
গরম বাড়ছে। এমন পরিস্থিতিতে অনেকেই চালাতে শুরু করেছেন এসি। নইলে তাঁদের গরম লাগছে। ঘুম আসতে চাইছে না।

এবার অনেক দিন পর এসি চালাতে গিয়ে কিছু মানুষ সমস্যায় পড়ছেন। তাঁদের এসিতে কুলিং হচ্ছে কম। যার ফলে ঘর ঠান্ডা হতে অনেকটা সময় চলে যাচ্ছে।

আর এমনটা কিন্তু এমনি এমনি হচ্ছে না। বরং এটা হওয়ার পিছনে একাধিক কারণ রয়েছে। আসুন সেই সব কারণগুলি জেনে নেওয়া যাক। তাহলেই কাজ হবে।

এয়ার ফিল্টারের যদি নোংরা হয়ে যায়, তাহলে কুলিং ঠিক ঠাক হবে না। এমন পরস্থিতিতে এসি কাজ করতেও পারবে না। তাই এসি ফিল্টারটা প্রথমেই চেক করুন।

অনেক সময় এসির রেফ্রিজারেন্ট লিক হয়ে যায়। আর সেই কারণেই ঠান্ডা কম হয়। অনেক সময় ঠান্ডা হয়ই না। তাই এই দিকটাও মাথায় রাখতে হবে।

কিছু ক্ষেত্রে কন্ডেন্সার কয়েলে নোংরা জমে যায়। যার ফলে উত্তাপ বেরতে পারে না। ঠান্ডা হয় না এসি। তাই এই দিকটাও নজরে রাখা জরুরি।

থার্মোস্ট্যাট সেটিং যদি ঠিক না থাকে বা এটি যদি সঠিকভাবে কাজ না করে, তাহলে বিপদ বাড়তে পারে। এসি ঠান্ডা না করতেও পারে।

অনেক সময় কম্প্রেশর ফেলিয়র হলেও এসি ঠান্ডা করতে পারে না। এমন পরিস্থিতিতে গরম হতে শুরু করে দেয়। তাই এমন ক্ষেত্রে একবার এসি চেক করিয়ে নিন মেকানিক দিয়ে।