India vs England ODI Series: শাস্ত্রীর হাতে শ্যাম্পেন তুলে দিলেন পন্ত, 'গুরুদক্ষিণা'? VIDEO VIRAL

উদযাপনের মাঝখানে, ঋষভ পন্ত শ্যাম্পেনের বোতল তুলে মাঠে দাঁড়িয়ে প্রাক্তন কোচ রবি শাস্ত্রীর দিকে এগিয়ে যান। কাছে গিয়ে পন্ত রবি শাস্ত্রীকে জড়িয়ে ধরে শ্যাম্পেনের বোতল ধরিয়ে দেন। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে। যা নিয়ে ভক্তরা মজা করতে করে নানা ধরনের মন্তব্য করছেন।

Advertisement
শাস্ত্রীর হাতে শ্যাম্পেন তুলে দিলেন পন্ত, 'গুরুদক্ষিণা'? VIDEO VIRALরবি শাস্ত্রীকে শ্যাম্পেনের বোতল দিলেন ঋষভ পন্ত
হাইলাইটস
  • ইংল্যান্ডকে একদিনের সিরিজে হারাল ভারত
  • তিন ম্যাচের সিরিজে ফল ২-১

ভারতীয় ক্রিকেট দল (Team India) ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ জেতার পর পুরোপুরি উৎসবে মেতে রয়েছে। ইংল্যান্ডের ঘরের মাঠে টি-টোয়েন্টির পর ওয়ানডে সিরিজও জিতেছে ভারতীয় দল। রবিবার ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্রাফোর্ডে খেলা সিরিজের শেষ ওয়ানডেতে টিম ইন্ডিয়া জিতেছে ৫ উইকেটে। জয়ের পর শ্যাম্পেন ছড়িয়ে উদযাপন করল টিম ইন্ডিয়া। ভারতীয় খেলোয়াড়রা তাদের অধিনায়ক রোহিত শর্মাকে (Rohit Sharma) শ্যাম্পেন দিয়ে পুরোপুরি ভিজিয়েছে। এরই মধ্যে ঘটল ভিন্ন ঘটনা। সিরিজ জিতে ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রীকে (Ravi Shastri) শ্যাম্পেন উপহার দেন ঋষভ পন্ত (Rishabh Pant)। 

ঋষভ পন্ত ও রবি শাস্ত্রীর ভিডিও ভাইরাল

এই উদযাপনের মাঝখানে, ঋষভ পন্ত শ্যাম্পেনের বোতল তুলে মাঠে দাঁড়িয়ে প্রাক্তন কোচ রবি শাস্ত্রীর দিকে এগিয়ে যান। কাছে গিয়ে পন্ত রবি শাস্ত্রীকে জড়িয়ে ধরে শ্যাম্পেনের বোতল ধরিয়ে দেন। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে। যা নিয়ে ভক্তরা মজা করতে করে নানা ধরনের মন্তব্য করছেন।

ক্যাপ্টেন রোহিতকে শ্যাম্পেন দিয়ে 'স্নান' করলেন পন্ত ও পান্ডিয়া

এই ভিডিওর কমেন্টে এক ব্যবহারকারী বলেছেন, 'পরের বার থেকে শুধুমাত্র রবি শাস্ত্রীই ধারাভাষ্য করতে গিয়ে ঋষভ পন্তের প্রশংসা করবেন।' একই সঙ্গে আরেক ব্যবহারকারী লিখেছেন, 'পার্টি শুরু হয়ে গেছে। রবি শাস্ত্রী স্যার যা চেয়েছিলেন তাই পেয়েছেন।' আরেকজন ব্যবহারকারী মজা করে লিখেছেন- 'গুরুদক্ষিণা দিয়েছেন পন্ত।'

আরও পড়ুন: মা হলেন শারাপোভা, শেয়ার করলেন ছেলের ছবি-নাম, PHOTOS

ম্যাচ জেতার পর, যখন ট্রফি তোলার সময়ে ভারতীয় খেলোয়াড়রা উৎসবে ডুবে ছিলেন। অধিনায়ক রোহিত শর্মাকে শ্যাম্পেনে ভিজিয়ে দেন তিনি। পোডিয়ামে, তৃতীয় ওয়ানডে-র নায়ক ঋষভ পন্ত এবং হার্দিক পান্ডিয়া বেশ মজা করেন।
পন্ত ও পান্ডিয়া দুজনেই অধিনায়ক রোহিতের গায়ে শ্যাম্পেন ঢালতে থাকেন। এক্ষেত্রে পিছিয়ে ছিলেন না প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিও। তিনি একটি বড় বোতলও এনেছিলেন এবং হার্দিক পান্ডিয়াও খুব মজা করছিলেন।

Advertisement

আরও পড়ুন: সিরিজ জিতে শ্যাম্পেনের ফোয়ারা, টিম ইন্ডিয়ার সেলিব্রেশন VIDEO

ভারতীয় দলের সেলিব্রেশনের এই ভিডিওও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে। এই শ্যাম্পেনের বোতল প্রথম খুলতে শুরু করেন ওপেনার শিখর ধাওয়ান এবং মিডল অর্ডার ব্যাটসম্যান সূর্যকুমার যাদব।

POST A COMMENT
Advertisement