স্ত্রী রোমির সঙ্গে ঋদ্ধিমানরঞ্জি ট্রফিতে ব্বাংলা দলের হয়ে আর খেলবেন না ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)। এমনটাই জানিয়ে দিলেন তাঁর স্ত্রী রোমি মিত্র। সিএবি-র (CAB) আচরণে অপমানিত ঋদ্ধি বাংলার দলে ফিরতে চান না। এক সাক্ষাৎকারে রোমি জানিয়েছেন, সিএবি-র যুগ্ম সচিব দেবব্রত দাসের কথায় ক্ষুব্ধ বাংলার উইকেট রক্ষক ব্যাটার। রঞ্জি ট্রফির প্রাথমিক পর্বের দল ঘোষণা হওয়ার পরেই পারিবারিক কারণে নিজেকে সরিয়ে রেখেছিলেন ঋদ্ধিমান। আর এতেই চটে যান দেবব্রত। সেই সময়ই ভারতের হয়ে ৪০টি টেস্ট খেলে ফেলা তারকা ক্রিকেটারের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তোলেন সিএবি কর্তা। আর তাতেই ক্ষুব্ধ ঋদ্ধিমান। তবে সূত্রের খবর, এর মধ্যে আর থাকতে চাইছেন না ঋদ্ধিমান। রোমি বলেছেন, ''সিএবি-র এক কর্তা ঋদ্ধির দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন। যে বাংলার ক্রিকেটের জন্য এতদিন ধরে এত কিছু করল তার এটা প্রাপ্য ছিল? এই কথাই অভিষেক ডালমিয়াকে জানিয়েছে ঋদ্ধি। বলেছে, ও আর বাংলা দলের হয়ে খেলবে না।''
সোমবার রাতে দেড় ঘন্টার বৈঠক শেষে দল বেছে নেন সিএবি-র নির্বাচকরা। সোমবার দল ঘোষণা হওয়ার পর থেকেই সিএবি সচিব অভিষেক ডালমিয়ার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন ঋদ্ধি। গতকাল কথা না হলেও মঙ্গলবার ফোনে কথা হয় দুই জনের। ঋদ্ধি নাকি, মৌখিক ভাবে নো অবজেকশন সার্টিফিকেট চেয়েছেন অভিষেকের কাছে। যদিও সরকারী ভাবে কিছুই জানায়নি বাংলার ক্রিকেট নিয়ামক সংস্থা। অভিষেক ডালমিয়া, রদ্ধিমানের সঙ্গে কথা বলার কথা স্বীকার করে নিলেও, মঙ্গলবার রাতে বিজ্ঞপ্তি দিয়ে বলেছেন, ''আমার সঙ্গে ঋদ্ধিমানের ব্যক্তিগত কথা হয়েছে। এ বিষয় এর বেশী কিছু বলার নেই।'' অভিষেক ডালমিয়া গোটা বিষয় নিয়ে খুব বেশি কিছু বলতে না চাইলেও বিতর্ক কিন্তু থামছে না। কারণ এবার মুখ খুলেছেন ঋদ্ধিমানের স্ত্রীও।
বারবার বিতর্কে ঋদ্ধি
একের পর এক বিতর্ক হচ্ছে ঋদ্ধিমানকে নিয়ে। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে ভারতীয় দলে জায়গা না পাওয়া নিয়ে মুখ খুলেছিলেন ঋদ্ধি। এরপরেই পারিবারিক কারণে রঞ্জি ট্রফির প্রাথমিক পর্বের ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নেন তিনি। এর মধ্যেই সাংবাদিক বোরিয়া মজুমদারের বিরুদ্ধে হুমকির অভিযোগ আনেন বাংলার ক্রিকেটার। সেই অভিযোগ প্রমাণিত হওয়ায় শাস্তির মুখে পড়েছেন বোরিয়া।
আরও পড়ুন: MI-এর ম্যাচে স্টেডিয়ামে Sara Tendulkar, এবারও হল না সচিন-পুত্রের ডেবিউ
আরও পড়ুন: বাংলার হয়ে খেলবেন না 'অপমানিত' ঋদ্ধি
দারুণ ছন্দে ঋদ্ধি ও তাঁর দল
১০ দলের আইপিএল-এ দারুণ ছন্দে রয়েছেন ঋদ্ধিমান। ৩টি হাফ সেঞ্চুরি করে ফেলেছেন তিনি। তাঁর দলও ইতিমধ্যেই প্লে অফের জন্য কোয়ালিফাই করে ফেলেছে।