ধোনির সঙ্গে লাবণ্য এমএস ধোনির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন অনেকদিন আগেই। কিন্তু তাঁর জনপ্রিয়তা এখনও অটুট। প্রত্যেক ভক্ত অন্তত একবার ধোনির সঙ্গে দেখা করতে চায়। লাবণ্য পিলানিয়াও ছোটবেলা থেকেই মহেন্দ্র সিং ধোনির ভক্ত। সে আসলে একজন বিশেষ ভাবে সক্ষম মানুষ। লাবণ্য, এমএস ধোনির সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, প্রাক্তন ভারত অধিনায়ক তাঁর সেই ইচ্ছে পূরণ করেছেন।
লাবণ্যর সঙ্গে দেখা করতে নিজেই চলে গিয়েছেন ধোনি। লাবণ্য তাঁর ইনস্টাগ্রামে ধোনির সঙ্গে দেখা করার ছবি শেয়ার করেছেন। লাবণ্য লিখেছেন, 'ধোনির সঙ্গে দেখা করার অনুভূতি এমন একটা বিষয় যা ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। তিনি একজন সদয়, মিষ্টি এবং মৃদুভাষী মানুষ। যে ভাবে ধোনি আমাকে আমার নামের বানান জিজ্ঞাসা করলেন। আমি অভিভুত, কেঁদে ফেলেছিলাম। ধোনি তখন আমায় কাঁদতে বারণ করে আমার চোখের জল মুছলেন, তখন সেটা ছিল আমার জন্য দারুণ আনন্দের মুহূর্ত।'
ধোনিকে বিশেষ উপহার দিলেন লাবণ্য
লাবণ্য তাঁকে এমএস ধোনির একটি স্কেচ উপহার দিয়েছেন। লাবণ্য পোস্টে লিখেছেন, 'তিনি আমাকে ধন্যবাদ জানিয়েছেন। এই উপহারের জন্য। বিশেষ এই উপহারটি সঙ্গে নিয়ে যাবেন বলে জানান তিনি। তিনি আমাকে যে কথাগুলি বলেছেন তা আমি সর্বদা মনে রাখব। ধোনি আমাকে তাঁর মূল্যবান সময় দিয়েছেন। তাই ৩১ মে, ২০২২ দিনটি সবসময় আমার জন্য স্পেশাল হয়ে থাকবে।
আরও পড়ুন: প্রতারণার মামলা দায়ের ধোনির বিরুদ্ধে, জানুন আসল ঘটনা
পরের মরশুমেও খেলবেন ধোনি
চেন্নাই সুপার কিংসের (CSK) অধিনায়ক এমএস ধোনিকে আইপিএলের সবচেয়ে সফল খেলোয়াড়দের মধ্যে গণ্য করা হয়। ধোনির নেতৃত্বে সিএসকে চারটি আইপিএল শিরোপা জিতেছে। ধোনি 2020 সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছিলেন, কিন্তু তিনি আইপিএলে CSK-এর হয়ে খেলা চালিয়ে যান। এমনকি টিমের স্বার্থকে মাথায় রেখে রবীন্দ্র জাদেজা আইপিএল 2022-এ অধিনায়কের পদ থেকে সরে যাওয়ার পরেও তিনি নেতৃত্ব দেন। আইপিএল 2023-এ ধোনিই CSK-এর নেতৃত্ব দেবেন।