা সংখ্যা মাত্র। ১২৪ মিনিট টানা লড়াই করলেন। নেটের সামনে দাঁড়িয়ে একের পর এক উইনার মেরে গেলেন। বিপক্ষের ফোরহ্যান্ড, ব্যাকহ্যান্ডের জবাব দিয়ে গেলেন। অভিজ্ঞতার কাছে হার মানতে হল প্রতিপক্ষদের। গোটা ম্যাচে যে কোনো ক্ষেত্রে এগিয়ে ছিলেন ভারতীয় টেনিস তারকা।

Advertisement
৪২-এও কামাল বোপান্নার, ফরাসী ওপেন জয় থেকে মাত্র দুই পা দূরেরোহন বোপান্না, ছবি- টুইটার
হাইলাইটস
  • ভাল ছন্দে বোপান্না
  • ফরাসী ওপেনে সেমিফাইনালে ভারতীয় তারকা

ফরাসী ওপেনের সেমিফাইনালে ভারতের টেনিস তারকা রোহন বোপান্না। পুরুষদের ডাবলসে মাতওয়ে মিডলকুপের সঙ্গে জুটি বেঁধে সেমিফাইনালে উঠে গেলেন তিনি। কোয়ার্টার ফাইনালে হারালেন লয়েড গ্লাসপুল এবং হ্যারি হেলিওভারাকে। বোপান্নারা ম্যাচ জেতেন ৪-৬,৬-৪, ৭-৬ গেমে।

৪২ বছর বয়সী বোপান্না ২০১৫ সালের পর প্রথমবার পুরুষদের ডাবলসে কোন গ্র্যান্ড স্লামের সেমিফাইনালে উঠলেন। ভারতের অপর টেনিস তারকা লিয়েন্ডার পেজ এর মত বোপান্নার কাছেও বয়স যেন একটা সংখ্যা মাত্র। ১২৪ মিনিট টানা লড়াই করলেন। নেটের সামনে দাঁড়িয়ে একের পর এক উইনার মেরে গেলেন। বিপক্ষের ফোরহ্যান্ড, ব্যাকহ্যান্ডের জবাব দিয়ে গেলেন। অভিজ্ঞতার কাছে হার মানতে হল প্রতিপক্ষদের। গোটা ম্যাচে যে কোনো ক্ষেত্রে এগিয়ে ছিলেন ভারতীয় টেনিস তারকা।

২০১৭ সালে ফরাসী ওপেনের মিক্সড ডাবলসে জিতেছিলেন রোহন বোপান্না। সেই সময় তাঁর সঙ্গে ছিলেন গ্যাব্রিয়েলা ডাব্রোস্কি। সেই ফরাসী ওপেনে ফের একবার জয়ের স্বপ্ন দেখছেন তিনি। ম্যাচের শেষ লগ্নে সুপার টাইব্রেকারে বোপান্নাদের সামলাতে হিমশিম খেতে দেখা গেছে বিপক্ষকে। মিডিল কুপের জোরাল ফোরহ্যান্ড আর তার সঙ্গে ঠান্ডা মাথায় প্লেসিং এতেই সেমিফাইনালে পৌঁছে গেলেন বোপান্নারা।

সাত বছর আগে পুরুষদের ডাবলসে উইম্বলডনের সেমিফাইনালে উঠেছেন রোহন বোপান্না। সেই সময়ের সঙ্গী ছিলেন ফ্লোরিন মার্জিয়া। ২০১৫ সালের পর ফের পুরুষদের ডাবলসে সেমিফাইনালে ভারতীয় কোন টেনিস প্লেয়ার। এবারের ফরাসী ওপেনে বোপান্নারা ১৬ তম বাছাই। সেমিফাইনালে তাদের সামনে ১২ তম বাছাই মার্সেলো আরেভালো এবং জিন-জুলিয়েন রজার। বৃহস্পতিবার সেমিফাইনালের লড়াইয়ে নামবেন বোপান্নারা।

আরও পড়ুন: GT-কে সম্মানে ভরাল রাজস্থান সরকার, পুরস্কার হার্দিককেও, PHOTOS

আরও পড়ুন: ফিল্ডিং করার সময় প্যান্ট খুলে গেল টিম ডেভিডের, VIRAL VIDEO

ফরাসী ওপেনে অঘটন
স্ট্রেট সেটে হেরে গেল বিশ্বের দুই নম্বর টেনিস তারকা দানিল মেদভেদ। ক্রোয়েশিয়ার মারিন চিলিচের বিরুদ্ধে ২-৬, ৩-৬, ২-৬ ব্যবধানে হারলেন তিনি। একপেশে লড়াই দেখে বোঝার উপায় ছিল না বিশ্বের দুই নম্বর তারকা খেলছেন। বিশ্বের দু’নম্বর মেদভেদেভকে প্রায় দাঁড়াতেই দিলেন না চিলিচ। ম্যাচ শেষ মাত্র এক ঘন্টা ৪৫ মিনিটে।  

Advertisement

POST A COMMENT
Advertisement