WWE: গুরুতর আহত বিগ ই, খেলতে পারবেন রেসেলম্যানিয়ায়?

বিগ ই শুক্রবার রাতে তাঁর সঙ্গী কফি কিংস্টনের সঙ্গে রিংয়ে প্রবেশ করেছিলেন। শেমাস এবং রিটজ হল্যান্ডের জুটির সাথে তার একটি ম্যাচ ছিল, তবে ম্যাচটি দুর্ঘটনার মধ্যে দিয়ে শেষ হয়েছিল। 

Advertisement
গুরুতর আহত বিগ ই, খেলতে পারবেন রেসেলম্যানিয়ায়?বিগ-ই

গুরুতর আহত হলেন প্রাক্তন WWE চ্যাম্পিয়ন এবং আমেরিকান কুস্তিগীর বিগ ই ( Big E)। রেসলিং করতে গিয়ে ঘাড়ে গুরুতর চোট পান তিনি। স্ম্যাকডাউনে তাঁর সঙ্গীর সঙ্গে একটি ডাবলস ম্যাচে প্রবেশ করেছিলেন, কিন্তু ভয়ঙ্কর চোট পান। তাঁর ঘাড়ে গুরুতর আঘাত লাগে। বিগ ইকে স্ট্রেচারে করে হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল। 

বিগ ই শুক্রবার রাতে তাঁর সঙ্গী কফি কিংস্টনের সঙ্গে রিংয়ে প্রবেশ করেছিলেন। শেমাস এবং রিটজ হল্যান্ডের জুটির সাথে তার একটি ম্যাচ ছিল, তবে ম্যাচটি দুর্ঘটনার মধ্যে দিয়ে শেষ হয়েছিল। 

বিগ ই চোট পাওয়ার ভিডিও ভাইরাল

ভিডিও সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল। ভিডিওতে দেখা যাচ্ছে যে রিংয়ের বাইরে বিগ ই এবং রিটজের মধ্যে তুমুল লড়াই চলছে।  বিগ ই-র ঘাড় মাটিতে পড়ে যায়। তখনই গুরুতর চোট পান বিগ ই।

 

ম্যাচ বন্ধ করে তখনই বিগ ইকে স্ট্রেচারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ভিডিও ভাইরাল হয়েছে। তবে বিগ ই এখন অনেকটাই ভাল আছেন। স্ট্রেচারে যাওয়ার সময় ভিডিওতে তাকে একথা বলতেও দেখা যায়।

আরও পড়ুন: নতুন জার্সিতে হার্দিক, দেখুন গুজরাত টাইটানসের জার্সি

আরও পড়ুন:  IPL-এ ধোনি-রোহিতরা থাকবেন এই সব আলিশান হোটেলে, ভিতরে কী কী আছে ?

বিগ ই-এর চোট কতটা গুরুতর তা এখনও জানা যায়নি। তবে চলতি বছরের ২ এপ্রিল WWE-তে একটি বড় লড়াই অনুষ্ঠিত হতে চলেছে।  ততক্ষণ পর্যন্ত বিগ ই সেরে উঠতে পারবে কি না তা বলা মুশকিল। আমেরিকার তারকা কুস্তিগীর ববি ল্যাশলিও চোটের চিকিৎসা নিচ্ছেন। রেসেলম্যানিয়া ৩৮ পর্যন্ত তাঁর। সুস্থ হওয়ার সম্ভাবনা খুবই কম। এমন পরিস্থিতিতে ভক্তরা মনে করছেন রেসেলম্যানিয়ার বাইরে বসে থাকতে পারেন বিগ-ই এবং ববি ।   

POST A COMMENT
Advertisement