VAR In Indian Football: এই প্রথম সন্তোষ ট্রফির বড় ম্যাচ বিদেশে, থাকছে VAR প্রযুক্তিও

সন্তোষ ট্রফি প্রথমবার দেশের বাইরে অনুষ্ঠিত হতে চলেছে। সেমিফাইনাল ও ফাইনাল খেলতে ইতিমধ্যেই সৌদি আরবের বিয়াধে পৌঁছে গিয়েছেন ফুটবলাররা। পাশাপাশি আরও এক যুগান্তকারী পদক্ষেপ নিতে চলেছে ভারতের ফুটবল ফেডারেশন। প্রথমবার কোনও ভারতীয় ফুটবল প্রতিযোগিতায় ব্যবহার হতে চলেছে ভিডিও অ্যাসিসন্টেট রেফারি বা ভিএআর। 

Advertisement
এই প্রথম সন্তোষ ট্রফির বড় ম্যাচ বিদেশে, থাকছে VAR প্রযুক্তিওভিএআর
হাইলাইটস
  • সন্তোষ ট্রফিতে ভিএআর
  • রিয়াধে অনুষ্ঠিত হচ্ছে সেমিফাইনাল ও ফাইনাল

সন্তোষ ট্রফি (Santosh Trophy) প্রথমবার দেশের বাইরে অনুষ্ঠিত হতে চলেছে। সেমিফাইনাল ও ফাইনাল খেলতে ইতিমধ্যেই সৌদি আরবের (Saudi Arabia) বিয়াধে পৌঁছে গিয়েছেন ফুটবলাররা। পাশাপাশি আরও এক যুগান্তকারী পদক্ষেপ নিতে চলেছে ভারতের ফুটবল ফেডারেশন (ALL India Football Federation)। প্রথমবার কোনও ভারতীয় ফুটবল প্রতিযোগিতায় ব্যবহার হতে চলেছে ভিডিও অ্যাসিসন্টেট রেফারি বা ভিএআর। 

সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এই তথ্য জানিয়েছেন। বেশ কিছুদিন আগে ফেডারেশনের সাভায় ভারতীয় ফুটবলের রূপরেখা তৈরি হয়েছিল। ভিশন ২০৪৭-এর কথা বলা হয়েছিল সেই সভায়। ভারতীয় ফুটবলকে অন্য উচ্চতায় তুলে ধরতে নানা পরিকল্পনা নিচ্ছে ফেডারেশন। সেই সমস্ত পরিকল্পনা বাস্তবায়িত করার চেষ্টা চালাচ্ছে ভারতের ফুটবল ফেডারেশন।    

শুধুমাত্র ফাইনাল নয়, সেমিফাইনালেও এই প্রযুক্তির ব্যবহার করা হবে। বুধবার পঞ্জাব ও মেঘালয়ের মধ্যে ম্যাচ রয়েছে। সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে দুই দল। ভারতীয় সময় রাত ৯টায় আরও একটি সেমিফাইনালে খেলতে নামবে সার্ভিসেস ও কর্ণাটক। শনিবার তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচ ও ফাইনাল ম্যাচ খেলা হবে। এই চার ম্যাচেই এই প্রযুক্তি ব্যবহার করা হবে। 

আরও পড়ুন: 'বিরাট আর তোমার উইকেট চাই,' বাবরকে হুঁশিয়ারি পাক পেসারের

সন্তোষ ট্রফির মূলপর্বের খেলায় রেফারিং নিয়ে অনেক বিতর্ক হয়েছে। সেই জন্যই এবার নতুন প্রযুক্তি নিয়ে এল ভারতের ফুটবল ফেডারেশন। এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে বলেন, 'প্রথমবারের মতো ভারতের ঘরোয়া ফুটবলে ভিএআর ব্যবহার হতে চলেছে। ভারতীয় ফুটবলের জন্য এটা গুরুত্বপূর্ণ অধ্যয়। এখান থেকেই আমরা শিখতে পারব, ঘরোয়া লিগে কীভাবে নানা প্রযুক্তি ব্যবহার করা যায়। এই মুহূর্তটা স্মরণীয় করে রাখতে চাই।

আরও পড়ুন: ৬ বছরের খরা কাটল, লিগ কাপ চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড

সন্তোষ ট্রফির মাধ্যমে ভারতের তরুণ ফুটবলারদের নিজেদের মেলে ধরার সুযোগ থাকবে বিশ্বের মঞ্চের সামনে। এমটাই মত, কল্যাণের। তিনি বলেন, 'সন্তোষ ট্রফি দেশের অন্য়ান্য় যে  কোনও টুর্নামেন্টের থেকে একে বারেই পিছিয়ে নয়। আমাদের দেশেও প্রচুর প্রতিভা রয়েছে। ওদের কাছে দক্ষতা প্রমাণের মঞ্চ এই সন্তোষ ট্রফি। ফেডারেশন চাইছে, ভারতীয় ফুটবলারদের প্রচুর ম্যাচ খেলার সুযোগ করে দিতে। ওদের প্রচারের আলোয় আনারই চেষ্টা থাকবে।’ 

Advertisement

POST A COMMENT
Advertisement