Kolkata Police: ইডেনে বিরাটের সুরক্ষায় যখন 'বাহুবলী' কলকাতা পুলিশ, VIDEO VIRAL

জীবনে প্রথমবার ঢিল ছোঁড়া দূরত্বে বিরাটকে দেখতে পেয়ে নিজেকে আর সামলে রাখতে পারেননি এক ভক্ত। বাউন্ডারির কাছে ফিল্ডিং করতে থাকা বিরাটকে একবার ছুঁয়ে দেখার আশায় ফেন্সিং টপকে মাঠে ঢুকে পড়েন সেই অনুরাগী। তবে বিরাটের কাছে ঘেঁষার আগেই ছুটে আসেন এক দাবাং পুলিশকর্মী। তাঁর তৎপরতাতেই বায়োবাবল ব্রিজ হওয়া থেকে রক্ষা পান বিরাট। সেই ভক্তকে কাঁধে তুলে একেবারে মাঠের বাইরে ফেলে দিলেন সেই পুলিশ কর্মী। ঠিক যেভাবে জন সিনা তাঁর প্রতিপক্ষকে কাঁধে তুলে রিংয়ের বাইরে ফেলে দেন। ঠিক সেই ভঙ্গীতেই লজ্জার হাত থেকে কলকাতাকে বাঁচান এই পুলিশকর্মী। 

Advertisement
ইডেনে বিরাটের সুরক্ষায় যখন 'বাহুবলী' কলকাতা পুলিশ, VIDEO VIRALবিরাটকে বাঁচাতে তৎপর কলকাতা পুলিশের কর্মী
হাইলাইটস
  • জৈব সুরক্ষা বলয় ভেঙে যেতে পারত ইডেনে
  • বাঁচালেন কলকাতা পুলিশের কর্মী

কলকাতা পুলিশ যেন জন সিনা (John Cena)। ডাব্লিউডাব্লিউই (WWE)-র কিংবদন্তি কুস্তিগিরের সঙ্গে হঠাৎ কেন কলকাতা পুলিশের (Kolkata Police) এমন তুলনা করা হচ্ছে? আসলে বুধবার রাতে  ইডেন গার্ডেন্সে বিরাট কোহলিকে (Virat Kohli) দেখতে এসেছিলেন অনেকেই। বলা ভাল অধিকাংশই। বৃষ্টিতে ভেজা কলকাতায় বুধবার রাতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম লখনউ সুপার জায়েন্টস ম্যাচে ৫৮,০০০ দর্শক। ইডেনেই শেষবার সেঞ্চুরি পেয়েছিলেন বিরাট। আশা ছিল ফের তেমন কিছু দেখা যাবে তাঁর ব্যাট থেকে। তবে তা হয়নি।  

জীবনে প্রথমবার ঢিল ছোঁড়া দূরত্বে বিরাটকে দেখতে পেয়ে নিজেকে আর সামলে রাখতে পারেননি এক ভক্ত। বাউন্ডারির কাছে ফিল্ডিং করতে থাকা বিরাটকে একবার ছুঁয়ে দেখার আশায় ফেন্সিং টপকে মাঠে ঢুকে পড়েন সেই অনুরাগী। তবে বিরাটের কাছে ঘেঁষার আগেই ছুটে আসেন এক দাবাং পুলিশকর্মী। তাঁর তৎপরতাতেই বায়োবাবল ব্রিজ হওয়া থেকে রক্ষা পান বিরাট। সেই ভক্তকে কাঁধে তুলে একেবারে মাঠের বাইরে ফেলে দিলেন সেই পুলিশ কর্মী। ঠিক যেভাবে জন সিনা তাঁর প্রতিপক্ষকে কাঁধে তুলে রিংয়ের বাইরে ফেলে দেন। ঠিক সেই ভঙ্গীতেই লজ্জার হাত থেকে কলকাতাকে বাঁচান এই পুলিশকর্মী। অনেকে আবার বলছেন, 'এ তো বাহুবলি স্টাইল'।

 

কারণ এখনও কোভিড বিধি বহাল রয়েছে আইপিএল-এ। জৈব সুরক্ষা বলয়ের মধ্যে রয়েছেন ক্রিকেটাররা। তার মধ্যে বলয়ের বাইরে থাকা কোনও ব্যক্তির সংস্পর্শে আসতে পারেন না তাঁরা। কলকাতা পুলিশের কর্মীর এই তৎপরতা দেখে মজা পান বিরাটও। ঠিক যেভাবে ওই পুলিশকর্মী ভক্তকে কাঁধে তুলে নেন সেটাই অনুকরণ করে দেখান আরসিবি-র প্রাক্তন অধিনায়ক। টেলিভিশন ক্যামেরায় এই দৃশ্য ধরা না পড়লেও ক্রিকেট ভক্তদের মোবাইল ক্যামেরায় এই ঘটনা ধরা পড়ে। আর সেই ভিডিও দ্রুত ভাইরাল হয়ে যায়।  

আরও পড়ুন: রঞ্জিতে বাংলা দলে খেলবেন না ঋদ্ধি? জল্পনা তুঙ্গে

শুক্রবার রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিরুদ্ধে জিতে ফাইনালে যেতে হবে বিরাটদের। ইতিমধ্যেই ফাইনালে উঠে বসে রয়েছে গুজরাত টাইটান্স (Gujarat Titans)। রবিবারের ফাইনালে কারা তাদের প্রতিপক্ষ হবে, তা ঠিক হবে আজই। 

POST A COMMENT
Advertisement