IPL 2022 Qualifier 2: ফাইনালের লড়াইয়ে মুখোমুখি RCB-RR, কেমন হবে ফ্যান্টাসি দল?

আইপিএলের এই মরশুমে রাজস্থান রয়্যালস ১৪টি গ্রুপ ম্যাচের মধ্যে নয়টি জিতেছে। একই সময়ে, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরও এই মরশুমে ১৪টি গ্রুপ ম্যাচ খেলেছে, যেখানে তারা আটটি ম্যাচে জয়লাভ করতে সক্ষম হয়েছে। রাজস্থান রয়্যালস তাদের শেষ ম্যাচটি গুজরাত টাইটান্সের বিরুদ্ধে কোয়ালিফায়ারে হেরে গিয়েছে। সাত উইকেটে হেরেছে তারা। সেই ম্যাচে রাজস্থান রয়্যালসের হয়ে জস বাটলার ও সঞ্জু স্যামসন যথাক্রমে ৮৯ ও ৪৭ রান করেন।

Advertisement
ফাইনালের লড়াইয়ে মুখোমুখি RCB-RR, কেমন হবে ফ্যান্টাসি দল?সঞ্জু স্যামসন ও ফাফ ডু প্লেসি
হাইলাইটস
  • ফাইনালে উঠবে কোন দল
  • রবিবার গুজরাতের বিরুদ্ধে ফাইনাল

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) 2022-এর দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) রাজস্থান রয়্যালসের (এলএসজি) মুখোমুখি হবে। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এই দুই দলের ম্যাচ। এই ম্যাচের বিজয়ী দল ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে গুজরাট টাইটান্সের। একই সঙ্গে শেষ হবে হেরে যাওয়া দলের যাত্রা।

আইপিএলের এই মরশুমে রাজস্থান রয়্যালস ১৪টি গ্রুপ ম্যাচের মধ্যে নয়টি জিতেছে। একই সময়ে, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরও এই মরশুমে ১৪টি গ্রুপ ম্যাচ খেলেছে, যেখানে তারা আটটি ম্যাচে জয়লাভ করতে সক্ষম হয়েছে। রাজস্থান রয়্যালস তাদের শেষ ম্যাচটি গুজরাত টাইটান্সের বিরুদ্ধে কোয়ালিফায়ারে হেরে গিয়েছে। সাত উইকেটে হেরেছে তারা। সেই ম্যাচে রাজস্থান রয়্যালসের হয়ে জস বাটলার ও সঞ্জু স্যামসন যথাক্রমে ৮৯ ও ৪৭ রান করেন।

অন্যদিকে, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তাদের শেষ ম্যাচ  খেলেছে লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে। সেই এলিমিনেটর ম্যাচে আরসিবি ১৪ রানে জিতেছিল। রজত পতিদার এলিমিনেটর ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে ১১২ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন। রাজস্থান রয়্যালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আইপিএল 2022-এ দুটি ম্যাচ খেলেছে, যেখানে উভয় দলই একটি করে ম্যাচ জিতেছে।

আরও পড়ুন: ম্যাচ না খেলেও বিরাটদের IPL 2022 ট্রফি দিতে পারেন এই ক্রিকেটার, কীভাবে?

আরও পড়ুন: রবিবার IPL 2022 ফাইনাল, মহারণে মুখোমুখি কারা? আজই ফয়সালা

দুই দলেরই সম্ভাব্য একাদশ

রাজস্থান রয়্যালস: যশস্বী জয়সওয়াল, জস বাটলার, সঞ্জু স্যামসন (ক্যাপ্টেন/উইকেটকিপার), দেবদত্ত পাডিকল, রবিচন্দ্রন অশ্বিন, শিমরন হেটমায়ার, রিয়ান পরাগ, ট্রেন্ট বোল্ট, যুজবেন্দ্র চাহাল, প্রশান্ত কৃষ্ণ, ওবেদ ম্যাককয়। 

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: বিরাট কোহলি, ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), রজত পাটিদার, গ্লেন ম্যাক্সওয়েল, দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), মহিপাল লোমরর, শাহবাজ আহমেদ, হারশাল প্যাটেল, ওয়ানিন্দু হাসরাঙ্গা, জশ হ্যাজেলউড, মহম্মদ সিরাজ। 

সেরা ফ্যান্টাসি একাদশ: জস বাটলার, সঞ্জু স্যামসন (ভাইস ক্যাপ্টেন), বিরাট কোহলি, ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), রজত পতিদার, গ্লেন ম্যাক্সওয়েল, রবিচন্দ্রন  অশ্বিন, ওয়ানিন্দু হাসরাঙ্গা, জশ হ্যাজেলউড, যুজবেন্দ্র চাহাল, ওবেদ ম্যাককয়। 

Advertisement

POST A COMMENT
Advertisement