India vs West Indies:পাঞ্জাব কিংসের মতো নিজের পায়ে কুড়ুল মারছেন রাহুলও, মত শেহবাগের

কেএল রাহুল দ্বিতীয় ওয়ানডেতে ৪৯ রান করে রান আউট হয়েছিলেন। হাফ সেঞ্চুরি মিস করেছেন রাহুল। এ বিষয়ে শেহবাগ বলেন, কেএল রাহুল সূর্যকুমার যাদবের সঙ্গে ভাল জুটি গড়ে তুলেছিলেন। তবে ৪৯ রান করে রানআউট হন রাহুল। ৬৪ রান করেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। পাঞ্জাব কিংসের পায়ে কুড়াল মারার অভ্যাস বোধহয় কেএল রাহুলের মধ্যেও এসে গিয়েছে। তার সহজে দুই রান করা উচিত ছিল।

Advertisement
পাঞ্জাব কিংসের মতো নিজের পায়ে কুড়ুল মারছেন রাহুলও, মত শেহবাগের বীরেন্দ্র শেহবাগ ও কে এল রাহুল

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টিম ইন্ডিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে তৃতীয় একদিনের ম্যাচ খেলা হচ্ছে। প্রথম দুই ম্যাচ জিতে ভারতীয় দল সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে। দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ৪৪ রানে পরাজিত হয়। এখন তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে শুক্রবার। দ্বিতীয় ওয়ানডে ম্যাচের পর্যালোচনা করলেন প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র শেহবাগ (Virendra Sehwag) । ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ারও করেছেন তিনি। এতে তিনি ঋষভ পান্তকে (Rishabh Pant) ওপেনিংয়ে পাঠান এবং কেএল রাহুলের (KL Rahul) রান আউটের ব্যাপারে কথা বলেছেন। বীরু বলেছিলেন যে, আইপিএল (IPL) দল পাঞ্জাব কিংসের (Punjab Kings) পায়ে কুড়ুল মারার অভ্যাস রয়েছে। কে এল রাহুলকেও দেখা গেল নিজের পায়ে কুড়ুল মারতে। রাহুলকে এই ভুলগুলো শোধরাতে হবে।
 

কেএল রাহুল দ্বিতীয় ওয়ানডেতে ৪৯ রান করে রান আউট হয়েছিলেন। হাফ সেঞ্চুরি মিস করেছেন রাহুল। এ বিষয়ে শেহবাগ বলেন, কেএল রাহুল সূর্যকুমার যাদবের সঙ্গে ভাল জুটি গড়ে তুলেছিলেন। তবে ৪৯ রান করে রানআউট হন রাহুল। ৬৪ রান করেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। পাঞ্জাব কিংসের পায়ে কুড়াল মারার অভ্যাস বোধহয় কেএল রাহুলের মধ্যেও এসে গিয়েছে। তার সহজে দুই রান করা উচিত ছিল।
শেহবাগ বলেন, ''রাহুল শুধু হাফ সেঞ্চুরি নয় সেঞ্চুরিও করতে পারত। কিন্তু মাঝপথে থেমে রান আউট হয়। রানিং বিটুইন দ্য উইকেট আরও ভাল করতে হবে কেএল রাহুলকে। কিংস ইলেভেন পাঞ্জাব (বর্তমানে পাঞ্জাব কিংস) থাকাকালীন ও যে ভুলগুলি করেছিল তা আর করা যাবে না।''

আরও পড়ুন: 'দৌড়চ্ছিস না কেন?' মাঠেই চাহালকে ধমক রোহিতের, Video


 
পান্ত ওপেনার হিসেবে বিপজ্জনক হতে পারে

দ্বিতীয় একদিনের ম্যাচে পান্তকে ওপেন করতে দেখে অবাক হয়েছিলেন শেহবাগ। ভারতের প্রাক্তন ওপেনার বলেন, ''দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজ অনেক ভাল ক্রিকেট খেলেছে। টস জিতে প্রথমে ব্যাট করতে পাঠায় টিম ইন্ডিয়াকে। এখান থেকে টিম ইন্ডিয়াও শুরুতেই তিন উইকেট হারিয়েছে। শুরুতেই প্যাভিলিয়নে ফিরেছে অধিনায়ক রোহিত শর্মা, ঋষভ পান্ত ও বিরাট কোহলি। ওপেনিংয়ে পান্তকে পাঠাতে দেখে আমিও অবাক হয়েছিলাম। আমিও শুরুতে মিডল অর্ডার ব্যাটার ছিলাম সেখান থেকে ওপেনার হয়েছিলাম। রোহিত শর্মার ক্ষেত্রেও ব্যাপারটা অনেকটাই এক সকলেই পান্তকে শুরুতে নামতে দেখে একইরকম অবাক হয়েছিলেন।''
তবে পান্ত এই জায়গায় সেট হয়ে গেলে ভয়ঙ্কর হতে পারেন বলে মনে করেন শেহবাগ। তিনি বলেন, ''আমরা দেশের হয়ে ওপেনিং করেছি। সাদা বলের ক্রিকেটে ঋষভ পান্তও যদি ওপেনার হিসেবে সেট হয়ে যায়, তাহলে বিপক্ষ দলের ক্ষেত্রে তা বেশ বিপদ হতে পারে। এ ভাবে ভারতীয় দলও খুব বিপজ্জনক হয়ে উঠবে। যদিও দ্বিতীয় একদিনের ম্যাচে ভারতীয় দলের শুরুটা খারাপ হয়েছিল। তবে ওপেনার হিসেবে পান্তের প্রথম ম্যাচ ছিল সেটা।''

POST A COMMENT
Advertisement