
ক্রিস মরিসআইপিলের ইতিহাসে সবথেকে বেশি দামের প্লেয়ার হলেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ক্রিস মরিস। এদিন নিলামে রাজস্থান রয়্যালস তাকে নেয় ১৬.২৫ কোটি টাকা দিয়ে। গত বছর ক্রিস মরিস ব়য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছিলেন। সেই সময়ে নিলাম তার দাম উঠেছিল ১০ কোটি টাকা। এবার সেখান থেকে বেড়ে হয়েছে ১৬ কোটি টাকা।
একনজরে আইপিএলের দামি ক্রিকেটাররা
ক্রিস মরিসের আগে আইপিএলের ইতিহাসে সবথেকে দামি ক্রিকেটার ছিলেন যুবরাজ সিং। তাঁর দাম উঠেছিল ১৬ কোটি টাকা। তারপরের তালিকায় রয়েছেন প্যাট কামিন্স। তার দাম হয়েছিল ১৫.৫ কোটি টাকা। ব্রেন স্টোকসের দাম হয়েছিল ১৪.৫কোটি টাকা। ম্যাক্সওয়েলের দাম উঠেছিল ১৪.২৫ কোটি টাকা। সব রেকর্ড ছাড়িয়ে এদিন আইপিএলে এখনও পর্যন্ত সবথেকে দামি ক্রিকেটার হলেন ক্রিস মরিস।

আরও পড়ুন, যুবরাজকে ছাপিয়ে সবথেকে দামি ক্রিকেটার ক্রিস মরিস
আজকের আইপিএল নিলাম
এদিন নিলাম উদ্বোধন করেন আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল। তিনি বললেন, "এবছরটা আমাদের কাছে সত্যিই খুব কঠিন। তবুও স্পনসররা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে।" চেন্নাই সুপার কিংসকে পরাস্ত করে গ্লেন ম্যাক্সওয়েলের হয়ে নিলাম দল জিতল RCB। তাঁকে ১৪.২৫ কোটি টাকায় কিনল। ৩.২০ কোটি টাকায় বাংলাদেশের অলরাউন্ডার সাকিব-আল হাসানকে কিনল কলকাতা নাইট রাইডার্স। তবে সাময়িক লড়াই চালিয়েছিল পঞ্জাব কিংস। ইংল্যান্ডের অলরাউন্ডার মইন আলির বেস প্রাইস ছিল ২ কোটি টাকা। তাঁকে ৭ কোটি টাকায় কিনল চেন্নাই সুপার কিংস। ৪.৪ কোটি টাকায় শিবম দুবেকে কিনল রাজস্থান রয়্যালস। অবিক্রিত থেকে গেলেন এভিন লুইস, কেদার যাদব, জেসন রয়। ১.২৫ কোটি টাকায় ইংল্যান্ডের ডেভিড মালানকে কিনল পঞ্জাব কিংস। এটাই তাঁর বেস প্রাইস ছিল। মইন আলি বলেন, এবছর চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে পারব, এটা ভেবেই খুব ভালো লাগছে। মহেন্দ্র সিং ধোনি অধিনায়কত্বে খেলতে পেরে খুব ভালো লাগবে। আমি এই দিকেই আপাতত তাকিয়ে রয়েছি। দিনটা ভালো হয়ে গেল, আশা করছি বছরটাও ভালো কাটবে।