টিম ইন্ডিয়াপ্রথম দুই ম্যাচ দেখে একেবারেই বোঝা যায়নি, তৃতীয় টি২০ ম্যাচে শ্রীলঙ্কাকে (India vs Sri Lanka) হেলায় হারাল হার্দিক পান্ডিয়ার টিম ইন্ডিয়া। ভারতের বিরুদ্ধে ৯১ রানে হারল শ্রীলঙ্কা।
আবারও অসাধারণ ইনিংস খেলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। তাঁর বিধ্বংসী ইনিংসে ভর করে সহজেই ২০০ পেরিয়ে যায় টিম ইন্ডিয়া (Team India)। সেঞ্চুরি করেন ভারতের মিডিল অর্ডার ব্যাটার। ভারতের ইনিংস শেষ হল ২২৮ রানে।
তৃতীয় টি২০ ম্যাচে রাজকোটে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টিম ইন্ডিয়ার (Team India) অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। ব্যাট করতে নেমে শুরুতেই ইশান কিশানের উইকেট হারায় টিম ইন্ডিয়া। ফের ব্যর্থ ভারতের এই ওপেনার। এদিন ফিরলেন মাত্র ১ রান করে। ঝড়ো ইনিংস খেলতে না পারলেও রান পেয়েছেন শুভমান গিল। ৩৬ বলে ৪৬ রান করে আউট হন তিনি। ভাল শুরু করলেও বড় রান করতে ব্যর্থ রাহুল ত্রিপাঠি। মাত্র ১৬ বলে ৩৫ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি।
আরও পড়ুন: রাজকোটে সূর্যকুমারের সেঞ্চুরি, শ্রীলঙ্কাকে বড় টার্গেট দিল ভারত
অন্যদিকে দারুণ ইনিংস খেলেন সূর্যকুমার। মাত্র ৪৫ বলেই ১০০ করে ফেলেন স্কাই। আবারও বোঝালেন কেন তিনি টি২০ ক্রিকেটে ১ নম্বর ব্যাটার। ১৮তম ওভারেই ভারতের রান ২০০ পার করে দেন সূর্যকুমার ও অক্ষর প্যাটেল। যদিও ব্যর্থ হয়েছেন ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ৪ বলে ৪ রান করে আউট হন তিনি। ২ বলে ৪ রান করে আউট হন দীপক হুডা। তবে ৯ বলে ২১ রান করে অপরাজিত থাকেন।
আরও পড়ুন: আবারও রোহিতদের নির্বাচক পদে চেতন, আর কারা থাকলেন?
ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে শ্রীলঙ্কা। এত বড় রানের চাপ একেবারেই সামলাতে পারেননি শ্রীলঙ্কার ব্যাটাররা। ১৩৭ রানেই সব উইকেট হারায় তাঁরা। ৩ উইকেট নেন আর্শদীপ সিং। ২টি করে উইকেট নেন হার্দিক, উমরান ও চাহাল। একটি উইকেট নেন অক্ষর প্যাটেল। কুশল মেন্ডিস ও দাশুন শনকা কিছু রান পান। দুই জনেই ২৩ রান করে আউট হন।