Mahendra Singh Dhoni Ishan Kishan: ধোনির অটোগ্রাফের ওপরেই সইয়ের আবদার, ফ্যানকে ইশান বললেন...

টিম ইন্ডিয়ার তারকা ওপেনার ইশান কিশান(Ishan Kishan) দারুণ ছন্দে রয়েছেন। এই মাসে বাংলাদেশ সফরে ওয়ানডে ম্যাচে ডাবল সেঞ্চুরি করেন ভারতের তরুণ উইকেটকিপার ব্যাটার। তবে শুধু মাঠের মধ্যে নয়, মাঠের বাইরেও ভক্তদের মন জয়করে নিয়েছেন ইশান। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। আর সেই ভিডিওর জন্য প্রশংসা পাচ্ছেন তিনি। 

Advertisement
ধোনির অটোগ্রাফের ওপরেই সইয়ের আবদার, ফ্যানকে ইশান বললেন...ইশান কিশান ও মহেন্দ্র সিং ধোনি
হাইলাইটস
  • মন জিতে নিলেন ইশান
  • ভাইরাল ভিডিও

টিম ইন্ডিয়ার তারকা ওপেনার ইশান কিশান(Ishan Kishan) দারুণ ছন্দে রয়েছেন। এই মাসে বাংলাদেশ সফরে ওয়ানডে ম্যাচে ডাবল সেঞ্চুরি করেন ভারতের তরুণ উইকেটকিপার ব্যাটার। তবে শুধু মাঠের মধ্যে নয়, মাঠের বাইরেও ভক্তদের মন জয়করে নিয়েছেন ইশান। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। আর সেই ভিডিওর জন্য প্রশংসা পাচ্ছেন তিনি। 

ইশানের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে একজন ভক্তকে তাঁর কাছ থেকে অটোগ্রাফ চাইতে দেখা যায়। সেই ভক্ত তার মোবাইলে ইশানের অটোগ্রাফ চেয়েছিলেন। কিন্তু এটা এমন কী বড় কথা? আসলে ইশান এই অটোগ্রাফ দিতে চাননি। সেই মোবাইলে আগেই ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির(Mahendra Singh Dhoni) একটি অটোগ্রাফ ছিল। মাহির এই অটোগ্রাফের ওপরেই ইশানের অটোগ্রাফ চাইছিলেন সেই ফ্যান। এতে ইশান ধর্ম সঙ্কটে  পড়ে যান। তিনি ভক্তকে বুঝিয়ে বলেন, 'ভাই এখনও অতটাও বড় হতে পারিনি যে মাহি ভাইয়ের অটগ্রাফের ওপরে বা তাঁর সইয়ের পাশে আমি সই করে দেব।'

আরও পড়ুন: লিস্টে গ্রিন-স্টোকস, IPL 2023 অকশনে দামে ঝড় তুলতে পারেন যে ৫ প্লেয়ার

ইশান সেই ভক্তকে অন্য কিছুতেও অটোগ্রাফ দিতে রাজি ছিলেন। কিন্তু সেই ভক্ত মোবাইলেই অটোগ্রাফ নিতে অনড় ছিলেন। শেষে অবশ্য অটোগ্রাফ দেন ইশান। এই গোটা ঘটনার ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন আরও এক ভক্ত।

ভাইরাল ভিডিওতে ভক্তকে বুঝিয়েছেন ইশান

২৪ বছর বয়সী ইশান বলেন, 'এটা মাহি ভাইয়ের স্বাক্ষর, তুমি আমাকে এখানে সই করতে বলছো? আমি এটা করতে পারি না। ফোনে (অটোগ্রাফ) কেন করবেন। এটা ভালো কিছুর উপর করবেন, তাই না? এ নিয়ে ভক্ত বলেন, আপনি আর মাহি ভাই একসঙ্গে থাকবেন, সেজন্য।'

আরও পড়ুন: রোহিতের অধিনায়কত্ব-দ্রাবিড়ের চাকরি যাচ্ছে? নজরে BCCI-মিটিং
 
এ কথা শুনে ঈশান বলেন, 'একসঙ্গে থাকব ঠিক আছে, কিন্তু মাহি ভাইয়ের সই রয়েছে এখানে। আমি কোথা থেকে ঢুকাবো তার উপরে? এটা মাহি ভাইয়ের স্বাক্ষর। আমরা এখনও সে পর্যায়ে পৌঁছাইনি। আমি নীচে সই করছি।' 

Advertisement

ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি করলেন ইশান

ইশান বর্তমানে ঘরোয়া টুর্নামেন্ট, রঞ্জি ট্রফিতে খেলছেন। ঝাড়খণ্ডের হয়ে খেলে কেরলের বিরুদ্ধে ম্যাচে ১৩২ রানের ইনিংস খেলেছেন ইশান। চলতি মাসে ভারতীয় দলের হয়ে বাংলাদেশ সফরও করেছেন ইশান। ১০ ডিসেম্বর ওয়ানডেতে ইশান ১৩১ বলে ২১০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। ইশান চতুর্থ ভারতীয় হিসেবে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি করেছেন। তাদের আগে সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র শেহওয়াগ ও রোহিত শর্মাও এই কীর্তি গড়েছেন।  

POST A COMMENT
Advertisement