RCB vs RR, IPL Play off 2022: আহমেদাবাদে IPL-এর হাইভোল্টেজ ম্যাচ, কখন-কোথায়-কীভাবে দেখবেন?

দারুণ ছন্দে রয়েছেন জস বাটলার। অরেঞ্জ ক্যাপের অন্যতম দাবিদার তিনি। ভাল বল করছেন যুজবেন্দ্র চাহালও। দরকার মত ব্যাট ও বল হাতে কাজের কাজটা করে যাচ্ছেন রবিচন্দ্রন অশ্বিন। দারুণ বল করছে প্রসিদ্ধ কৃষ্ণা অন্যদিকে ইডেনে দাআরুন সেঞ্চুরি করেছেন রজত পাতিদার। দলে বিরাট কোহলি, ফাফ ডু প্লেসি, গ্লেন ম্যাক্সওয়েলের মত ক্রিকেটার রয়েছেন আরসিবি-তে। হাসারাঙ্গাও ভাল বল করছেন। 

Advertisement
আহমেদাবাদে IPL-এর হাইভোল্টেজ ম্যাচ, কখন-কোথায়-কীভাবে দেখবেন?সঞ্জু স্যামসন ও ফাফ ডু প্লেসি
হাইলাইটস
  • জিতলেই ফাইনালে
  • বড় রান পাবেন বিরাট?

শুক্রবার আইপিএল-এর এলিমেনটর ম্যাচে মোতেরার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলতে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) ও রাজস্থান রয়্যালস (rajasthan Royals)। এই ম্যাচে হেরে গেলে আর ফাইনালে যাওয়ার সুযোগ থাকবে না কোনও দলের কাছেই। এই ম্যাচে যারা জিতবে তারা রবিবার ফাইনালে গুজরাত টাইটান্সের মুখোমুখি হবে। এই মরশুমে দুইবার মুখোমুখি হয়েছিল দুই দল। একটি ম্যাচে আরসিবি জিতেছে ৪ উইকেটে আর অন্য ম্যাচে রাজস্থান জিতেছে ২৯ রানে।

কাদের দিকে নজর থাকবে
দারুণ ছন্দে রয়েছেন জস বাটলার। অরেঞ্জ ক্যাপের অন্যতম দাবিদার তিনি। ভাল বল করছেন যুজবেন্দ্র চাহালও। দরকার মত ব্যাট ও বল হাতে কাজের কাজটা করে যাচ্ছেন রবিচন্দ্রন অশ্বিন। দারুণ বল করছে প্রসিদ্ধ কৃষ্ণা অন্যদিকে ইডেনে দাআরুন সেঞ্চুরি করেছেন রজত পাতিদার। দলে বিরাট কোহলি, ফাফ ডু প্লেসি, গ্লেন ম্যাক্সওয়েলের মত ক্রিকেটার রয়েছেন আরসিবি-তে। হাসারাঙ্গাও ভাল বল করছেন। 

পিচ কেমন হতে পারে
নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বেশ কিছু পিচ রয়েছে। মোট ১১টি উইকেটের মধ্যে পাঁচটি কালো মাটির আর আর ছয়টি লাল মাটির। কোন উইকেটে খেলা হবে সেটা এখনও পরিষ্কার নয়। যদি কালো মাটির উইকেটে খেলা হয় তবে সুবিধা পাবেন ফাস্ট বোলাররা। উইকেটে বাউন্স থাকবে। অন্যদিকে লাল মাটির পিচে খেলা হলে সুবিধা হবে স্পিনারদের। কারণ, সেক্ষেত্রে বল টার্ন করতে পারে। পরের দিকে বল স্লো হয়ে ব্যাটে আসতে পারে। তাই লাল মাটির পিচে খেলা হলে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিতে পারেন ফাফ ডু প্লেসি বা সঞ্জু স্যামসন।

কখন শুরু খেলা
ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও রাজস্থান রয়্যালসের প্লে অফের ম্যাচ। টস সন্ধ্যা সাতটায়।

আরও পড়ুন: উমরানে 'বাজি' মহারাজের, IPL 2022-এ আর কাদের খেলায় মুগ্ধ সৌরভ?

আরও পড়ুন: ইডেনে বিরাটের সুরক্ষায় যখন 'বাহুবলী' কলকাতা পুলিশ, VIDEO VIRAL

Advertisement

কোথায় দেখা যাবে প্লে অফের ম্যাচ?
স্টার স্পোর্টসের বিভিন্ন চ্যানেলে দেখা যাবে বিরাট কোহলি ও সঞ্জু স্যামসনদের এই ম্যাচ। মোবাইলে ডিজনি প্লাস হটস্টারে দেখা যাবে এই খেলা।  

 

POST A COMMENT
Advertisement