IPL Mega Auction 2022: বিরাট অঙ্কের টাকায় ইশান কিষানকে ফেরাল মুম্বাই ইন্ডিয়ান্স

নিলামে বিরাট অঙ্কের টাকা পেয়ে স্বভাবতই দারুণ খুশি ইশান কিষান। স্টার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ''আমি দারুণ খুশি মুম্বাইয়ে ফিরতে পেরে। এই দল আমার কাছে পরিবারের মত। খুব ভাল লাগছে। পরিবারের সদস্যদের কাছে ফিরতে পেরে। ধন্যবাদ সকলকে।''

Advertisement
বিরাট অঙ্কের টাকায় ইশান কিষানকে ফেরাল মুম্বাই ইন্ডিয়ান্সইশান কিষান

যুবরাজ সিং (Yuvraj Singh)-এর পর আইপিএল-এর নিলামে দ্বিতীয় সর্বোচ্চ দর পেলেন ইশান কিষান (Ishan Kishan)। সেই সময় দিল্লি ডেয়ারডেভিলস যুবরাজকে নিয়েছিল ১৬ কোটি টাকা দিয়ে। সেই পরিমান টাকা না পেলেও ১৫ কোটি ২৫ লক্ষ টাকায় তাঁকে দলে নিল মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। নতুন যোগ দেওয়া দল গুজরাট লায়ন্স (Gujarat Lions), পাঞ্জাব কিংসের (Punjab Kings) সঙ্গে সমানে টক্কর দিতে থাকে মুম্বাই। নিতা আম্বানি, জাহির খান ও আকাশ আম্বানি একের পর এক বিড করতে থাকেন তরুণ এই ক্রিকেটারের জন্য। শেষ অবধি চলতে থাকে এই লড়াই। শেষ পর্যন্ত বাজিমাত করে মুম্বাই। গত মরশুমেও মুম্বাইতেই ছিলেন এই তরুন ক্রিকেটার। এর আগে আরেক তরুণ ক্রিকেটার শ্রেয়স আইয়ারকে ১২ কোটি টাকার বিনিময়ে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স।  

নিলামে বিরাট অঙ্কের টাকা পেয়ে স্বভাবতই দারুণ খুশি ইশান কিষান। স্টার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ''আমি দারুণ খুশি মুম্বাইয়ে ফিরতে পেরে। এই দল আমার কাছে পরিবারের মত। খুব ভাল লাগছে। পরিবারের সদস্যদের কাছে ফিরতে পেরে। ধন্যবাদ সকলকে।''

ইশান কিষানকে দলে পেয়ে দারুণ খুশি মুম্বাই ইন্ডিয়ান্সও। টুইট করেছে তারা। সেখানে সংবাদপত্রে ইশানের বড় ছবি দিয়ে তারা লিখেছে,'আজকের ব্রেকিং নিউজ, মুম্বাই ইন্ডিয়ান্সে ফিরেছে ইশান কিষান।'   

দল পাননি বাংলার ঋদ্ধিমান সাহা। আফগানিস্তানের মহম্মদ নবি, ম্যাথু ওয়েড, সুরেশ রায়না, সাকিব আল হাসান, ডেভিড মিলাররাও অবিক্রিত থেকে গিয়েছেন।  

আরও পড়ুন:  নিলামের মাঝেই হৃদরোগে আক্রান্ত অকশনার হিউ এডমেডেস

এরপর দীপক চাহারকে ১৪ কোটি টাকার বিনিময়ে দলে নেয় চেন্নাই সুপার কিংস। ১০ কোটি ৭৫ লক্ষ টাকায় দিল্লি ক্যাপিটালসে গেলেন শার্দূল ঠাকুর। ১০ কোটি টাকা দিয়ে প্রসিদ্ধ কৃষ্ণাকে নেয় রাজস্থান রয়্যালস। গত মরশুমে কলকাতা নাইট রাইডার্সে ছিলেন তিনি। ভারতীয় দলে সুযোগ পেয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সদ্য সমাপ্ত একদিনের সিরিজে দারুণ বল করেছেন তিনি। দ্বিতীয় একদিনের ম্যাচে মাত্র ১২ রান দিয়ে চার উইকেট নেন তিনি। তৃতীয় ম্যাচেও তিন উইকেট নেন তিনি।

Advertisement

POST A COMMENT
Advertisement