
এখন অনেকের বাড়িতেই WiFi রয়েছে। তাঁরা এর মাধ্যমেই স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহার করেন। চালান ল্যাপটপ। এমনকী টিভিও চলে WiFi-এর মাধ্যমে।

এবার মুশকিল হল, WiFi কিন্তু খুব সহজেই হ্যাক যেতে পারে। যার ফলে বাড়তে পারে বিপদ। ব্যাঙ্ক থেকে টাকা উড়ে যেতে পারে। তাই জালিয়াতির শিকার হতে না চাইলে সাবধান হন।

এমন পরিস্থিতিতে সাবধান হতে হবে। জেনে নিতে হবে যে ঠিক কীভাবে বোঝা যায় WiFi হয়েছে হ্যাক। আর সেই বিষয়টা নিয়েই আলোচনা হল নিবন্ধটিতে।

আপনার ইন্টারনেট স্পিড কি কমে গিয়েছে? উত্তর হ্যাঁ হলে সতর্ক হন। একটু চেক করুন। দেখুন কোনও অচেনা ডিভাইস WiFi ব্যবহার করছে কি না।

WiFi কানেক্ট করলেই যদি মোবাইল, কম্পিউটারে নতুন ওয়েবসাইট খুলে যায়, তাহলে বুঝতে হবে সমস্যা রয়েছে। এর পিছনে থাকতে পারে WiFi-এর হ্যাকিং।

বারবার কানেকশন উড়ে গেলেও সাবধান হন। এর নেপথ্যেও থাকতে পারে WiFi হ্যাকিংয়ের সমস্যা। তাই চেষ্টা করুন এই বিষয়টা মাথায় রাখার।

WiFi ডেটা কি খুব তাড়াতাড়ি শেষ হচ্ছে? বুঝতে পারছেন না কেন হচ্ছে এমন? এই পরিস্থিতিতে একবার WiFi চেক করুন। কারণ, এমনটা হওয়ার পিছনেও থাকতে পারে WiFi-এর হ্যাকিং।

অনেক সময় WiFi-তে লগইন করতে খুব সমস্যা হয়। দেখাতে পারে পাসওয়ার্ড ঠিক দেওয়া হচ্ছে না। এমনটা হলেই বুঝতে হবে WiFi হ্যাকিং হয়েছে। দ্রুত বিশেষজ্ঞের পরামর্শ নিন।