IPL Mega Auction 2022: নিলামের মাঝেই হৃদরোগে আক্রান্ত অকশনার হিউ এডমেডেস

নিলাম চলাকালীন হঠাৎ করেই মাটিতে লুটিয়ে পড়েন হিউ। সেই সময় নিলামে উঠেছিলেন ওয়ানিন্দু হাসরঙ্গ। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) তাঁর জন্য ১০ কোটি ৭৫ লক্ষ্য টাকা বিড করে। সেই অবস্থাতেই জ্ঞান হারিয়ে পড়ে যান হিউ। এর আগে প্রচুর নিলাম পরিচালনা করেছেন হিউ। ২০১৮ সালেও জয়পুরে আইপিএল-এর নিলাম পরচালনার দায়িত্বে ছিলেন তিনি।

Advertisement
নিলামের মাঝেই হৃদরোগে আক্রান্ত অকশনার হিউ এডমেডেসহিউ এডমেডেস

খেলার মাঝে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঘটনা এর আগেও ঘটেছে। তবে শনিবার আইপিএল-এর নিলামের (IPL Mega Auction 2022) মাঝে যা ঘটল তা এর আগে হয়নি। মেগা নিলামের মাঝখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে লুটিয়ে পড়লেন অকশনার হিউ এডমেডেস। এই ঘটনায় বেশ কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় নিলাম। এরপর আর নিলাম পরিচালনা করেননি হিউ। তাঁর জায়গায় সঞ্চালক হিসেবে দায়িত্ব নেন চারু শর্মা। তবে এমন দৃশ্য আইপিএল-এ (IPL 2022) প্রথমবার দেখা গেল। হিউয়ের অসুস্থ হওয়ার পরেই ক্রিকেট ফ্যানরা তাঁর জন্য প্রার্থনা করতে শুরু করে দেন। জানা গিয়েছে এখন কিছুটা সুস্থ রয়েছেন আইপিএল-এর অকশনার। 

নিলাম চলাকালীন হঠাৎ করেই মাটিতে লুটিয়ে পড়েন হিউ। সেই সময় নিলামে উঠেছিলেন ওয়ানিন্দু হাসরঙ্গ। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) তাঁর জন্য ১০ কোটি ৭৫ লক্ষ্য টাকা বিড করে। সেই অবস্থাতেই জ্ঞান হারিয়ে পড়ে যান হিউ। এর আগে প্রচুর নিলাম পরিচালনা করেছেন হিউ। ২০১৮ সালেও জয়পুরে আইপিএল-এর নিলাম পরচালনার দায়িত্বে ছিলেন তিনি। 

আরও পড়ুন: নিলামে অবিক্রিত থাকলেন রায়না, মিলার, স্মিথের মত তারকারা

আরও পড়ুন: নিলাম শুরুর আগে জেনে নিন, কোন দলের কাছে কত টাকা রয়েছে

শনিবার আইপিএল-এর মেগা নিলামে দেখা দিয়েছে শাহরুখ পুত্র আরিয়ান খানকে (Aryan Khan)। তাঁর সঙ্গে ছিলেন তাঁর বোন সুহানা খান ও জুহি চাওলার কন্যা জাহ্নবী মেহেতা। তবে কেকেআর-এর (Kolkata Knight Riders) নিলাম টেবিলের মূল আকর্ষণ ছিলেন আরিয়ানই। মাদক কান্ডে গ্রেফতার হওয়ার পর প্রথমবার প্রকাশ্যে আসতে দেখা গেল তাঁকে। মাদক কান্ডে জামিনে ছাড়া পেয়েছেন শাহরুখ পুত্র। নিলামের টেবিলে বেশ সক্রিয় দেখাচ্ছিল আরিয়ানকে। ইতিমধ্যেই প্যাট কামিন্স, শ্রেয়স আইয়ার ও নিতিশ রানাকে দলে নিয়েছে কলকাতা। এর মধ্যে তারা সবচেয়ে বেশি টাকা খরচ করেছে দিল্লি ক্যাপিটালসের প্রাক্তন অধিনায়ক শ্রেয়স আইয়ারের জন্য। ১২কটি ২৫ লক্ষ টাকায় তাঁকে নিয়েছে কেকেআর। নিতিশ রানাকে আট কোটি টাকায় দলে নিয়েছে কলকাতা। সাত কোটি ২৫ লক্ষ টাকার বিনিময়ে কামিন্সকে নিয়েছে তারা। এর আগেই আন্দ্রে রাসেল, বরুন চক্রবর্তী ও ভেঙ্কটেশ আইয়ারকে ধরে রেখেছিল কেকেআর।  

Advertisement

 

POST A COMMENT
Advertisement