Shikhar Dhawan In Bollywood: মাঠ ছেড়ে এবার বলিউডের ছবিতে 'গব্বর', কোন ভূমিকায় শিখর?

শোনা যাচ্ছে, ইচ্ছে করেই এই বিষয়টা গোপন করেছন গব্বর। খরব অনুযায়ী, সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্র পেতে চলেছেন ধাওয়ান। একটি সূত্র জানিয়েছে, “শিখর সবসময় অভিনেতাদের সম্মান দেন এবং যখন তাঁকে এই চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়, তখনই তিনি দারুণ খুশি হন। চলচ্চিত্র নির্মাতারা ধাওয়ানকেই চেয়েছিলেন। আর সেই কারণেই বেশ কয়েক মাস আগেই ভারতীয় দলের ক্রিকেটারের সঙ্গে কথা বলেন তাঁরা। এই বছরের যেকোনো সময় মুক্তি পেতে পারে ছবিটি।

Advertisement
মাঠ ছেড়ে এবার বলিউডের ছবিতে 'গব্বর', কোন ভূমিকায় শিখর?শিখর ধাওয়ান
হাইলাইটস
  • সিনেমায় ধাওয়ান
  • বলিউডে অভিনয় করবেন গব্বর

টিম ইন্ডিয়ার (Team India) ওপেনার শিখর ধাওয়ান (Shikhar Dhawan) সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। ধাওয়ান মজার মিম এবং রিল তৈরি করে তাঁর ফলোয়ারদের হাসাতে থাকেন। তবে এবার ধাওয়ান যা করেছেন তাতে চমকে উঠেছেন সকলেই। একটি রিপোর্টে দাবি করা হয়েছে, ওপেনার এবার রূপোলী পর্দায় ডেবিউ করতে চলেছেন। 

শোনা যাচ্ছে, ইচ্ছে করেই এই বিষয়টা গোপন করেছন গব্বর। খরব অনুযায়ী, সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্র পেতে চলেছেন ধাওয়ান। একটি সূত্র জানিয়েছে, “শিখর সবসময় অভিনেতাদের সম্মান দেন এবং যখন তাঁকে এই চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়, তখনই তিনি দারুণ খুশি হন। চলচ্চিত্র নির্মাতারা ধাওয়ানকেই চেয়েছিলেন। আর সেই কারণেই বেশ কয়েক মাস আগেই ভারতীয় দলের ক্রিকেটারের সঙ্গে কথা বলেন তাঁরা। এই বছরের যেকোনো সময় মুক্তি পেতে পারে ছবিটি।

ধাওয়ান দারুণ করছেন 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) চলতি মরশুমেও দুর্দান্ত ছন্দে খেলে চলেছেন শিখর ধাওয়ান। তিনি এখনও পর্যন্ত ১৩ ম্যাচে ১২২.৭৪ স্ট্রাইক রেটে ৪২১ রান করেছেন। যার মধ্যে তিনটি হাফ সেঞ্চুরিও রয়েছে। যাইহোক, এই মরশুমে ধাওয়ানের দল পঞ্জাব কিংসের (Punjab Kings) পারফরম্যান্স খুব একটা ভাল হয়নি। ফলে তাদের এই বছর প্লে অফে পৌঁছানোর সম্ভাবনা ক্ষীণ। পঞ্জাব বর্তমানে ১৩ ম্যাচে ছয়টি জয় নিয়ে ১২ পয়েন্ট পেয়েছে। টেবিলের সপ্তম স্থানে রয়েছে তারা। ১০ দলের আইপিএল-এ গুজরাত টাইটান্সই একমাত্র দল যারা প্লে অফে জায়গা করে নিয়েছে। অন্যদিকে, রাজস্থান রয়্যালস দ্বিতীয়, লখনউ সুপার জায়ান্টস তৃতীয় স্থানে রয়েছে।

আরও পড়ুন: ছন্দে নেই MI, তবুও এই তরুণ ক্রিকেটারে মুগ্ধ গাভাস্কার

আরও পড়ুন: মোহনবাগান ক্রিকেটারদের জার্সিতে LSG-র লোগো, বিতর্কে ক্লাব

বিরাট কোহলির পেছনে ধাওয়ান 

বিরাট কোহলির পর আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফল ব্যাটসম্যান শিখর ধাওয়ান। তিনি প্রথম খেলোয়াড় যাকে আইপিএল ২০২২-এ নিলামে কেনা হয়েছিল। ধাওয়ানকে মেগা নিলামে পঞ্জাব কিংস ৮.২৫ কোটি টাকায় কিনেছে। ধাওয়ান আইপিএলে আগের মরশুমে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) হয়ে খেলেছিলেন। 

Advertisement

POST A COMMENT
Advertisement