শোয়েব আখতার ও বিরাট কোহলিশোয়েব আখতার (Shoaib Akhtar) পাকিস্তানের অন্যতম সেরা ফাস্ট বোলার। ২০০৩ বিশ্বকাপে, আখতার ইংল্যান্ডের বিরুদ্ধে ১৬১.৩ গতিতে একটি বল করেছিলেন। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর শোয়েব আখতার তাঁর বক্তব্যের কারণে অনেক শিরোনামে থাকেন। এবার টিম ইন্ডিয়ার (Team India) তারকা ব্যাটসম্যান বিরাট কোহলিকে নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রকাশ করলেন আখতার।
আখতার বলেছেন, 'বিরাট কোহলির ৪৫ বছর বয়স পর্যন্ত খেলা উচিত।' এছাড়াও, আখতার চান কোহলি আন্তর্জাতিক ক্রিকেটে ১১০টি সেঞ্চুরি করুক। উল্লেখ্য, বিরাট কোহলির সাম্প্রতিক ফর্ম খুব ভাল ছিল না এবং তাঁকে একেবারেই পুরনো ফর্মে দেখা যাচ্ছে না। কোহলি আইপিএল 2022-এ বিশেষ কিছু করতে পারেননি। একটি স্পোর্টস ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে আখতার বলেছেন, 'বিরাট কোহলিকে আমাদের সম্মান দেওয়া উচিত, যা দুর্ভাগ্যবশত আমরা দিই না। একজন পাকিস্তানি হিসেবে আমি বলছি, বিরাট কোহলি সর্বকালের সেরা খেলোয়াড়। আমি চাই ও ৪৫ বছর বয়স পর্যন্ত খেলে যাক এবং আন্তর্জাতিক ক্রিকেটে ১১০টি সেঞ্চুরি করুক। বিরাট কোহলির আতঙ্কিত হওয়ার কিছু নেই।' এবারের আইপিএল-এ তিনবার ০ রানেই আউট হয়ে ফিরতে হয়েছে কিং কোহলিকে।
সচিন তেন্ডুলকরের প্রশংসা
সচিনের জন্য আখতার বলেন, 'সচিন তেন্ডুলকর খুবই বিনয়ী ব্যক্তি। আমি তাঁর আচার-আচরণ ও স্বভাব দেখে বিস্মিত। তিনি সবসময় ভাল কথা বলেন এবং সোশ্যাল মিডিয়ায় তাঁর বক্তব্য কাউকে আঘাত করেন না। তরুণ ক্রিকেটারদের মিডিয়ার সামনে নিজেদের সমস্ত কিছু প্রকাশ করা উচিত নয়। আমরা সবাই যথেষ্ট পরিনত এবং এটা মাথায় রেখেই জনসমক্ষে কিছু কথা বলা উচিত।'
আরও পড়ুন: প্রতারণার মামলা দায়ের ধোনির বিরুদ্ধে, জানুন আসল ঘটনা
আরও পড়ুন: IPL ফাইনালের পরে হার্দিকের সঙ্গে কুল লুকে স্ত্রী নাতাশা
শোয়েব আখতার ৪৬টি টেস্ট, ১৬৩টি ওয়ানডে এবং ১৫টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে অংশগ্রহণ করেছেন। টেস্ট ম্যাচে, আখতার ২৫.৬৯ গড়ে ১৭৮টি উইকেট নিয়েছিলেন, যার মধ্যে ১২ বার পাঁচ উইকেট নিয়েছেন। একদিনের আন্তর্জাতিকে, আখতারের নামে ২৪.৯৭ গড়ে ২৪৭টি উইকেট রয়েছে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আখতার ২২.৭৩ গড়ে ১৯টি উইকেট নিয়েছিলেন।