Advertisement
টেক

AC Making Loud Noise: এসি চালালেই বিকট আওয়াজ? নেপথ্যে এই সব কারণ

এই সময় অনেকেই ব্যবহার করছেন এসি
  • 1/8

গরম পড়ছে। আর এই সময় অনেকেই ব্যবহার করছেন এসি। আর এতদিন বাদে এসি চালানোর সময় অনেক ক্ষেত্রে আওয়াজ হচ্ছে। যেটা শোনার পরই ভয় ধরছে মধ্যবিত্তের মনে। 

এই সময় ভয় পেয়ে লাভ নেই
  • 2/8

যদিও এই সময় ভয় পেয়ে লাভ নেই। বরং আপনাকে সাবধান হতে হবে। জেনে নিতে হবে, এই সমস্যা কেন হচ্ছে। তাহলেই তো সঠিক পদক্ষেপ নিতে পারবেন। 

এসির ইনডোরের ঢাকাটা খুলে নিন
  • 3/8

এসির ইনডোরের ঢাকাটা খুলে নিন। দেখুন তো কোনও স্ক্রু হালকা হয়ে গিয়েছে কি না। এমনটা হলে আপনার এসি থেকে বিকট আওয়াজ বেরতে পারে। তাই এটা চেক করুন প্রথমে।

Advertisement
অনেক সময় ফিল্টারে নোংরা জমে যায়
  • 4/8

অনেক সময় এসির ফিল্টারে নোংরা জমে যায়। এমন পরিস্থিতিতে আওয়াজ বেরতে থাকে খুব। তাই এসির ইনডোরে নোংরা জমে আছে কি না দেখুন। সেই মতো ব্যবস্থা নিন।

এসির ভিতরে থাকে ফ্যান
  • 5/8

এসির ভিতরে থাকে ফ্যান। আর সেই ফ্যান অনেক সময় আওয়াজ করে। তাই এসির ভিতরে ফ্যান থেকে আওয়াজ আসছে কি না দেখুন। 

এছাড়াও একাধিক কারণে এসির ভিতর থেকে আওয়াজ থাকতে পারে
  • 6/8

তবে এছাড়াও একাধিক কারণে এসির ভিতর থেকে আওয়াজ বেরতে পারে। তাই এমন পরিস্থিতিতে সবার প্রথমে একজন টেকনিশিয়ানের পরামর্শ নিন। তাহলেই দেখবেন সমস্যা মিটবে। 

অনেক দিন বাদে এসি চালানোর আগে একবার অটো ক্লিন করে নিন
  • 7/8

আর একটা কথা, অনেক দিন বাদে এসি চালানোর আগে একবার অটো ক্লিন করে নিন। অটো ক্লিন করলেই এতে উপস্থিত সব নোংরা বেরিয়ে যাবে। ভাল কুলিং পাবেন। 

Advertisement
এসি চালানোর আগে একবার করে নিন সার্ভিসিং
  • 8/8

এছাড়া এসি চালানোর আগে একবার করে নিন সার্ভিসিং। তাতেও কাজ হবে। কোনও সমস্যা থাকলে আগেই ঠিক করে ফেলা যাবে। 

Advertisement