
জয়ের অপেক্ষায় মনিকা বাত্রা, হারল আর্চারি দল।আজ, সোমবার টোকিও অলিম্পিক্স (Tokyo Olympics)-এর চতুর্থ দিন। ভারতের অনেকগুলি খেলা রয়েছে।
স্ট্রেট গেমে জয় জকোভিচের
জয় পেলেন সারবিয়ান টেনিস তারকা ও বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জকোভিচ। এই রাউন্ডের ম্যাচ জিতে রাউন্ড অফ ১৬-তে পৌঁছে গেলেন সারবিয়ান ও বিশ্ব টেনিসের তারকা জোকার। এই ম্যাচে জার্মানির জান-লেনার্ড স্ট্রুফকে ৬-৪, ৬-৩ ফলে স্ট্রেট সেটে হারিয়ে দেন জোকার।

সাঁতারে কোয়ালিফিকেশন রাউন্ড থেকে বিদায় সজন প্রকাশের
সাঁতারে বেশি দুর যেতে পারলেন না ভারতের সজন প্রকাশ। নিজের হিটে ৪ নম্বরে এসেও সেমি ফাইনালের জন্য কোয়ালিফাই করতে ব্যর্থ হয়েছেন ভারতীয় সাঁতারু। ২০০মিটার বাটারফ্লাইয়ে অংশগ্রহণ করেছিলেন তিনি।
১৩ বছর বয়সে অলিম্পিকে স্বর্ণ পদক জয় জাপানের মেয়ের
সোমবার ১৩ বছর ৩৩০ দিন বয়সে এবার স্কেটবোর্ডিংয়ের উদ্বোধনীতে স্বর্ণ পদক জিতল জাপানের মমজি নিশিয়া। ইতিহাসের সবচেয়ে কনিষ্ঠতম অলিম্পিক চ্যাম্পিয়ন হয়ে উঠলেন তিনি।
টেবিল টেনিসে হার মনিকা বাত্রার
অবশেষে টেবিল টেনিসের সিঙ্গলস মহিলা বিভাগ থেকে হেরে বিদায় নিলেন ভারতীয় প্যাডলার মনিকা বাত্রা। দ্বিতীয় রাউন্ড থেকে তৃতীয় রাউন্ডে উঠেছিলেন মনিকা। আর তারপরই হারের মুখ দেখলো মনিকা। সোমবার সকালেই হারের মুখ দেখেন ভারতের আরও এক মহিলা প্যাডলার বাংলার মেয়ে সুতীর্থা মুখোপাধ্যায়ও।
মনিকা বাত্রা এই ম্যাচে স্ট্রেট গেমে হারেন পোলকানোভা সোফিয়ার বিরুদ্ধে। ৪-০ গেমে হারেন মনিকা। খেলার ফল, ১১-৮, ১১-২, ১১-৫, ১১-৭
টেনিসে হারলেন সুমিত নাগাল
রাউন্ড দুইয়ে টেনিস ম্যাচে হারলেন ভারতের সুমিত নাগাল। বিশ্বের ২ নম্বর খেলোয়াড় ড্যানিল মেডভেদেবের বিরুদ্ধে ২-৬, ২-৬ ফলে হারেন ভারতীয় টেনিস প্লেয়ার সুমিত। তাঁকে সমর্থন জানাতে ও এই ম্যাচ দেখতে টোকিওর টেনিস কোর্টে হাজির হয়েছিলেন সানিয়া মির্জা, অঙ্কিতা রায়নারা। সুমিত ভালো লড়াই করেন বিশ্বের ২ নম্বরের বিরুদ্ধে। তবে অভিজ্ঞতা ও স্কিল এখনও অনেক অর্জন করতে হবে সুমিতকে সেটা স্পষ্ট হল সোমবার।
ভারতের পুরুষ আর্চারি দলের আশা শেষ
অলিম্পিকে আশা শেষ হল অতনু দাস, তরুণদীপ রায় ও প্রভীন যাদবের। নিজেদের পারফরম্যান্সের ওপর ভর করে কোয়ার্টার ফাইনালে উঠেছিল ভারতীয় আর্চারি পুরুষ দল। তবে কোয়ার্টার ফাইনালে খুবই খারাপ পারফর্ম করলেন ভারতের তিরন্দাজরা। বাংলার অতনু দাস নিজের পারফরম্যান্সে হতাশ করলেন পুরুষদের টিম বিভাগের এই ম্যাচে। ৬-০ পয়েন্টে দক্ষিণ কোরিয়ার কাছে হারতে হল ভারতকে।

প্রথম ও দ্বিতীয় সেটে খুবই খারাপ পারফর্ম করেন ভারতীয় তিরন্দাজরা। একই সঙ্গে তৃতীয় সেটেই হারতে হয় ভারতকে। দক্ষিণ কোরিয়ার সঙ্গে ভারতের পারফরম্যান্স খুবই হতাশাজনক ছিল সোমবার সকালে।
টেবিল টেনিসে হার বাংলার সুতীর্থার
টেবিল টেনিসের দ্বিতীয় রাউন্ডে হেরে গেলেন সুতীর্থা মুখোপাধ্যায়। সহজেই সোমবার সকালে হারের মুখ দেখেন সুতীর্থা। ৪-০ গেমে হারের মুখ দেখেন সুতীর্থা। খেলার ফল ১১-৩, ১১-৩, ১১-৫, ১১-৫। নিজের প্রথম অলিম্পিক থেকে বিদায় নিলেন বাংলার টেবিল টেনিস খেলোয়াড়।

আর্চারিতে জয় পুরুষ দলে, কোয়ার্টারে অতনুরা
এবার কাজাখাস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠল পুরুষ আর্চারি দল। তীরন্দাজে পদকের আশা ভারতের ছিল আগে থেকেই। তবে শেষ পর্যন্ত সেটা ধরে রাখতে পারে কী না সেটাই দেখার। তবে এবার কোয়ার্টার ফাইনাল পৌঁছে গেলেন অতনু দাস, প্রভীন যাদব ও তরুণদীপ রাই।
#Archery
— Virendra Sachdeva (@Virend_Sachdeva) July 26, 2021
The men's team has qualified for the quarter-final. India beat Kazakhstan 6-2 @PMOIndia @ianuragthakur @Media_SAI @IndiaSports @WeAreTeamIndia @Padmadeo @g_rajaraman @Vimalsports @DiggySinghDeo @ayantanc_25 @india_archery @MundaArjun @ntpclimited #Tokyo2020 pic.twitter.com/RwtfJwZv6c
ইতিহাসে ভবানী
টোকিও অলিম্পিক্স (Tokyo Olympics)-এ ইতিহাস গড়লেন সি এ ভবানী দেবী (C A Bhavani Devi)। তাঁর হাত ধরে অলিম্পিক্সে ভারত ফেন্সিং (Fencing)-এ প্রথম কোনও ম্যাচ জিতল। তিনি হারালেন টিউনিশিয়ার নাদিয়া বেন আজিজিকে।
It's a great start for #TeamIndia today as @IamBhavaniDevi wins her first match 15-3 and advances to the Table of 32.
— SAIMedia (@Media_SAI) July 26, 2021
She will face French M. Brunet in the next match at 7:40 am (IST)
Let's send in our best wishes with #Cheer4India#Tokyo2020 pic.twitter.com/hC1fU9VCSu
তীরন্দাজি
ভাল খবর রয়েছে তীরন্দাজি থেকেও। সেখানে ভারতীয় পুরুষ দল কাজাখাস্তানকে হারিয়েছে। ৬-২ ফলে হারিয়ে ভারত পৌঁছে গিয়েছে কোয়ার্টার ফাইনালে।
আজ, সোমবার টোকিও অলিম্পিক্সের চতুর্থ দিন। ভারতের অনেকগুলি খেলা রয়েছে।