Advertisement
টেক

Laptop Battery Draining: হু হু করে কমে যায় ল্যাপটপের চার্জ? নেপথ্যে আপনারই ৫ ভুল

ল্যাপটপ একটি জরুরি গ্যাজেট
  • 1/8

ল্যাপটপ একটি জরুরি গ্যাজেট। এই গ্যাজেটের খুবই ডিমান্ড। তাই সারা পৃথিবীতে রোজই অসংখ্য ল্যাপটপ বিক্রি হচ্ছে। তাতেই হচ্ছে কাজ।

 ল্যাপটপ কেনার পর অনেকেরই একটা অভিযোগ থাকে ব্যাটারি নিয়ে
  • 2/8

যদিও ল্যাপটপ কেনার পর অনেকেরই একটা অভিযোগ থাকে ব্যাটারি নিয়ে। দ্রুত ব্যাটারি ফুরিয়ে যাচ্ছে বলে দাবি করেন তাঁরা। কিন্তু তার সমাধান খুঁজে পান না। 

 এটা খুবই সাধারণ একটি সমস্যা
  • 3/8

তবে বিশেষজ্ঞরা মনে করেন, এটা খুবই সাধারণ একটি সমস্যা। এর পিছনে রয়েছে ব্যবহারকারীরই ভুল। তাই আর সময় নষ্ট না করে দ্রুত কয়েকটি ভুল সম্পর্কে জেনে নিন। 

Advertisement
হাই স্ক্রিন ব্রাইটনেসে ল্যাপটপ চালান
  • 4/8

অনেকেই হাই স্ক্রিন ব্রাইটনেসে ল্যাপটপ চালান। আর সেই কারণে দ্রুত কমে যায় চার্জ। এছাড়া ল্যাপটপ কিবোর্ডের লাইট অন থাকলেও বিপদ বাড়তে পারে। 

ল্যাপটপে অনেক ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লিকেশন চলতে থাকলেও কমে যেতে পারে ব্যাটারি
  • 5/8

ল্যাপটপে অনেক ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লিকেশন চলতে থাকলেও কমে যেতে পারে ব্যাটারি। তাই এই বিষয়টাও মাথায় রাখুন। বন্ধ করুন অপ্রয়োজনীয় ব্যাকগ্রাউন্ড অ্যাপস।

ল্যাপটপের পাওয়ার সেটিং হাই পারফর্ম্যান্স মোডে থাকে
  • 6/8

যদি ল্যাপটপের পাওয়ার সেটিং হাই পারফর্ম্যান্স মোডে থাকে, তাহলে দ্রুত ফুরিয়ে যেতে পারে ব্যাটারি। তার বদলে ব্যাটারি সেভার ব্যবহার করুন। কম চার্জ খাবে।

সারাদিন ল্যাপটপে গেম খেললেও হতে পারে বিপদ
  • 7/8

সারাদিন ল্যাপটপে গেম খেললেও হতে পারে বিপদ। ব্যাটারি দ্রুত কমে যেতে পারে। তাই গেম খেলা ছাড়ুন। এমনকী অত্যধিক চাপ ফেলে, এমন সফটওয়্যারও কম ব্যবহার করুন।

Advertisement
ব্যাটারির বয়স অনেকটা বাড়লেও তার ক্ষমতা কমে যেতে পারে
  • 8/8

ব্যাটারির বয়স অনেকটা বাড়লেও তার ক্ষমতা কমে যেতে পারে। সেই কারণেও দ্রুত কমতে পারে চার্জ। সুতরাং এই বিষয়টাও মাথায় রাখুন।
 

Advertisement