IPL 2022, Mega Auction: কোথায়,কখন, কী ভাবে দেখবেন আইপিএল-এর মেগা নিলাম?

বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হতে চলা এই নিলামের সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টসে। মোবাইলে ডিজনি-হটস্টার অ্যাপে দেখা যাবে মেগা নিলাম। নিলাম সম্পর্কিত সম্প্রচার শুরু হবে সকাল ১১ টায়। দুপুর ১২টায় শুরু হবে নিলাম।

Advertisement
কোথায়,কখন, কী ভাবে দেখবেন আইপিএল-এর মেগা নিলাম?আইপিএল-এর নিলাম

মার্চ এবং এপ্রিলে অনুষ্ঠিত হতে চলেছে আইপিএল। তার আগে শনিবার ও রবিবার মেগা নিলামে অংশ নেবে দশ দল। ৫৯০ জন ক্রিকেটার অংশ নেবেন নিলামে। যার মধ্যে ৩৭০ জন বিদেশী ও ২২০ জন ভারতীয় ক্রিকেটার রয়েছেন। নিলামের বেশ কিছুদিন আগে দশটি দলই নিজেদের রিটেন করা ক্রিকেটারদের নাম জানিয়ে দিয়েছিল। এবারের নিলামে রাইট টু কার্ডের সুবিধা পাবে না কোনও দলই। কারণ দুটি নতুন দল লখনউ সুপার জায়েন্টস ও গুজরাট টাইটানসকে এবার খেলতে দেখা যাবে। এই দুই দলও নিলামে অংশ নেবে। ফলে রাইট টু কার্ডের সুবিধা থাকলেও দুই দল তা পাবে না। সেই কারণেই আইপিএল-এর গভর্নিং কাউন্সিল এটা বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।   

কখন কোথায় আপনি এই নিলাম দেখতে পাবেন
বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হতে চলা এই নিলামের সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টসে। মোবাইলে ডিজনি-হটস্টার অ্যাপে দেখা যাবে মেগা নিলাম। নিলাম সম্পর্কিত সম্প্রচার শুরু হবে সকাল ১১ টায়। দুপুর ১২টায় শুরু হবে নিলাম। 

কী ভাবে শুরু হবে নিলাম?
শুরুতে যে সমস্ত ক্রিকেটারদের বেস প্রাইস দুই কোটি টাকার বেশি তাঁদের নিলাম হবে। এই তালিকায় রয়েছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer), রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin), কুইন্টন ডি কক (Quinton de Kock), মহম্মদ শামি (Mohammed Shami), কাগিসো রাবাদা (Kagiso Rabada), শিখর ধাওয়ান (Shikhar Dhawan), ফাফ ডু প্লেসিস (Faf du Plessis), ডেভিড ওয়ার্নার (David Warner), ট্রেন্ট বোল্ট (Trent Bolt), প্যাট কামিন্স (Pat Cummins)। এদের জন্য বিরাট অঙ্কের টাকা নিয়ে আসরে নামবে দশটি দল।

আরও পড়ুন: হারিয়ে গিয়েছেন পোলার্ড, মজার মিম পোস্ট করলেন ব্রাভো

আরও পড়ুন: এই পাঁচ ক্রিকেটারকে নিতে ঝাঁপাবে দশ ফ্র্যাঞ্চেইজি

প্রথম দিনে কতজন ক্রিকেটারের নিলাম হবে
শনিবার ১৬১ জন ক্রিকেটারের নিলাম হবে। বাকিদের নিলাম হবে রবিবার। তবে শুধু মার্কি ক্রিকেটাররা নন, আরও অনেক ক্রিকেটারই এবারের নিলামে বড় অঙ্কের টাকা পেতে পারেন।    

Advertisement

POST A COMMENT
Advertisement