Prashant Kishore: বিজেপির ৩৫ বছরের দুর্ভেদ্য ঘাঁটি জিতলেন PK, বাঁকিপুরে প্রশান্ত কিশোরের জেতার কারণ কী?

Prashant Kishore: টানা ৩৫ বছর। বিজেপির শক্ত ঘাঁটি  ছিল বিহারের বাঁকিপুর বিধানসভা কেন্দ্র। কিন্তু উপনির্বাচনের ফল প্রকাশের পর সেই অঙ্কই বদলে গেল। প্রথমবার ভোটে দাঁড়িয়েই ১৯ হাজার ভোটে জিতলেন প্রশান্ত কিশোর।

Advertisement
বিজেপির ৩৫ বছরের দুর্ভেদ্য ঘাঁটি জিতলেন PK, বাঁকিপুরে প্রশান্ত কিশোরের জেতার কারণ কী?Prashant Kishore কীভাবে বিজেপির গড়ে জিতলেন? ৫ কারণ

Prashant Kishore: টানা ৩৫ বছর। বিজেপির শক্ত ঘাঁটি  ছিল বিহারের বাঁকিপুর বিধানসভা কেন্দ্র। কিন্তু উপনির্বাচনের ফল প্রকাশের পর সেই অঙ্কই বদলে গেল। প্রথমবার ভোটে দাঁড়িয়েই ১৯ হাজার ভোটে জিতলেন প্রশান্ত কিশোর। রাজনৈতিক মহলের একাংশের মতে, শুধু পিকে-র প্রচারই নয়। বিজেপির একাধিক স্ট্র্যাটেজিও এই হারের নেপথ্যে থাকতে পারে। ইতিমধ্যেই ফল নিয়ে পর্যালোচনা শুরু করেছেন বিজেপি নেতা-কর্মীরা।

প্রশান্ত কিশোর বিজেপি প্রার্থী নীরজ কুমারকে ১৯,৩২৪ ভোটে হারান।বাঁকিপুরে এই প্রথম জন সুরাজের পতাকা উড়ল।

উপনির্বাচনে সাধারণত শাসক দলই অ্যাডভান্টেজে থাকেন। ফলে প্রায় নতুন একটি দল নিয়ে প্রশান্ত কিশোর সেখানে যেভাবে জিতলেন, তা সত্যিই ভাবার মতো।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রশান্ত কিশোর দীর্ঘদিন ধরে এলাকায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি জনসংযোগ করেছেন। বুথস্তরে সংগঠন, অল্পবয়সী ভোটারদের কাছে পৌঁছনো এবং বিভিন্ন এলাকার ইস্যু ধরে ধরে প্রচার; এই কৌশলেই বাজিমাত করেছেন পিকে। তবে এর পাশাপাশি বিজেপির কয়েকটি রাজনৈতিক সিদ্ধান্তও ভোটের ফলাফলে প্রভাব ফেলেছে বলে মনে করা হচ্ছে।

১. নীতীশ কুমারের মুখ 
দীর্ঘদিন ধরে বিহারের রাজনীতিতে নীতীশ কুমার মহিলা এবং অতিপিছিয়ে পড়া ভোটারদের মধ্যে গ্রহণযোগ্য মুখ ছিলেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, মুখ্যমন্ত্রীর পদ থেকে তাঁর সরে যাওয়ার পর এনডিএ-র প্রচলিত সামাজিক সমীকরণে পরিবর্তন আসে। ফলে নিরপেক্ষ ও শহুরে ভোটারদের একাংশের আস্থাতেও প্রভাব পড়ে।

২. সম্রাট চৌধুরীর নেতৃত্বে প্রত্যাশিত সাড়া মেলেনি
বিজেপি নেতৃত্বের আশা ছিল, নতুন মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর একটি এফেক্ট থাকবে। কিন্তু বাঁকিপুরের মতো শিক্ষিত ও মধ্যবিত্ত অধ্যুষিত কেন্দ্রে তাঁর তেমন প্রভাব ছিল না বলেই রাজনৈতিক মহলের মত। অনেক ভোটার নতুন বিধায়ক নির্বাচনের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তোলেন বলে দাবি করা হচ্ছে।

৩. আইনশৃঙ্খলা ইস্যু
ভোটের আগে ভরত তিওয়ারি এনকাউন্টারের ঘটনা ঘচে। তাতে বিরোধীরা সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে। অভিযোগ, এই বিতর্ক আইনশৃঙ্খলা ইস্যুকে নির্বাচনের অন্যতম আলোচ্য বিষয় করে তোলে। তার প্রভাব পড়েছে ভোটেও।

৪. প্রচারের 'ন্যারেটিভ' বদলে দেন প্রশান্ত কিশোর
প্রচারের সময় বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদকে নিয়ে একটি বিতর্কিত মন্তব্য নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়। যদিও সেই মন্তব্য নিয়ে নানা দাবি ও পাল্টা দাবি ওঠে। প্রশান্ত কিশোর প্রচারে বিষয়টিকে মানুষের আত্মসম্মানের সঙ্গে জুড়ে দেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই প্রচার কৌশল ভোটারদের একাংশের মধ্যে সাড়া ফেলেছিল।

Advertisement

৫. নতুন বিকল্প খুঁজছিলেন ভোটাররা
দীর্ঘদিন বিজেপি এবং আরজেডি; এই দুই শক্তির রাজনীতির মধ্যে সীমাবদ্ধ ছিল বাঁকিপুর। কিন্তু এবার অনেক ভোটারই নতুন মুখের দিকে ঝুঁকেছেন বলে মনে করা হচ্ছে। প্রশান্ত কিশোর নিজেকে প্রচলিত দুই শিবিরের বাইরে একটি বিকল্প হিসেবে তুলে ধরতে সক্ষম হন। 

POST A COMMENT
Advertisement