Advertisement
টেক

Slow Mobile Internet: ফোনে ইন্টারনেট স্লো? সেটিংসে এই ৩ পরিবর্তন করলেই স্পিড বাড়বে

চোখ থাকে মুঠোফোনে
  • 1/8

এখন সারাদিনই আমাদের চোখ থাকে মুঠোফোনে। সকাল থেকেই ফেসবুক, ইনস্টা, ওয়াটসঅ্যাপ এবং ওয়েব ব্রাউজিং চলতে থাকে। শেষ হয় একদম রাতে গিয়ে। এটাই আমাদের প্রতিদিনের রুটিন। 
 

যদিও শুধু মোবাইলের এখন কোনও ব্যবহারই নেই
  • 2/8

যদিও শুধু মোবাইলের এখন কোনও ব্যবহারই নেই। বরং সবটাই হয়ে গিয়েছে ইন্টারনেট কেন্দ্রিক। ইন্টারনেট না থাকলে মোবাইল থাকাও যা না থাকাও তা। 

অনেকের ফোনেই ইন্টারনেটে একাধিক সমস্যা থাকে
  • 3/8

তবে মুশকিল হল, অনেকের ফোনেই ইন্টারনেটে একাধিক সমস্যা থাকে। যার ফলে কমে যায় ডেটা স্পিড। ফোনে ভিডিও বাফার হতে থাকে। খুলতে চায় না কোনও ওয়েবসাইট। 
 

Advertisement
এই সমস্যার কিছু সহজ সমাধান রয়েছে হাতের কাছেই
  • 4/8

এই সমস্যার কিছু সহজ সমাধান রয়েছে হাতের কাছেই। আর আজ তেমনই কিছু টিপস দেওয়া হল নিবন্ধটিতে। তাই চিন্তা না করে এমনই কিছু টেকনিক সম্পর্কে বিশদে জেনে নিন। 

 নেটওয়ার্ক সেটিংটা ঠিক করে দেখে নিন
  • 5/8

সবার প্রথমে নেটওয়ার্ক সেটিংটা ঠিক করে দেখে নিন। পারলে নেটওয়ার্ক সেটিংটা রিসেট করুন। তাহলেই অনেক ক্ষেত্রে ইন্টারনেট স্পিড ঠিক হয়ে যায়। 

ফোনের এপিএন সেটিংসে গন্ডগোল হয়
  • 6/8

অনেক সময় ফোনের এপিএন সেটিংসে গন্ডগোল হয়। এমন পরিস্থিতিতে সেটিংসে গিয়ে APN আপডেট করুন। আর সেটা না চাইলে রিসেট টু ডিফল্ট করে দিতে পারেন। তাতেও কাজ হবে। 

বন্ধ থাকে নেটওয়ার্ক রোমিং
  • 7/8

কিছু ক্ষেত্রে বন্ধ থাকে নেটওয়ার্ক রোমিং। যার ফলে ইন্টারনেটে সমস্যা হয়। তাই এমন ঝমেলায় পড়লে ডেটা রোমিং অফ করে দিন। তাহলেই কাজ হবে। 

Advertisement
ফোনটা রিস্টার্ট করুন
  • 8/8

তবে এত কিছু করার পরও যদি সমস্যা না যায়, তাহলে ফোনটা রিস্টার্ট করুন। এরপরও সমস্যা থাকলে নেটওয়ার্ক প্রোভাইডারের সঙ্গে কথা বলুন। তাহলেই সমস্যার হবে সমাধান।

Advertisement