ফাইল ছবি।আগেই ছাঁটাইয়ের পথে হেঁটেছিল গুগল। এবার কর্মীদের বসার জায়গাতেও কাটছাঁট করতে চলেছে এই টেক জায়ান্ট। সংস্থার তরফে জানানো হয়েছে, সবাইকে আলাদা আলাদা ডেস্ক দেওয়া সম্ভব নয়, তাই ভাগাভাগি করেই বসে কাজ করতে হবে। অফিসের জায়গা বাঁচাতেই সিদ্ধান্ত নিয়েছে গুগল। আমেরিকায় গুগলের বড় দফতরগুলিতেই এই নিয়ম চালু হচ্ছে। কার্কল্যান্ড, ওয়াশিংটন, নিউ ইয়র্ক, সান ফ্রান্সিসকো, সিয়াট্ল, সানিভেল, ক্যালিফোর্নিয়ায় গুগলের দফতরে এ বার থেকে কর্মীদের একই জায়গায় ভাগাভাগি করে বসতে হবে। পরের ধাপে বেশ কিছু ভাড়া নেওয়া অফিস ছেড়ে দেবে সংস্থা। ফলে তাদের খরচ বাঁচবে।
যেহেতু একই ডেস্কে বসে কাজ করতে হবে, তাই কর্মীদের ঘুরিয়ে ফিরিয়ে অফিসে উপস্থিত থাকার কথা বলেছে গুগল। জানিয়েছে, কোনও কর্মী সোম এবং বুধবার অফিসে এলে, তাঁর জায়গায় যিনি বসবেন, তিনি যেন মঙ্গল এবং বৃহস্পতিবার অফিসে আসেন। তা হলেই জায়গা নিয়ে সমস্যা থাকবে না। নির্ধারিত দিনের বাইরে অফিসে এলে কর্মীরা নিজেদের জায়গায় বসতে পারবেন না। সে ক্ষেত্রে তাঁকে অতিরিক্ত জায়গায় বসতে হবে।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, গুগল জানিয়েছে, এখন এই ব্যবস্থাই চলবে। অতিমারির পর কর্মীরা অফিসে ফিরেছেন। নতুন এই পরিস্থিতিতে এ ভাবেই মানিয়ে গুছিয়ে চলতে হবে। সংস্থা এও জানিয়েছে, কর্মীদের মধ্যে সমীক্ষা চালিয়েই এই ব্যবস্থা চালু করা হচ্ছে। এর ফলে কর্মীরা সপ্তাহে বেশ কয়েক দিন বাড়ি থেকে কাজেরও সুযোগ পাবেন। সংস্থার সূত্রে এও জানা গিয়েছে, কর্মীদের জায়গা বরাদ্দের জন্য নিয়োগ করা হবে এক জন ভাইস প্রেসিডেন্ট বা ডিরেক্টর।
একধাক্কায় ১২ হাজার কর্মীকে ছাঁটাই করেছে গুগল। কর্মীদের ছাঁটাইয়ের নোটিস পাঠানো হয়েছে। রাত ৩টের সময় হঠাৎই অ্যাকাউন্ট বিকল করে দিয়ে চাকরি থেকে ছাঁটাই করে দেওয়া হয়েছে কর্মীদের। গুগলের সিইও সুন্দর পিচাই অবশ্য জানিয়েছিলেন, এই কঠিন পরিস্থিতিতেও কর্মীদের পাশে থাকবে সংস্থা।
নির্বাচিত বিভাগের অন্তর্গত Google কর্মীদের আগামী ত্রৈমাসিক থেকে তাদের সঙ্গীদের সাথে ডেস্ক শেয়ার করতে বলা হয়েছে। সংস্থাটি নির্বাচিত স্থানে অফিস স্পেস বন্ধ করার পরিকল্পনা করছে বলে জানা গেছে। একটি নতুন CNBC রিপোর্টে বলা হয়েছে যে গুগল তার ক্লাউড কর্মীদের ডেস্ক স্পেস শেয়ার করতে বলেছে।
প্রতিবেদন অনুসারে, গুগল কাজের একটি নতুন উপায় চালু করেছে যা ব্যক্তিগত এবং দূরবর্তী কাজ উভয়কে একত্রিত করে। তারা কাজ করার এই নতুন পদ্ধতিটিকে "ক্লাউড অফিস ইভোলিউশন" বা "ক্লোই" বলে। সংস্থাটি মনে করে যে নতুন ডেস্ক শেয়ারিং মডেল তাদের স্থানের আরও দক্ষ ব্যবহারের দিকে নিয়ে যাবে।
Google বিশ্বাস করে যে কাজ করার এই নতুন পদ্ধতিটি কর্মীদের মধ্যে আরও ভাল সহযোগিতার দিকে পরিচালিত করবে, কারণ তাদের কাছে কোনটি সবচেয়ে উপযুক্ত তার উপর নির্ভর করে অফিসে বা বাড়িতে কাজ করার বিকল্প থাকবে। তারা আশা করে যে কাজের এই নতুন পদ্ধতি তাদের অফিসের স্থান আরও দক্ষতার সাথে ব্যবহার করতে সহায়তা করবে।
আরও পড়ুন-আপনার হয়ে এবার WhatsApp-এ সব টেক্সটের উত্তর দেবে ChatGPT, রইল পদ্ধতি