
কমে গেল অ্যাপলের ল্যাপটপের দাম। বিরাট ছাড় সহ ১৬ জিবি র্যামের Apple Air M2 এবার বিক্রি হচ্ছে সাধ্যের মধ্যে। এই ম্যাকবুকটি ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে খুব কম দামে পাওয়া যাচ্ছে।

MacBook Air M2 ১৬ জিবি র্যামের ল্যাপটপটি ফ্লিপকার্টে মাত্র ৬৯,০০০ টাকায় পাওয়া যাচ্ছে। ২০২২ সালে এই ল্যাপটপটি ১,১৯,৯০০ টাকায় লঞ্চ হয়েছিল।

লঞ্চের দাম এবং লেটেস্ট দামের তুলনা করলে এই ম্যাকবুক এখন ৫৭,০০০ টাকা কম দামে পাওয়া যাচ্ছে। ব্যাঙ্ক অফারের মাধ্যমে আরও বেশি টাকা সাশ্রয় করা যেতে পারে।

Air M2-তে এম২ প্রসেসর ব্যবহার করা হয়েছে, যার মধ্যে রয়েছে অক্টা-কোর সিপিইউ এবং অক্টা-কোর জিপিইউ। বেস মডেলটিতে ১৬ জিবি ইউনিফাইড মেমোরি এবং ২৫৬ জিবি এসএসডি স্টোরেজ রয়েছে। এম২ আর্কিটেকচারে ফটো এডিটিং, ভিডিও এডিটিং এবং ডেস্কটপ অ্যাপ্লিকেশনের সুবিধা রয়েছে।

ম্যাকবুক এয়ার এম২-তে ১৩.৬ ইঞ্চি লিকুইড রেটিনা ডিসপ্লে রয়েছে যার নকশা নচযুক্ত। ১.২৪ কেজি ওজনের এই ল্যাপটপটি চারটি রঙে পাওয়া যাচ্ছে: মিডনাইট, স্টারলাইট, স্পেস গ্রে এবং সিলভার।

ম্যাকবুক এয়ার এম২-তে একটি ম্যাগসেফ ৩ চার্জিং পোর্ট, দুটি থান্ডারবোল্ট পোর্ট এবং একটি হেডফোন জ্যাক রয়েছে।