CSK vs MI, IPL 2022: ভরা মাঠে ধোনির পা ছুঁয়ে প্রণাম করলেন জাডেজা, কেন? VIDEO

ধোনি ছক্কা মারেন শেষ ওভারে। সাত উইকেট হারান চেন্নাইয়ের তখন চার বলে দরকার ১৬ রান। উনাদকটের বল সাইডস্ক্রিনের উপর দিয়ে উড়িয়ে দেন মাহি। তার পরের বলেই ফের চার। শেষ বলে দরকার ছিল চার রান। বল বাউন্ডারির বাইরে পাঠিয়েই দলকে জয় এনে দেন চেন্নাইয়ের থালা। এহেন ইনিংসের পরে ধোনির   পা ছুঁয়ে প্রণাম করতে দেখা যায় দলের অধিনায়ক রবীন্দ্র জাদেজাকে। এই ভিডিও ভাইরাল হচ্ছে গতকাল থেকেই।

Advertisement
ভরা মাঠে ধোনির পা ছুঁয়ে প্রণাম করলেন জাডেজা, কেন? VIDEOধোনির পা ছুঁয়ে প্রণাম করছেন জাদেজা
হাইলাইটস
  • আইপিএল 2022-এ চেন্নাই দলের দ্বিতীয় জয়
  • টানা ৭ ম্যাচে হেরেছে মুম্বই ইন্ডিয়ান্স

এবারের আইপিএল-এ শুরুটা একেবারেই ভাল হয়নি গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) জন্য। টুর্নামেন্টে এখনও একটাও জয় পায়নি মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। লিগ টেবিলের শেষে থাকা এই দুই দলই মুখোমুখি হয়েছিল বৃহস্পতিবার। রুদ্ধশ্বাস ম্যাচে ফের দেখা গেল ফিনিশার মহেন্দ্র সিং ধোনিকে (Mahendra Singh Dhoni)। নব নিযুক্ত অধিনায়ক রবীন্দ্র জাডেজার (Ravindra Jadeja) হাতে সাত ম্যাচে দ্বিতীয় জয় তুলে দিলেন প্রাক্তন অধিনায়ক ধোনি। ১৩ বলে ২৮ রানের ইনিংসে ছিল তিনটে চার ও একটা ছক্কা। 

ধোনি ছক্কা মারেন শেষ ওভারে। সাত উইকেট হারান চেন্নাইয়ের তখন চার বলে দরকার ১৬ রান। উনাদকটের বল সাইডস্ক্রিনের উপর দিয়ে উড়িয়ে দেন মাহি। তার পরের বলেই ফের চার। শেষ বলে দরকার ছিল চার রান। বল বাউন্ডারির বাইরে পাঠিয়েই দলকে জয় এনে দেন চেন্নাইয়ের থালা। এহেন ইনিংসের পরে ধোনির   পা ছুঁয়ে প্রণাম করতে দেখা যায় দলের অধিনায়ক রবীন্দ্র জাদেজাকে। এই ভিডিও ভাইরাল হচ্ছে গতকাল থেকেই।

... ধোনি ক্রিজে, তাই জয়ের সুযোগ আছে

ম্যাচের পর জাদেজা বলেন, ''ম্যাচ যেভাবে এগোচ্ছিল আমরা সবাই খুব চিন্তিত ছিলাম, কিন্তু ম্যাচের দুর্দান্ত ফিনিশার মাঠে উপস্থিত ছিল। এমন পরিস্থিতিতে আমরাও জানতাম আমাদের জেতার সুযোগ রয়েছে। ধোনি ভাই ক্রিজে ছিল এবং আমাদের জন্য জয় নিশ্চিত করে। হ্যাঁ, মুকেশ চৌধুরীও দারুণ বল করেছে। পাওয়ার প্লেতে ওর বোলিং আমাদের সাহায্য করেছে।''

আরও পড়ুন: ফের বিয়ে করছেন বাংলার কোচ ৬৬ বছরের অরুণলাল, পাত্রী কে?

আরও পড়ুন: অর্জুন তেন্ডুলকরের ইয়র্কার দেখে মাত ফ্যানেরা, 'এখনই দলে চাই!'

'ফিল্ডিংয়ে কঠোর পরিশ্রম করতে হবে'

মুম্বইয়ের বিরুদ্ধে জিতলেও দলের খারাপ ফিল্ডিং চিন্তায় রাখছে জাদেজাকে। সিএসকে ক্যাপ্টেন বলেন, ''আমি ফিল্ডিংকে হাল্কা ভাবে না নিয়ে অনুশীলনে কঠোর পরিশ্রম করি। আমাদের ফিল্ডিংয়ে কঠোর পরিশ্রম করতে হবে। ক্যাচ ড্রপ করা ঠিক হবে না।'' 

Advertisement

POST A COMMENT
Advertisement