Jasprit Bumrah: বুম বুম বুমরা, ব্রডের ৬ বলে তুললেন ৩৫ রান; মনে করালেন যুবিকে

ব্রডের করা ৮৪তম ওভারের প্রথম বলে চার মারেন বুমরা। পরের বলটি ওয়াইড হয় এবং সেটিও চার হয়। তাতে মোট ৫ রান আসে। এক বলেই ৯ রান পেয়ে যায় ভারত। দ্বিতীয় বলটি নো করেন ব্রড এবং বুমরা সেই বলেই ছক্কা হাঁকান। তাতে আসে ৭ রান। এরপর দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বলে পর পর তিনটি চার মারেন ভারত অধিনায়ক। তাতে টেস্টে এক ওভারে সর্বোচ্চ ২৮ রানের রেকর্ড স্পর্শ করেন তিনি। এরপর পঞ্চম বলে ছক্কা ও ষষ্ঠ বলে ১ রান নিয়ে এক ওভারে সর্বোচ্চ ৩৫ রান তোলার বিশ্ব রেকর্ড গড়েন বুমরা। ব্রডের ওভারের রানের চিত্র ছিল এরকম—৪,৫,৭,৪,৪,৪,৬,১। 

Advertisement
বুম বুম বুমরা, ব্রডের ৬ বলে তুললেন ৩৫ রান; মনে করালেন যুবিকেবুমরা ছবি-আইসিসি
হাইলাইটস
  • ১ ওভারেই এল ৩৫ রান
  • দারুণ ব্যাটিং বুমরার

চারটি চার দুটি ছক্কা এক ওভারে এলো ৩৫ রান। হঠাৎ করে দেখলে মনে হবে এ যেন টি-টোয়েন্টি ম্যাচ। তবে তা নয়, ভারত-ইংল্যান্ডের পঞ্চম টেস্টের দ্বিতীয় দিনে ব্রডের ওভারে ৩৫ রান নিয়ে বিশ্ব রেকর্ড গড়লেন ভারতের অধিনায়ক জাসপ্রীত বুমরা। বিশ্বের তাবড় ব্যাটারদের পেছনে ফেলে দিলেন বুমরা। 

একটা সময় যুবরাজ সিংকে মনে করাচ্ছিলেন তিনি। প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে এই স্টুয়ার্ট ব্রডের ওভারে ছয় বলে ছটা ছক্কা মেরেছিলেন ভারতের প্রাক্তন অলরাউন্ডার। তবে এবারের ঘটনাটা ভিন্ন। উল্টো দিকে ব্যাট করছেন মহম্মদ সিরাজ।  বুমরা জানতেন খুব বেশিক্ষণ টিকে থাকা সম্ভব নয়। শেষ উইকেটে যতটা সম্ভব রান তুলে ইংল্যান্ডকে চাপে ফেলাই লক্ষ্য ছিল ভারতীয় দলের। আর ঠিক সেটাই হল। ১৬ বলে ৩১ রানের ইনিংস খেলে তাক লাগিয়ে দিলেন ভারত অধিনায়ক। 

ব্রডের করা ৮৪তম ওভারের প্রথম বলে চার মারেন বুমরা। পরের বলটি ওয়াইড হয় এবং সেটিও চার হয়। তাতে মোট ৫ রান আসে। এক বলেই ৯ রান পেয়ে যায় ভারত। দ্বিতীয় বলটি নো করেন ব্রড এবং বুমরা সেই বলেই ছক্কা হাঁকান। তাতে আসে ৭ রান। এরপর দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বলে পর পর তিনটি চার মারেন ভারত অধিনায়ক। তাতে টেস্টে এক ওভারে সর্বোচ্চ ২৮ রানের রেকর্ড স্পর্শ করেন তিনি। এরপর পঞ্চম বলে ছক্কা ও ষষ্ঠ বলে ১ রান নিয়ে এক ওভারে সর্বোচ্চ ৩৫ রান তোলার বিশ্ব রেকর্ড গড়েন বুমরা। ব্রডের ওভারের রানের চিত্র ছিল এরকম—৪,৫,৭,৪,৪,৪,৬,১। 

আরও পড়ুন: "ঋষভ পন্ত শিল্পী" ভারতীয় উইকেটকিপারে মুগ্ধ আনন্দ মাহিন্দ্রা

আরও পড়ুন: বাংলা ছাড়লেন ঋদ্ধিমান, এরপর কোথায় খেলবেন তিনি?

বেশ কয়েক বছর ধরেই ধারাবাহিক ভাবে ভাল বল করে চলেছেন বুমরা। আর এবার ব্যাট হাতেও জ্বলে উঠলেন তিনি। এক ওভারে সবথেকে বেশি রান নেওয়ার রেকর্ড গড়লেন ভারতের এই ফাস্ট বোলার। ভাঙলেন ব্রায়ান লারার রেকর্ড। এর আগে ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পিটারসেন এর ওভারে ২৮ রান নিয়েছিলেন তিনি। ২০১৩ সালে পার্থে জিমি অ্যান্ডারসন এর ওভারে ২৮ রান নিয়েছিলেন বেইলিও। 
 
Advertisement

POST A COMMENT
Advertisement